Entertainment

Yash-Nusrat: ছেলে ইশানকে সঙ্গে নিয়ে ইদ উদযাপন করলেন যশ-নুসরত! এদিন ভক্তদের কোন বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী?

গতকাল নুসরত সোশ্যাল মিডিয়ায় তাঁদের ইদ উদযাপনের কিছু ছবি ভাগ করে নিয়েছেন। আকাশী রঙের কাফতানে নজর কেড়েছেন নুসরত জাহান। কানে পাথরের লম্বা ঝোলা কানের দুল, মাথায় টিকুলি আর নাকে নথ দিয়ে খোলা চুলে ভারী সুন্দরী দেখাচ্ছিল নায়িকাকে।

Yash-Nusrat: এদিন সমাজ মাধ্যমে এই ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে কি লিখলেন নায়িকা নুসরত? জেনে নিন বিশদ

হাইলাইটস:

  • টলি দুনিয়ার অন্যতম চর্চিত জুটি যশ এবং নুসরত
  • ফের একসঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন তাঁরা
  • এই ইদে হাসি মুখে ছবি শেয়ার করেছেন নায়িকা

Yash-Nusrat: টলিপাড়ার জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। মাঝে গুঞ্জন রটেছিল যে তাঁদের মধ্যে নাকি সমস্যা দেখা দিয়েছে তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে তাঁরা ফের একসঙ্গে ধরা দিয়েছিলেন। তারপর থেকেই নানা জায়গায় তাঁদের একসঙ্গেই নজর কাড়তে দেখা যায়। আর এবার তাঁরা ইদেও একসঙ্গে হাসি মুখে ধরা দিয়েছেন।

We’re now on WhatsApp- Click to join

গতকাল নুসরত সোশ্যাল মিডিয়ায় তাঁদের ইদ উদযাপনের কিছু ছবি ভাগ করে নিয়েছেন। আকাশী রঙের কাফতানে নজর কেড়েছেন নুসরত জাহান। কানে পাথরের লম্বা ঝোলা কানের দুল, মাথায় টিকুলি আর নাকে নথ দিয়ে খোলা চুলে ভারী সুন্দরী দেখাচ্ছিল নায়িকাকে। হাতে কাঁচের চুড়ি এবং মেহেন্দিও পরেছিলেন। অন্যদিকে, নায়কের পরনে ছিল নীল রঙের কুর্তা এবং পাজামা।

We’re now on Telegram- Click to join

তবে পরিবারের সকলের সঙ্গেই এই সুন্দর দিনটি আনন্দের সঙ্গে কাটিয়েছেন নুসরত। ছেলে ইশানের সাথেও ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। যশ এবং ছেলেকে নিয়ে হাসি মুখে একই ফ্রেমে ধরা দিয়েছেন। ইশানও বাবার সাথে রংমিলান্তি একই রকম পোশাকেই ধরা দিয়েছেন।

এদিকে ইদ মানেই তো নানা রকমের পদ খাওয়া-দাওয়া। তার মধ্যে মিষ্টিরও একটি বিশেষত্ব রয়েছে। ইদের দিনে নায়িকার বাড়িতেও নানা মিষ্টির আয়োজন করা হয়েছিল। তারই মধ্যে নায়িকা অনুরাগীদের সাথে শাহী টুকরার ছবিও ভাগ করে নিয়েছেন।

এই ছবিগুলি শেয়ার করে নুসরত ক্যাপশনে লেখেন, ‘আমাদের তরফে ইদের কিছু মুহূর্ত! আল্লাহ সকলের জন্য শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুন।’ তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন তারকারাও।

Read More- “সুস্মিতার ৫টা বিয়ে”, বিস্ফোরক দাবি সুস্মিতার প্রাক্তন স্বামী সব্যসাচীর

এক অনুরাগী লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার পালা শেষ! যশরাতকে একসঙ্গে দেখে যেন মন ভোরে গেল। আমাদের ইদ তো আজ-ই শুরু হল! সবসময় ভালো থাকুন।’

আরও একজন লিখেছেন, ‘উফফ! নজর না লাগে, এই একটা ছবির জন্য কাল থেকে অপেক্ষা করছিলাম, শেষমেশ আমাদের যশরাত-এর ইদ সেলফি সামনে চলেই এল! ইদের সেরা উপহার!’

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button