Tonic 2: ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না দেবের ‘টনিক ২’, কিন্তু কেন এহেন সিদ্ধান্ত নিলেন দেব?
এদিকে কিন্তু এবার নিজেই দেব জানালেন তিনি নিজের সবকটি ছবি এই বছরই মুক্তি দেবেন না। তবে সম্প্রতি পিছিয়ে গিয়েছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির মুক্তিও।
Tonic 2: জিতের কারণেই কি এই সিদ্ধান্ত? এদিন এ প্রসঙ্গে কি জানালেন দেব?
হাইলাইটস:
- বছরের শুরুতে সব সিনেমার নাম ঘোষণা করেন দেব
- এই বছর একগুচ্ছ ছবি নিয়ে আসতে চলেছেন দেব
- তবে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘টনিক ২’, কিন্তু কেন?
Tonic 2: এ বছরের শুরুতেই নিজের সব সিনেমার নাম ঘোষণা করে দিয়েছিলেন অভিনেতা দেব। এই বছর একগুচ্ছ সিনেমা নিয়ে আসতে চলেছেন তা আগেই জানিয়েছিলেন দেব। ‘দেশু ’৭, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’, ‘টনিক ২’, এই ছবির কথা ঘোষণা করেছিলেন অভিনেতা দেব। কানাঘুষোয় শুনতে পাওয়া গিয়েছিল যে, ‘খাদান ২’ ছবির কথাও।
We’re now on Telegram- Click to join
এদিকে কিন্তু এবার নিজেই দেব জানালেন তিনি নিজের সবকটি ছবি এই বছরই মুক্তি দেবেন না। তবে সম্প্রতি পিছিয়ে গিয়েছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির মুক্তিও। জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির মুক্তির জন্যই হয়তো এই ছবিটি পিছিয়ে দিয়েছেন দেব। পুজোয় আসছে ‘দেশু ৭’। তাহলে ‘টনিক ২’ ছবির মুক্তি কবে?
We’re now on WhatsApp- Click to join
দাদাগিরির মঞ্চ থেকে দেব জানান, তিনি কখনওই চান না শো নিয়ে সমস্যা হোক। যেমন তিনি চাননি তাঁর ছবি নিয়ে কোনও সমস্যা তৈরি হোক। তিনি আগেই জিৎকে জানিয়েছিলেন যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবি মুক্তির জন্যই কিন্তু রাজি হননি।
এদিন দেব আরও বলেন, পরে যখন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রযোজক আমার সাথে কথা বলেন যে সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ বলি। কোনও অসুবিধা নেই, পিছিয়ে দেওয়া হোক ছবি। কারও যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য এই বছর আমি ‘টনিক ২’ নিয়ে আসছি না। ওটা বছরের শেষে ডিসেম্বরে আসার কথা ছিল কিন্তু এবার তা পিছিয়ে দেওয়া হয়েছে ওটা এখন এ বছর আসবে না পরের বছর মুক্তি পাবে।’
এদিন দেবের কথা থেকে এটা স্পষ্ট যে এই বছর দেবের দুটি ছবি মুক্তি পাবে তা হল ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ এবং ‘দেশু ৭’। আর তৃতীয় ছবিটি মুক্তির জন্যই দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী বছরের জন্য। তবে খুব সম্ভবত ডিসেম্বরে মুক্তি পেতে পারে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






