Post-Festive Detox Tips: জল পান থেকে শুরু করে ঘুম—পুজোর দিনগুলিতে অতিরিক্ত ভোজের পর আপনার শরীরকে ফের আগের মত সুস্থ করে তুলুন
দুর্গাপুজো এখন শেষ হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত খাওয়ারের ধকল কাটিয়ে ওঠার লড়াইটা এখনও অবধি কিছু মানুষের পিছু ছাড়ছে না। এই প্রক্রিয়াটিকে সহজ করার জন্য এবার এখানে রয়েছে একটি সংক্ষিপ্ত নির্দেশিকা।
Post-Festive Detox Tips: আপনার শরীরকে ফের আগের অবস্থায় ফিরিয়ে আনবেন কিভাবে জানেন? না জানলে এখনই এর উপায় জেনে নিন
হাইলাইটস:
- উৎসবের আমেজের ধকল কাটিয়ে উঠবেন কিভাবে তা ভাবছেন?
- শরীরকে ফের আগের মত সুস্থ করে তুলতে সাহায্য করবে এই উপায়
- জেনে নিন পুষ্টিবিদরা উৎসব-পরবর্তী ডিটক্সের কী পরামর্শ দিয়েছেন
Post-Festive Detox Tips: পুজোর দিনগুলিতে দেদার ভুঁড়িভোজ অর্থাৎ রোল থেকে শুরু করে ফুচকা বা বিরিয়ানি, কিছুই বাদ যায়নি বাঙালিদের। তার ওপর অপর্যাপ্ত ঘুম, সব মিলিয়ে যেন শরীরজুড়ে নেমে আসে ক্লান্তি, পেট ফাঁপা, গ্যাস্ট্রিকের সমস্যা এবং আইবিএস-এর মত শারীরিক সব অস্বস্তি।
We’re now on Telegram- Click to join
দুর্গাপুজো এখন শেষ হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত খাওয়ারের ধকল কাটিয়ে ওঠার লড়াইটা এখনও অবধি কিছু মানুষের পিছু ছাড়ছে না। এই প্রক্রিয়াটিকে সহজ করার জন্য এবার এখানে রয়েছে একটি সংক্ষিপ্ত নির্দেশিকা।
We’re now on WhatsApp- Click to join
এ প্রসঙ্গে কলকাতার সিএমআরআই-এর পুষ্টিবিদ দেবলিনা দত্তের পরামর্শ অনুসারে, উৎসব শেষ হওয়ার পরই প্রয়োজন একটি নির্দিষ্ট সীমা-রেখা টেনে দেওয়া।
তিনি বলেছেন, “এখনই সময় সঠিক পথে খাদ্যাভ্যাসকে পুনরায় ফিরিয়ে আনার—কেবল ওজন নিয়ন্ত্রণের জন্য নয়, বরং পরিপাকতন্ত্রকেও বিশ্রাম দেওয়ার জন্য এটি বিশেষ জরুরি।”
পুজোয় তেলযুক্ত খাবার খাওয়ার পর শরীরে জলের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবলিনা দত্ত প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লিটার জল পান করার পরামর্শ দেন। তিনি বলেছেন, “৮ ঘণ্টা ঘুম শরীরকে তার বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম পুনরায় ঠিক করে নেওয়ার সুযোগ দেয়।”
এদিকে শারীরিক সক্রিয়তাও গুরুত্বপূর্ণ, তবে এর জন্য খুব একটা কঠোর পরিশ্রমের প্রয়োজন নেই। ১৫ মিনিট হাঁটা, বাড়িতে জগিং করা বা ফ্রি-হ্যান্ড ব্যায়াম করলেই তা যথেষ্ট।
এছাড়া, হাওড়ার নারায়ণা হাসপাতালের সিনিয়র পুষ্টিবিদ শতভিষা বসুর পরামর্শ অনুযায়ী, শরীর থেকে ক্ষতিকর ধাপে ধাপে উপাদান দূর করার প্রক্রিয়াটি (ডিটক্স) করা উচিত। তিনি বলেছেন, “প্রথম দু’দিন পুরোপুরি জল পান ও হালকা খাবারের ওপর জোর দেওয়া উচিত।”
Read More- পুজোর ঘি এবং খাওয়ার ঘিয়ের মধ্যে পার্থক্য কী জানেন? না জানলে এখনই জেনে নিন
ডাবের জল এবং চিয়া সিড ভেজানো জল পূরণ করতে পারে শরীরের হারানো তরলের ঘাটতি। খাবার হওয়া উচিত সহজ এবং আরামদায়ক—যেমন দই-ভাত, ডাল-ভাত, খিচুড়ি বা চিকেন স্টু। টক দইয়ের মতো প্রোবায়োটিক খাবার পরিপাকতন্ত্রকে অতিরিক্ত মশলাদার এবং তেলযুক্ত খাবারের চাপ কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







