Bangla News

Supreme Court on Micro Observers: মুখ্যমন্ত্রীর সওয়ালেই এবার মান্যতা! মাইক্রো অবজারভারদের নিয়ে এদিন কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত নির্দেশ নিতে পারবেন না মাইক্রো অবজার্ভাররা৷ ইআরও-রা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তাঁদের মাইক্রো অবজার্ভাররা সাহায্য করবেন৷ রাজ্য সরকারি অফিসারদেরই সুপ্রিম কোর্ট মাইক্রো অফিসার হিসেবে দিয়েছে নিয়োগের নির্দেশও৷

Supreme Court on Micro Observers: মাইক্রো অবজার্ভাররা কোন‌ও ভোটারের নাম বাদ দিতে পারবেন না, এবার তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট

হাইলাইটস:

  • মাইক্রো অবজারভারদের নিয়ে অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
  • সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর পিছিয়ে যাচ্ছে বাংলার এসআইআর প্রক্রিয়া
  • এবার এই মাইক্রো অবজারভারদের নিয়েই কী নির্দেশ দিল শীর্ষ আদালত?

Supreme Court on Micro Observers: সুপ্রিম কোর্ট এবার মাইক্রো অবজারভারদের অপব্যবহার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগেই মান্যতা দিল৷ গতকাল SIR মামলায় শীর্ষ আদালতের নির্দেশের পর শাসক দল তৃণমূল কংগ্রেস এমনই দাবি করছে৷ গত বুধবার শীর্ষ আদালতে সওয়াল করতে গিয়ে কমিশনের নিয়োগ করা ভিন রাজ্যের মাইক্রো অবজারভারদের নিয়ে একগুচ্ছ আপত্তির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি অভিযোগ করেছিলেন যে, বাংলায় ইআরও-দের বদলে ইচ্ছে মতো মাইক্রো অবজারভাররা ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ করছেন৷

We’re now on WhatsApp- Click to join

এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত নির্দেশ নিতে পারবেন না মাইক্রো অবজার্ভাররা৷ ইআরও-রা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তাঁদের মাইক্রো অবজার্ভাররা সাহায্য করবেন৷ রাজ্য সরকারি অফিসারদেরই সুপ্রিম কোর্ট মাইক্রো অফিসার হিসেবে দিয়েছে নিয়োগের নির্দেশও৷

We’re now on Telegram- Click to join

ভিন রাজ্যের মাইক্রো অবজারভারদের নিয়ে কী অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের?

এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে আইনজীবি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, নির্বাচন কমিশনের নিয়োগ করা মাইক্রো অবজারভাররা SIR প্রক্রিয়ায় নাম বাদ দেওয়ার ক্ষেত্রে চালাচ্ছেন স্বেচ্ছাচারিতা। মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অভিযোগও তুলেছিলেন অনধিকার চর্চার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে গিয়েই দাবি করেছিলেন, যে কাজ এসডিও অথবা এসডিএম পদমর্যাদার রাজ্যের অফিসারদের করার কথা ইআরও হিসেবে, সেই কাজেতে নাক গলাচ্ছেন এই মাইক্রো অবজারভাররা৷

এদিনই ৮৫০৫ জন গ্রুপ B অফিসারের তালিকা কমিশনকে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ তাঁদের মধ্যেই ৬৫ শতাংশই অফিসার গ্রুপ B। বাকিদেরও অন্ততপক্ষে ৯ থেকে ১০ বছরের রয়েছে কাজের অভিজ্ঞতা। কেন্দ্রীয় সরকারি যে অফিসারদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করেছিল কমিশন, তাঁদের তুলনায় রাজ্যের এই কাজে এই অফিসাররা অনেক বেশি দক্ষ এবং প্রশিক্ষিত বলেই শীর্ষ আদালতের সওয়ালে দাবি করেছেন রাজ্যের আইনজীবী৷

এবার কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

সুপ্রিম কোর্টের নির্দেশ যে, এই ৮৫০৫ জন ১০ই ফেব্রুয়ারি বিকেল ৫ টার মধ্যে রিপোর্ট করবেন ডিইও কাছে। এই ৮৫০৫ জনের মধ্যে যোগ্যদের বসাবে কমিশন এইআরও বা মাইক্রোঅবজারভার পদে, পুরোনোদেরকে স্থানান্তর করে। স্বল্প সময়ের জন্য প্রশিক্ষণ দিয়ে এই অফিসারদের SIR স্ক্রটিনির কাজে ব্যবহার কমিশন করবে৷

ইআরও-র ক্ষমতা কী?

একটি বিধানসভার ক্ষেত্রে একজন ভোটারের নাম ভোটার তালিকায় থাকার ক্ষেত্রে চূড়ান্ত সবুজ সঙ্কেত দিতে পারেন ইলেক্টোরাল রোল অফিসার বা ইআরও৷ কমিশনের নিজস্ব তথ্যভাণ্ডার থেকে লগ ইন পাসওয়ার্ডের মাধ্যমে যে কোনও ভোটারের নিজস্ব তথ্য ইআরও খুলে দেখতে পারেন৷ তাতে প্রয়োজনীয় সব সংশোধনও ইআরও করতে পারেন৷ ইআরও-দের এই কাজেই বাংলায় মাইক্রো অবজারভাররা হস্তক্ষেপ করছিলেন বলেই অভিযোগ তুলেছিল রাজ্য সরকার আর তৃণমূল কংগ্রেস৷

Read More- আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি! ফের কী শীর্ষ আদালতে সওয়াল করবেন উকিল মমতা…?

এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ ব্যাখ্যা করে বলেছেন, শীর্ষ আদালত জানিয়েছে যে রাজ্যের দেওয়া ৮৫০৫ জন মাইক্রো অবজারভার হিসেবে দায়িত্ব নিয়ে হেয়ারিংয়ে ডাক পাওয়া ভোটারদের সব নথি দেখবেন৷ আগে যে শুনানি হয়েছে সেই নথিও দেখবেন তাঁরা৷ কারণ এই অফিসাররা জানেন স্থানীয় ভাষা৷ ভিন রাজ্য থেকে আসা থেকে মাইক্রো অবজারভাররা তো জানেন না স্থানীয় ভাষা৷ এটাই তো ছিল আমাদের মূল দাবি৷ ভোটারদের নথি দেখে এই মাইক্রো অবজারভাররা নিজেদের মতামত জানাবেন৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও, অন্য কেউ নন৷

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button