No Gas Cooking: বিনা গ্যাস সিলিন্ডারে চটজলদি রান্না করতে চান? এই ৫টি গ্যাজেট রান্নাঘরে আনতে পারেন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলায় মধ্যবিত্তের হেঁশেল ঠেলতে সমস্যা হচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে অনেকেই খরচ কমাতে বিকল্প রান্নার পদ্ধতি খুঁজছেন। আপনি কী জানেন বাজারে এমন অনেক ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে, যা আপনার এলপিজির বিকল্প হিসাবে বেছে পারেন?
No Gas Cooking: মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে রান্নাঘরে নতুন কিছু গ্যাজেট নিয়ে আসুন যুদ্ধের
হাইলাইটস:
- যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, তাই দেশের অনেক রাজ্যেই এলপিজির ঘাটতি দেখা দিচ্ছে
- চিন্তা দূর করতে এলপিজির বিকল্প ভাবতে পারেন
- গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় খরচ কমাতে রান্নাঘরের জন্য এই গ্যাজেটগুলি হয়ে আসুন
No Gas Cooking: মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে এলপিজি সিলিন্ডারের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দামও অনেকটা বেড়ে গিয়েছে। যার ফলে দেশব্যাপী এলপিজি-র ঘাটতি নিয়ে আশঙ্কাও তৈরি হয়েছে। কালোবাজারে গ্যাস সিলিন্ডারগুলি অত্যধিক দামে বিক্রিরও একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
We’re now on WhatsApp – Click to join
এই পরিস্থিতিতে সাধারণত কালোবাজারিই বৃদ্ধি পায় এবং তা সরাসরি ক্ষতি করে জনসাধারণের। যদিও কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে যে, দেশে এলপিজি-র কোনও সঙ্কট নেই। তাই আপনি এই সমস্ত আশঙ্কা থেকে দূরে থাকতে অবশ্যই বেছে নিতে পারেন স্মার্ট রান্নার পদ্ধতি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলায় মধ্যবিত্তের হেঁশেল ঠেলতে সমস্যা হচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে অনেকেই খরচ কমাতে বিকল্প রান্নার পদ্ধতি খুঁজছেন। আপনি কী জানেন বাজারে এমন অনেক ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে, যা আপনার এলপিজির বিকল্প হিসাবে বেছে পারেন? সেগুলি কী কী জেনে নিন –
ইনডাকশন কুকটপ
শহরাঞ্চলে এলপিজির বিকল্প হিসেবে ইন্ডাকশন কুকটপ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি বিদ্যুতের সাহায্য চলে এবং গ্যাসের বিকল্প হিসাবে কাজ করে। ফলে রান্না দ্রুত হয় এবং গ্যাসের প্রয়োজনও পড়ে না। এই মুহূর্তে বাজরে অনেক ধরনেরই ইন্ডাকশন কুকটপ পাওযা যায়। যার দাম ২-৫ হাজার পর্যন্ত হয়। হস্টেল বা ভাড়া বাড়ি কিংবা ছোট ফ্ল্যাটে বসবাসকারীরা সাধারণত ইন্ডাকশন কুকটপ বেশি ব্যবহার করেন।
ইনফ্রারেড কুকটপ
ইন্ডাকশন কুকটপের মতো দেখতে আরও একটি উপকারী গ্যাজেট হল ইনফ্রারেড কুকটপ। এতে মূলত কাচের প্লেট গরম করে খাবার রান্না করা হয়। এর বিশেষ বৈশিষ্ট্য হল, এটি প্রায় যে কোনও ধরনের রান্নার পাত্রের সঙ্গেই অনায়াসে ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে ইন্ডাকশন কুকটপের মতো এর কোনও সীমাবদ্ধতা নেই। ঠিক এই কারণের জন্যই এটিকে ইন্ডাকশনের চেয়ে বেশি সুবিধাজনক মনে করা হয়।
ইলেকট্রিক প্রেশার কুকার
বর্তমানে ইলেকট্রিক প্রেশার কুকার ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এতে ভাত, ডাল, তরি-তরকারি এবং স্যুপ রান্না করা অনেক সহজ। এমনকি এতে টাইমার এবং অটো কুকিং মোডও রয়েছে। এটি অফিসগামী যারা একা হোস্টেল বা ছোট ফ্ল্যাটে থাকেন, তাদের জন্য সুবিধাজনক গ্যাজেট হয়ে উঠেছে। অনলাইন কিংবা অফলাইন, যে কোনও স্টোর থেকেই এটি কিনতে পারেন।
মাইক্রোওয়েভ ওভেন
মাইক্রোওয়েভকে কেবল খাবার গরম করার মেশিন হিসাবেই মনে করা হয়। তবে কনভেকশন মাইক্রোওয়েভ রান্নার জন্য ব্যবহার করা যেতে পারে। এটি বেকিং, গ্রিলিং এবং বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ব্যবহার করা হয়। সঠিক ভাবে ব্যবহার করা হলে, এগুলি গ্যাসের খরচ উল্লেখযোগ্য ভাবে কমাতে পারে।
এয়ার ফ্রায়ার
গত কয়েক বছর ধরে এয়ার ফ্রায়ার ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রাথমিক ভাবে এগুলি কেবল তেল ছাড়া ভাজার জন্য ব্যবহৃত হত। কিন্তু নতুন মডেলগুলি রোস্টিং, বেকিং এবং গ্রিলিং সহ একাধিক রান্নার কাজে ব্যবহার করা যেতে পারে। অনেকেই এগুলি শাকসবজি, পনির কিংবা স্ন্যাকস ভাজার জন্য ব্যবহার করেন।
Read more:- গ্রীষ্মকালে এসি ছাড়া কীভাবে পুরনো ভারতীয় ঘরগুলি ঠান্ডা থাকত জানেন?
গ্যাস ছাড়া রান্নাঘর অচল?
বর্তমানে ভারতীয় হেঁশেল সম্পূর্ণ গ্যাস মুক্ত করা সম্ভব নয়। তবে ইন্ডাকশন কুকটপ, বৈদ্যুতিক কুকার, মাইক্রোওয়েভ এবং এয়ার ফ্রায়ারের মতো গ্যাজেটগুলি অবশ্যই এলপিজি খরচ কমাতে পারে। গ্যাসের ঘাটতি থাকলে এই বিকল্পগুলির মাধ্যমে রান্না করা যেতে পারে।
এই রকম জীবনধারা বিষয়ক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







