Entertainment

Tollywood News: টলিউডে সুদিন আসছে, কমিটি চালাতে এবার কাদেরকে বেছে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? রইল তালিকা

নথি অনুযায়ী জানা গিয়েছে, বড়সড় প্রশাসনিক রদবদল ঘটতে চলেছে এবার তথ্য এবং সংস্কৃতি দফতরের অধীনে। এই দপ্তরের নিয়ন্ত্রণে থাকা প্রায় ৪০টি কমিটি ও সংস্থার কাজ আরও এবার গুরুত্ব দিয়ে দেখা হবে।

Tollywood News: এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে কী কী আলোচনা হয়েছে? এবং তালিকায় কারা রয়েছেন? জেনে নিন

হাইলাইটস:

  • রাজ্যের পালা বদলের পর থেকেই সকলের নজর ছিল টলিউডের দিকে
  • অরূপ বিশ্বাসের জন্য টলিউডের যা ক্ষতি হয়েছে এবার তা হবে মেরামত
  • এদিন বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Tollywood News: ভোট বাংলার যুদ্ধ এখন অতীত। তাই এবার টলিউডে সুদিন ফেরাতে সরব মুখ্যমন্ত্রী। রাজ্যে পালা বদলের পর থেকেই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যে দিকে সকলের বেশি নজর ছিল তা হল টলিউড ইন্ডাস্ট্রি। পূর্বে অরূপ বিশ্বাসের দাদাগিরিতে এতদিন ধরে টলিউডের যা যা ক্ষতি হয়েছে, সেটিই এবার মেরামত করতে বিধায়কদের সাথে আরও বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

We’re now on WhatsApp- Click to join

এদিন বৈঠকে কী কী আলোচনা হয়েছে?

নথি অনুযায়ী জানা গিয়েছে, বড়সড় প্রশাসনিক রদবদল ঘটতে চলেছে এবার তথ্য এবং সংস্কৃতি দফতরের অধীনে। এই দপ্তরের নিয়ন্ত্রণে থাকা প্রায় ৪০টি কমিটি ও সংস্থার কাজ আরও এবার গুরুত্ব দিয়ে দেখা হবে। সবকিছু খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদন জগতের প্রতিনিধিদের। এই কমিটির জন্য যাদেরকে বেছে নেওয়া হয়েছে, তাঁরা কারা? এবার সেটাই এক নজরে ভালোভাবে দেখে নেওয়া যাক।

We’re now on Telegram- Click to join

একই তালিকায় এবার দেব-হিরণ

এদিন কিছুজনকে বেছে নেওয়া হয় শুভেন্দু দফতর তরফে। এই প্রস্তাবিত সদস্যবৃন্দের তালিকায় রয়েছেন পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ দীপক অধিকারী (দেব), মহেন্দ্র সোনি, যিশু সেনগুপ্ত, জয়ন্ত কুন্ডু, সানি ঘোষ রায়, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, তন্ময় দে, অমিত দাস, কৃত্তিবাস নায়ক, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র মোহন, শান্তনু বসু।

Tollywood News

সদস্যরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিবেচনার জন্য বিভিন্ন সংস্থার পদাধিকারীদের জন্য যেকোনও ২ থেকে ৩টি নাম প্রস্তাব করতে পারবেন। এদিকে ফেডারেশন ও গিল্ডগুলো পশ্চিমবঙ্গ সরকারের ট্রেড ইউনিয়নের অধীনে ট্রেড ইউনিয়ন আইন, ১৯২৬ অনুসারে তা নথিভূক্ত করা হবে।

Read More- ‘মেদিনীপুর সব সময় এগিয়ে ছিল, আছে এবং থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে প্রশ্ন করায় কী বললেন দেব?

তবে এই বৈঠকের সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল টলিউডের অলিখিত নিয়ন্তা ‘ফেডারেশন’ আর বিভিন্ন গিল্ডের বর্তমান ভূমিকা। অন্যদিকে সরকারের বর্তমান নিয়ম পরিবর্তন না হওয়া অবধি ফেডারেশন আর গিল্ডগুলোর যে বর্তমান কাঠামো বজায় থাকবে সেটাই।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button