health

Monsoon Health Tips: বর্ষাকালে বদ্ধ ঘর সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে, চিকিৎসকরা প্রতিরোধের জন্য কী কী পরামর্শ দেন জেনে নিন

এই সময় সাধারণ সর্দি, ফ্লু, ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া মানুষের মধ্যে সচরাচর দেখা যায়। তাছাড়া, কিছু ব্যক্তি এই রোগগুলোর প্রতি বিশেষভাবে সংবেদনশীল হয়ে থাকেন। বর্ষাকালে কোন ধরনের মানুষেরা শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকিতে থাকেন জেনে নিন বিস্তারিত।

Monsoon Health Tips: বর্ষাকাল তীব্র গরম থেকে স্বস্তি নিয়ে আসে, কিন্তু এটি শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকিও বাড়িয়ে তোলে

হাইলাইটস:

  • বর্ষাকাল হল রোগ ও যাবতীয় ভাইরাসের আঁঁতুরঘর
  • বর্ষাকালে শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি সববেশি থাকে
  • এই সময় ধূমপান এবং বায়ু দূষণের সংস্পর্শও ফুসফুসকে দুর্বল করে

Monsoon Health Tips: বর্ষাকাল প্রখর গরম থেকে স্বস্তি দিলেও, এটি শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকিও বাড়িয়ে তোলে। বর্ধিত আর্দ্রতা, তাপমাত্রার ওঠানামা এবং ঘনবসতিপূর্ণ জীবনযাপন – এই সবই ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের বৃদ্ধি এবং বিস্তারে সহায়ক।

We’re now on WhatsApp – Click to join

এই কারণেই সাধারণ সর্দি, ফ্লু, ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া মানুষের মধ্যে সচরাচর দেখা যায়। তাছাড়া, কিছু ব্যক্তি এই রোগগুলোর প্রতি বিশেষভাবে সংবেদনশীল হয়ে থাকেন। বর্ষাকালে কোন ধরনের মানুষেরা শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকিতে থাকেন জেনে নিন বিস্তারিত –

বর্ষাকালে কাদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বেশি থাকে? 

শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং যাদের আগে থেকেই সিওপিডি, অ্যাজমা বা ব্রঙ্কাইটিসের মতো ফুসফুসের সমস্যা রয়েছে, বর্ষাকালে তাদের সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। এছাড়াও, ডায়াবেটিস, হৃদরোগ বা কিডনি রোগ, ক্যান্সার আক্রান্ত ব্যক্তি অথবা যারা কোনো ধরনের ইমিউনোসাপ্রেসিভ থেরাপি নিচ্ছেন, তাদেরও ঝুঁকি বেশি থাকে। ধূমপান এবং বায়ু দূষণের সংস্পর্শও ফুসফুসকে দুর্বল করে এবং মানুষকে সংক্রমণের জন্য আরও বেশি সংবেদনশীল করে তোলে।

সুরক্ষার জন্য কী করতে হবে? 

শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি কমানোর কয়েকটি সহজ উপায় এখানে দেওয়া হল-

• ঘন ঘন হাত ধোয়া

• অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন

• ভিড়ের মধ্যে মাস্ক পরা

• বাড়ির ভিতরে ভালো বায়ুচলাচল বজায় রাখা

• পর্যাপ্ত ঘুম।

• স্বাস্থ্যকর খাদ্য

• পর্যাপ্ত পরিমাণে জল পান করা

• অ্যাজমা বা সিওপিডি রোগীদের নিয়মিত ইনহেলার ব্যবহার করা এবং জরুরি ঔষধ প্রস্তুত রাখা উচিত।

Read more:- বর্ষাকালে আপনার ছোট্ট শিশুকে এই জিনিসগুলি দেবেন না, সামান্য অসাবধানতাও মারাত্মক হতে পারে

উল্লেখ্য, বর্ষাকালীন বেশিরভাগ সংক্রমণই ভাইরাসজনিত, এবং এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করে না। তবে, অপ্রয়োজনে বা যথাযথ বিবেচনা ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে, তা জীবাণু-প্রতিরোধী হয়ে উঠতে পারে, যার ফলে ভবিষ্যতে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা শরীরের পক্ষে কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, সর্বদা ডাক্তারের সাথে পরামর্শ করেই ওষুধ গ্রহণ করা উচিত। তারা মনে করেন যে, আগাম সতর্কতা অবলম্বন করলে গুরুতর অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি হওয়া এড়ানো সম্ভব।

এই রকম স্বাস্থ্য সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button