Susmita Roy Controversy: “সুস্মিতার ৫টা বিয়ে”, বিস্ফোরক দাবি সুস্মিতার প্রাক্তন স্বামী সব্যসাচীর
গত বৃহস্পতিবার গভীর রাতে প্রাক্তন স্বামীর সাথে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন সুস্মিতা রায়। তাঁকে সেখানে হুমকি দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেন অভিনেত্রী।
Susmita Roy Controversy: ‘বিকৃত যৌনতা’ নিয়ে ফের পালটা অভিনেত্রী সুস্মিতা
হাইলাইটস:
- সম্প্রতি বিয়ে সেরেছেন অভিনেত্রী সুস্মিতা রায়
- এরপর প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি
- সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন প্রাক্তন স্বামী?
Susmita Roy Controversy: বিচ্ছেদের পর সদ্যই ফের বিয়ে করে নতুন করে সংসার পেতেছেন অভিনেত্রী সুস্মিতা রায়। তাঁকে যেমন বহু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই কটাক্ষও করেছেন অনেকে। এসবের মাঝেই সমাজ মাধ্যমে তাঁর প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিকৃত যৌন ইচ্ছা, শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী। এবার পালটা সুস্মিতার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুললেন তাঁর প্রাক্তন স্বামী। এদিন ফেসবুক পোস্টে দাবি করলেন, সুস্মিতার ৫টা বিয়ে। বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি নাকি একাধিক সম্পর্কে জড়িয়েছেন। প্রতিবাদ করে সব্যসাচী অত্যাচারিত হয়েছেন!
We’re now on WhatsApp- Click to join
বিষয়টা আসলে কী?
গত বৃহস্পতিবার গভীর রাতে প্রাক্তন স্বামীর সাথে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন সুস্মিতা রায়। তাঁকে সেখানে হুমকি দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেন অভিনেত্রী। এরপর লাইভে আসেন তিনি। সেখানেই তিনি অতীত তুলে ধরেন। অভিযোগ করেন যে, এখনও চক্রবর্তী পরিবার অর্থাৎ সব্যসাচী এবং সায়ক তাঁর গোপন কথা ফাঁস করার জন্য হুমকি দিচ্ছেন। তাই নিজেই সব জানাবেন বলে জানান। সেই লাইভেই নিজের একাধিক বিয়ে এবং সম্পর্কের কথা স্বীকার করে নেন তিনি। এরপরই প্রাক্তন স্বামী সব্যসাচীর বিকৃত যৌনতা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। সুস্মিতার দাবি যে, বিয়ের পরও একাধিক মহিলার সাথে সম্পর্ক ছিল সব্যসাচীর।
এখানেই শেষ নয়। সুস্মিতার দাবি যে, তাঁর সামনেই একাধিক মেয়ের সাথে সব্যসাচী শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। স্ত্রীর কাছে তার আবদার থাকত যে, নতুন নতুন মেয়েকে তাঁর বিছানায় নিয়ে আসতে হবে। দাম্পত্যে উষ্ণতা বাড়াতে প্রস্তাবও দেন ‘থ্রিসামে’র। এছাড়া বিভিন্ন জিনিস এবং টাকা পয়সা তো নিয়েইছেন। সুস্মিতার দাবি, তিনি ভালোবেসে মেনে নিয়েছিলেন সবটা। কিন্তু একটা পর্যায়ের পরই বাধ্য হয়েছেন তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নিতে। কারণ, তাঁর চক্রবর্তী পরিবার চায়নি তাঁর কোলে সন্তান আসুক।
We’re now on Telegram- Click to join
এরপরই সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করেন সব্যসাচী। ওই পোস্টেই সব্যসাচী লিখেছেন, ‘শাবাশ সুস্মিতা! আপনি জিতে গিয়েছেন। হেরে গিয়েছি আমরা। হার মানলাম আমি।’
Read More- প্রথম দিনই সেঞ্চুরি! ১০০ কোটি পার করে এবার বলিউডে নয়া ইতিহাস গড়ল রণবীর সিংয়ের ধুরন্ধর ২
এরপরই ফেসবুকে একাধিক পোস্ট করেছেন সুস্মিতা। সব্যসাচীর সাথে তার আর্থিক লেনদেনও তুলে ধরেন। প্রাক্তন স্বামীর ভাই সায়কের সাথে তাঁর কথোপকথনেরও রেকর্ডিং তুলে ধরেন। সেখানেও আপত্তিকর মন্তব্য করেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। শুক্রবার সকালে আরও একটি পোস্ট করেন সব্যসাচী। তিনি লেখেন যে, এই নিয়ে আর সোশ্যাল মিডিয়ায় তিনি কোনও মন্তব্য করবেন না। চূড়ান্ত ব্যক্তিগত কথা প্রকাশ্যে আনা উচিত হয়নি তাঁর।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






