Banff Mountain Film Festival: পাহাড়প্রেমীদের জন্য বিরাট সুখবর! কলকাতায় শুরু হতে চলছে মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল, না দেখলেই মিস করবেন
এই প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে চারশোটিরও বেশি ছোট ছোট চলচ্চিত্র। ছবিগুলো আমাদের পরিচয় করিয়ে দেয় যে বিভিন্ন ধরনের আউটডোর অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং পরিবেশ সচেতনতার সাথে।
Banff Mountain Film Festival: এবার শহরের বুকে বসছে বিশ্বের অন্যতম বাঁফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল
হাইলাইটস:
- কলকাতার পাহাড়প্রেমীদের জন্য বিশেষ সুখবর
- বিশ্বের জনপ্রিয় বাঁফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল
- এবার শহরে ৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে
Banff Mountain Film Festival: এবার শহর কলকাতার জন্য বিরাট সুখবর, বিশেষ করে পাহাড়প্রেমীদের জন্য! বিশ্বের অন্যতম জনপ্রিয় বাঁফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল ৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই শহরে। কানাডার অ্যালবার্টা রাজ্যের বাঁফ শহরে প্রায় ৫০ বছর ধরে এই ফেস্টিভ্যাল হয়ে চলেছে। যার উদ্যোক্তা হচ্ছে বাঁফ সেন্টার ফর আর্টস অ্যান্ড ক্রিয়েটিভিটি।
We’re now on WhatsApp- Click to join
এই প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে চারশোটিরও বেশি ছোট ছোট চলচ্চিত্র। ছবিগুলো আমাদের পরিচয় করিয়ে দেয় যে বিভিন্ন ধরনের আউটডোর অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং পরিবেশ সচেতনতার সাথে। প্রতি নভেম্বরে এই উৎসবে প্রাথমিক বাছাইয়ের পর প্রদর্শিত হয় ৭০ থেকে ৮০টি ছবি।
সেখানে বিচারকমণ্ডলীর চূড়ান্ত সিদ্ধান্ত অনুসারে নির্বাচিত ২৫ থেকে ৩০টি চলচ্চিত্র দেখানো হয় বিভিন্ন দেশে। যা ‘বাঁফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড ট্যুর’ নামেই খ্যাত। এবার এই রোমাঞ্চকর চলচ্চিত্র প্রদর্শনী কলকাতার দ্য হিমালয়ান ক্লাবের উদ্যোগে আয়োজিত হবে ৮ই ফেব্রুয়ারি, রবিবার মহাজাতি সদনে বিকেল ৫টা থেকে রাত ৯টা অবধি।
We’re now on Telegram- Click to join
হিমালয়ান ক্লাবের অন্যতম কর্মকর্তা নিলয় চক্রবর্তী এ বিষয়ে জানালেন, “সবমিলিয়ে এই অনুষ্ঠানে প্রদর্শিত হবে ১০টি সিনেমা। বাঁফের এই ঝাড়াই-বাছাই করা ছবিগুলো চাক্ষুষ দেখাটাও অ্যাভেঞ্চার প্রিয় দর্শকদের কাছে এক নয়া অভিজ্ঞতা হতে চলেছে।” জানা গিয়েছে, চার ঘণ্টার এই শো দেখার জন্য দর্শকদের প্রবেশমূল্য করা হয়েছে ৩০০ টাকা।
Read More- আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন শুধু পাহাড়ি এলাকায় তুষারপাত হয়? এর পিছনের বিজ্ঞান কি বলছে জানুন
কোন কোন ছবি দেখানো হবে এই মহাজাতি সদনে? তালিকায় রয়েছে ‘আইস ওয়াটারফলস’, উটার ‘এনিটাইম’,-এর মতো ছবি। আমরা ‘এনিটাইম’ দেখতে দেখতে অদম্য ইচ্ছা এবং চেষ্টায় ভর করে সাইকেলে চেপে আমরা পৌঁছে যাব যুক্তরাষ্ট্রের ইউটার গিরিখাদের, বিপদ সঙ্কুল পথে। বরফে জমে যাওয়া বিশাল জলপ্রপাতের ওপর থেকে ওয়াটারফলস দেখে ঝাঁপিয়ে পড়ব। তাছাড়াও, ইরানিয়ান ‘টু লেগস টু ইজি’-তে স্টিভ নামের এক চরিত্রকে দেখলেই মিলবে অনুপ্রেরণা। বোন ক্যানসার তাঁর দু’টো পা কেড়ে নিয়েছে। কিন্তু ওই ব্যক্তির প্রাণশক্তি আর অ্যাডভেঞ্চারের নেশা রুখতে পারেনি। তাছাড়াও ‘ফুটপ্রিন্ট অন কাটমাই’ থাকছে, ‘কিপ ইট বার্নিং’-সহ অসংখ্য ছবি।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







