Masala Bhindi Recipe: গরম রুটির সাথে চটপটা কিছু খেতে চান? মশালা ভিন্ডি বানিয়ে দেখতে পারেন, দারুণ খেতে লাগবে
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মধ্যপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার rasoitales72 আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন মশালা ভিন্ডি। এটি গরম রুটির সাথে ডিনারে জমে যাবে।
Masala Bhindi Recipe: গরম রুটির সাথে দারুণ লাগবে এই মশালা ভিন্ডি, দেখে নিন রেসিপি
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে মধ্যপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার rasoitales72 বানালেন মশালা ভিন্ডি
- সম্পূর্ণ রেসিপিটি যদি জানতে চান অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে
Masala Bhindi Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মধ্যপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার rasoitales72 আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন মশালা ভিন্ডি। এটি গরম রুটির সাথে ডিনারে জমে যাবে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
মশালা ভিন্ডি তৈরির উপকরণগুলি হল:
• ভিন্ডি বা ঢেঁড়শ (কুচি করে কাটা)
• গণেশ মার্কা সর্ষের তেল
• গোটা জিরে
• রসুন কুচি
• পেঁয়াজ কুচি
• কাঁচালঙ্কা কুচি
• হলুদ গুঁড়ো
• লঙ্কা গুঁড়ো
• স্বাদ মতো নুন
• জিরে গুঁড়ো
• ধনে গুঁড়ো

মশালা ভিন্ডি তৈরির পদ্ধতি:
• প্রথমে কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিলেন।
• তারপর তাতে দিয়ে দিলেন রসুন কুচি আর ভালো করে ভেজে নিলেন।
• এরপর রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিলেন পেঁয়াজ কুচি এবং কাঁচালঙ্কা কুচি।
• এবার সেগুলি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলেন কুচি কেটে কাটা ভিন্ডি বা ঢেঁড়শ।
• তারপর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলেন।
Read more:- গরম গরম লুচি আর আলুর দম খেতে চান? চটজলদি বানিয়ে ফেলুন, রইল বাঙালি স্টাইল আলুর দম
• এরপর ঢাকা খুলে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দিলেন।
• এবার সবকিছু মশলা ভালো করে মিশিয়ে রান্না করে নিতেই তৈরি হয়ে গেল মশালা ভিন্ডি।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







