Abhoya Shakti: বড়দিনে বড়পর্দায় আসছে আরজি করের ছায়া, এবার বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার পরিচালনায় আসছে ‘অভয়া শক্তি’!
ইতিমধ্যেই ছবিটিকে ঘিরে বিনোদন জগতের পাশাপাশি চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। কারণ ছবিটির পরিচালক শঙ্কুদেব পণ্ডা বর্তমানে বিজেপির এক পরিচিত মুখ এবং নেতা।
Abhoya Shakti: এবার রূপালি পর্দায় আরজি কর কাণ্ড! প্রেক্ষাপটে থাকছে ‘অভয়া’র লড়াই এবং বিচার চাওয়ার দৃষ্টিকোণ
হাইলাইটস:
- খাস কলকাতায় তরুণী চিকিৎসকের ধর্ষণের ঘটনা গোটা দেশকে কাঁপিয়ে ছিল
- সেই ক্ষোভ-প্রতিবাদ এবং ঘটনার অন্তরালে থাকা ‘অজানা সত্য’ সামনে আসবে
- এবার সেই সেলুলয়েডে তুলে আনতে চলেছেন পরিচালক শঙ্কুদেব পণ্ডা
Abhoya Shakti: এবার রূপালি পর্দায় তিলোত্তমার বুকে ঘটে যাওয়া সেই মর্মান্তিক নৃশংস আরজি কর কাণ্ড। খোদ কলকাতার বুকেই আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকেই। সেই প্রতিবাদ, সেই ক্ষোভ এবং গোটা ঘটনার অন্তরালে থাকা ‘অজানা সত্য’ এবার সেলুলয়েডে তুলে আনতেই চলেছেন পরিচালক তথা বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। ছবির নাম হচ্ছে ‘অভয়া শক্তি’। টলিউডের অন্যতম আলোচিত প্রযোজক রানা সরকার রয়েছেন ছবিটির প্রযোজনার দায়িত্বে।
We’re now on WhatsApp- Click to join
রাজনৈতিক যোগ এবং বিতর্কের আবহ
ইতিমধ্যেই ছবিটিকে ঘিরে বিনোদন জগতের পাশাপাশি চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। কারণ ছবিটির পরিচালক শঙ্কুদেব পণ্ডা বর্তমানে বিজেপির এক পরিচিত মুখ এবং নেতা। আরজি করের ঘটনার পর থেকেই শাসকদলের বিরুদ্ধে পথে নেমে নির্যাতিতার বিচার চেয়ে জোরালো আন্দোলন গড়ে তুলেছিল বিজেপি।
We’re now on Telegram- Click to join
অন্যদিকে, ছবির পোস্টার এবং নামকরণে রাখা হয়েছে ‘অভয়া’ শব্দটি— আরজি করের নির্যাতিতাকে ভালোবেসে, এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা যে নাম দিয়েছিলেন। এবার, সেই ‘অভয়া’র লড়াই আর বিচার চাওয়ার প্রেক্ষাপটকেই রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকেই বড় পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন শঙ্কুদেব পণ্ডা।
সেবা আর সংগ্রামের এক নতুন অধ্যায়।
শঙ্কুদেব পাণ্ডার পরিচালনায় ও দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রযোজনায় আসছে এক নতুন বাংলা ছবি "অভয়া শক্তি"#AbhayaShakti #AnnouncementPoster #NewBengaliFilm #ComingSoon #DCM@shankudebbjp pic.twitter.com/Hs4VCDTxsd
— TollyBangla Box-Office :- TBO (@TollyBanglaBox1) June 4, 2026
বরদাস্ত করার জন্য দম থাকতে হবে
ছবির পয়লা পোস্টার প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। সেখানেই দেখা যাচ্ছে, এক চিকিৎসকের ব্যাক প্রোফাইল, যার এক হাতে রয়েছে স্টেথোস্কোপ আর পাশাপাশি অন্য হাতে ধরা রয়েছে রুদ্রমূর্তিধারী ত্রিশূল। ছবির ট্যাগলাইনে লেখা রয়েছে — ‘She Cares. She Fights. She Empowers.’।
পরিচালকের দাবি যে, এই ছবিতে এমন কিছু রাজনৈতিক সমীকরণ আর আরজি কর কাণ্ডের নেপথ্যের কিছু বিস্ফোরক তথ্য তুলে ধরা হবে যা সাধারণ মানুষের ভাবনার একেবারে অতীত। শঙ্কুদেব পণ্ডার কথায়,‘এই আরজি কর কাণ্ডের এমন সকল অজানা তথ্য ছবিতে উঠে আসবে, যা দর্শকদের বরদাস্ত করার দম থাকতে হবে।’
Read More- এবার বিপাকে পড়লেন রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের
কবে আসবে বড়পর্দায়?
বরাবরই চেনা ছকের বাইরে গিয়ে সমসাময়িক এবং বাস্তবধর্মী বিষয়ে ছবি করতে ভালোবাসেন প্রযোজক রানা সরকার। তাঁর এই নতুন উদ্যোগ টলিউড জগতে কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার অপেক্ষা। সব ঠিকঠাক থাকলেই চলতি বছরের ‘বড়দিনে’ই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘অভয়া শক্তি’। বিনোদন জগতের মতে, এই ছবি শীতের মরশুমে বক্স অফিসের পাশাপাশি রাজনৈতিক পারদও বেশ কয়েক ডিগ্রি বাড়িয়ে দেবে তা বেশ বলাই বাহুল্য।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







