food recipes

Dim Bhapa Recipe: দুপুরের লাঞ্চে ডিমের কারি না বানিয়ে ডিম ভাপা বানাতে পারেন, কী ভাবে বানাবেন জেনে নিন

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে আসামের বিখ্যাত ইনফ্লুয়েন্সর জুমি কলিতা নাজ অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন ডিম ভাপা। এটি দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগবে।

Dim Bhapa Recipe: এই ডিমের রেসিপিটি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে পুরো জমে যাবে

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে আসামের বিখ্যাত ইনফ্লুয়েন্সর জুমি কলিতা বানালেন ডিম ভাপা
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে এই প্রতিবেদনটি আপনাকে অবশ্যই পড়তে হবে

Dim Bhapa Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে আসামের বিখ্যাত ইনফ্লুয়েন্সর জুমি কলিতা নাজ অত্যন্ত যত্ন সহকারে আজ বানালেন ডিম ভাপা। এটি দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগবে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

ডিম ভাপা তৈরির উপকরণগুলি হল:

• ডিম (সেদ্ধ করা)

• গণেশ মার্কা সর্ষের তেল

• সর্ষে-পোস্ত বাটা

• হলুদ গুঁড়ো

• স্বাদ মতো নুন

• কাঁচালঙ্কা

ডিম ভাপা তৈরির পদ্ধতি:

• প্রথমে একটি স্টিলের টিফিন বক্সে সর্ষে-পোস্ত বাটা নিয়ে নিলেন।

• তারপর তাতে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং সর্ষের তেল দিয়ে দিলেন।

• এরপর ভালো করে সবকিছু উপকরণ মিশিয়ে নিলেন।

• এবার সেদ্ধ করা ডিমগুলি অর্ধেক কেটে টিফিন বক্সেদিয়ে দিলেন।

• তারপর তাতে বেশ কয়েকটা চেরা কাঁচালঙ্কা দিয়ে দিলেন।

Read more:- শীতের দুপুরে বানাতে পারেন গড়াই ফিশ কারি, কী ভাবে বানাবেন জেনে নিন

• এরপর ডিমের এপিঠ-ওপিঠে সর্ষে-পোস্ত পেস্টটি ভালো করে মাখিয়ে নিলেন।

• এবার উপর থেকে আরও কিছুটা সর্ষের তেল ছড়িয়ে টিফিন বক্স বন্ধ করে দিলেন।

• তারপর গ্যাসে জল গরম করে স্ট্রিমে ভাপিয়ে নিতেই তৈরি হয়ে গেল ডিম ভাপা।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button