Bangla News

NCPI MP Meeting CM: মুখ‍্যমন্ত্রীর সঙ্গে বৈঠক NCPI সাংসদদের, প্রায় ১ ঘন্টার এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে?

গতকাল সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ নবান্নে পৌঁছন NCPI-এর ৫জন সাংসদ। তাঁদের পৌনে সাতটায় ডাকা হয়। ঠিক পৌঁনে আটটা নাগাদ বৈঠক শেষ করে বেরোন NCPI-এর সাংসদরা।

NCPI MP Meeting CM: গতকাল নবান্নে বৈঠকে হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, কাকলি ঘোষ দস্তিদার, জগদীশ বসুনিয়া, জুন মালিয়া

হাইলাইটস:

  • মুখ‍্যমন্ত্রীর সঙ্গে বৈঠক NCPI-এর ৫জন সাংসদদের
  • শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা হয়েছে NCPI-র
  • এক ঘণ্টা কী নিয়ে বৈঠক কাকলি, জুন, সুদীপদের?

NCPI MP Meeting CM: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরর সাথে বৈঠক করলেন NCPI সাংসদরা। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠকে হাজার ছিলেন ৫ NCPI সাংসদ। এই বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, জগদীশ বসুনিয়ারা উপস্থিত ছিলেন। এবং ছিলেন জুন মালিয়া, মালা রায়ও। নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হয়।

We’re now on Telegram- Click to join

গতকাল সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ নবান্নে পৌঁছন NCPI-এর ৫জন সাংসদ। তাঁদের পৌনে সাতটায় ডাকা হয়। ঠিক পৌঁনে আটটা নাগাদ বৈঠক শেষ করে বেরোন NCPI-এর সাংসদরা। সূত্রের খবর অনুযায়ী, এই বৈঠকে এলাকার উন্নয়নের কাজ নিয়ে মূলত আলোচনা চলে। এই সংক্রান্ত যাবতীয় বিষয়ে NCPI সাংসদের পাশে থাকার জন্য আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংসদদের বর্তমানের অবস্থা থেকে শুরু করে আগামী দিনের কাজ— সব নিয়েই বিশদ আলোচনা হয়েছে বলে খবর সূত্রের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস পেয়েছেন NCPI সাংসদরা।

We’re now on WhatsApp- Click to join

প্রসঙ্গত, এদিন সমাজ মাধ্যমে ‘অপমানজনক’ পোস্টের অভিযোগ তুলে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এছাড়া, গতকাল তৃণমূল কংগ্রেস ছেড়ে NCPI-তে যোগ দেওয়া বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আচমকাই নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাৎ করেন। জানা গিয়েছে, তৃণমূলের এক বিধায়কের বিরুদ্ধে এদিন নালিশ জানাতেই কার্যত রাজ্যের প্রশাসনিক প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর দরবারে এসে উপস্থিত হন তিনি।

এদিকে, সমাজ মাধ্যমে কুণাল ঘোষের একটি বিতর্কিত পোস্ট নিয়েও আপত্তি তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। তাঁর দাবি যে, ওই পোস্টে তাঁর প্রতি এক ‘অপমানজনক’ মন্তব্য করা হয়েছে। তবে ঠিক কোন পোস্ট অথবা কোন বিষয়ের উপর ভিত্তি করে এই নালিশ জানানো হয়, তা এখনও অবধি স্পষ্ট জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যে কুণাল ঘোষের এহেন মন্তব্যের বিরুদ্ধেই এবার ক্ষোভ উগরে দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার।

Read More- আজ কালিম্পং সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জেলা প্রশাসন এবং GTA-কে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক

এবার এই সংক্রান্ত একটি পোস্টে তাঁর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাতের ছবি শেয়ার করে কাকলি ঘোষ দস্তিদার লেখেন, “আজ ফেসবুক এবং টুইটারে পোস্ট করে IT সেল থেকে যেসব অসভ্য গালাগাল দেওয়া হচ্ছে আমাকে এবং আমার পরিবারকে সেই নাম আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিলাম। যথাযত শাস্তির ব্যবস্থা উনি করবেন তা আশ্বাস দিয়েছেন।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button