Dahi Chole Recipe: চানা মশলার জায়গায় অন্য কিছু বানাতে চান? দই ছোলে বা দহি ছোলে বানাতে পারেন, দারুণ খেতে লাগবে
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মধ্যপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার কুমকুম শর্মা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন দই ছোলে বা দহি ছোলে। এটি লুচি, পরোটা কিংবা নানের সাথে দারুণ খেতে লাগবে।
Dahi Chole Recipe: এটি দুর্দান্ত একটি রেসিপি, যা স্বাদে ভরপুর এবং লুচি, পরোটা কিংবা নানের সাথেও দারুণ খেতে লাগবে
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে মধ্যপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার কুমকুম শর্মা বানালেন দই ছোলে বা দহি ছোলে
- সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে
Dahi Chole Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মধ্যপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার কুমকুম শর্মা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন দই ছোলে বা দহি ছোলে। এটি লুচি, পরোটা কিংবা নানের সাথে দারুণ খেতে লাগবে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
দই ছোলে বা দহি ছোলে তৈরির উপকরণগুলি হল:
• কাবলি ছোলা (অল্প নুন দিয়ে সেদ্ধ করা)
• টক দই
• গণেশ মার্কা সর্ষের তেল
• গোটা জিরে
• কাঁচালঙ্কা
• হলুদ গুঁড়ো
• হলুদ গুঁড়ো
• জিরে গুঁড়ো
• ধনে গুঁড়ো
• কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
• গরম মশলা গুঁড়ো
• কাজু বাদাম
• গোটা জিরে
• টমেটো কুচি
• তেজপাতা
• স্বাদ মতো নুন
• ধনেপাতা কুচি

দই ছোলে বা দহি ছোলে তৈরির পদ্ধতি:
• প্রথমে মিক্সারে টক দই, কাঁচালঙ্কা কুচি, কাজু বাদাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে একসঙ্গে একটি মিহি পেস্ট বানিয়ে নিলেন।
• তারপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিলেন।
• এরপর তাতে দিয়ে দিলেন টমেটো কুচি এবং ভালো করে ভেজে নিলেন।
• এবার টমেটো গলে গেলে টক দইয়ের পেস্টটি দিয়ে দিলেন।
• তারপর ভালো করে রান্না করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেন।
• এরপর ঢাকা খুলে সেদ্ধ করা কাবলি ছোলাগুলি দিয়ে দিলেন এবং ভালো করে মিশিয়ে নিলেন।
• এবার তাতে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেন।
• তারপর উপর থেকে গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেন।
Read more:- লুচি দিয়ে আলুর দমের জায়গায় অন্য কিছু খেতে চান? বানিয়ে ফেলুন রসুন ওয়ালে আলু, রইল সম্পূর্ণ রেসিপি
• অন্যদিকে একটি ছোট প্যানে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে গোটা জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং কাঁচালঙ্কা কুচি দিয়ে একটি তড়কা বানিয়ে নিলেন।
• সবশেষে দই ছোলে বা দহি ছোলের উপরে তড়কাটি ঢেলে দিতেই ডিশটি প্রস্তুত হয়ে গেল।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







