Entertainment

Tollywood Ban Culture: টলিউডে দীর্ঘদিনের ‘ব্যান কালচার’ বন্ধ করে এবার উন্নয়নের দিকে জোর! বন্ধ হবে ফেডারেশনের দাদাগিরিও

নতুন সরকার স্টুডিও পাড়ার অভ্যন্তরীণ জটিলতা এবং কাজের পরিবেশ উন্নত করার উদ্দেশ্যে আপাতত রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়কে টলিউডের দায়িত্ব দেওয়া হয়েছে।

Tollywood Ban Culture: স্বজনপোষণ এবং রাজনীতির অবশেষে অবসান ঘটিয়ে এবার নতুন আলোর উৎস দেখছে টলিউড

হাইলাইটস:

  • ইতিমধ্যেই রাজ্যে পালাবদল ঘটে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার
  • এই অল্প সময়ের মধ্যেই টলিউডে বেশ কিছু পরিবর্তনও চোখে পড়েছে
  • এরই মাঝে ‘ব্যান কালচার’ বন্ধ করে নতুন আলোর দিশা টলিউডে

Tollywood Ban Culture: রাজ্যে প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর টলিউডের প্রশাসনিক কাঠামোতে বিরাট পরিবর্তনের আভাস মিলেছে। আপাতত চার বিধায়ককে টলি স্টুডিওর দায়িত্ব দেওয়া হয়েছে। টলিউডে দীর্ঘদিনের ‘ব্যান কালচার’ বন্ধ করে এবার উন্নয়নের দিকে জোর দেওয়া হচ্ছে। নন্দনে মুক্তি পাবে সকলের ছবি। এবং সবেমাত্রই রাজ্যে পালাবদল ঘটেছে। আর এই অল্প সময়ের মাঝেই টলি স্টুডিও পাড়ায় বেশ কয়েকটি পরিবর্তন চোখে পড়ছে। ‘বিশ্বাস ব্রাদার্সের’ স্বজনপোষণ এবং রাজনীতির অবসান ঘটিয়ে এবার নতুন আলোর উৎস দেখছে টলিউড ইন্ডাস্ট্রি।

We’re now on WhatsApp- Click to join

নতুন সরকার স্টুডিও পাড়ার অভ্যন্তরীণ জটিলতা এবং কাজের পরিবেশ উন্নত করার উদ্দেশ্যে আপাতত রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়কে টলিউডের দায়িত্ব দেওয়া হয়েছে। নন্দনে ছবি মুক্তির ক্ষেত্রে এবার দেখা হবে না কোনও রাজনৈতিক রঙ। নতুন সরকার আসার এক সপ্তাহের মধ্যেই নন্দনে মুক্তি পেয়েছে এমন দুটি ছবি যা আগের সরকারের আমলে জায়গা পাইনি নন্দনে। ‘ব্যানড কালচার’ কিংবা বয়কটের রাজনীতির এবার অবসান ঘটতে চলেছে। তাই এবার খুশি টলি জগতের শিল্পীরা।

We’re now on Telegram- Click to join

টলিউডের প্রশাসনিক পরিচালনার ক্ষেত্রে এবার বিরাট পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে নির্ভয়ে কাজ করতে পারবেন পরিচালকরা। ফেডারেশন ও ইম্পাকে রাজনীতি মুক্ত করার শুরু হয়েছে প্রয়াস। শিল্পীদের নিরাপত্তা, পারিশ্রমিক এবং স্টুডিওর চলমান অচলাবস্থা কাটানোর জন্য এবার নয়া রূপরেখা তৈরির কাজ চলছে।

এদিন রূপা গঙ্গোপাধ্যায়-রুদ্রনীল ঘোষ জোট শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন। কখনও রঙ্গ-ব্যঙ্গ, কখনও আবার শাণিত উত্তর, যেন ঠোঁটের ডগায় উপস্থিত ছিল উভয়েরই। যে জয়ী চারজন তারকা প্রার্থীর হাতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টলিউডের দায়িত্ব দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম রূপা এবং রুদ্রনীল।

Read More- দেবই একমাত্র ব্যতিক্রম, টলিউডের ‘ব্যান’ সংস্কৃতির মাঝে সরাসরি মুখ খুললেন রুপা গঙ্গোপাধ্যায়

এদিন তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, টলিউডে আর থাকবে না ‘ব্যান’ সংস্কৃতি। বন্ধ হবে ফেডারেশনের ‘দাদাগিরি’। স্বাধীনভাবে কাজ করতে পারবেন প্রযোজক-পরিচালক-শিল্পীরা। প্রযোজকদের ঘাড়ে অযথা নিয়মনীতির বোঝা আর চাপিয়ে দেওয়া যাবে না। কারও গায়ে রাজনৈতিক রঙ আর লাগাতে দেওয়া হবে না।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button