Rituparna Sengupta: এদিন ঋতুপর্ণা সেনগুপ্তর শাড়িতে নজরকাড়া সপ্তপদীর উত্তম এবং সুচিত্রা! অভিনেত্রীর সাজে মুগ্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
এছাড়াও এদিন দেখা মিলেছে রঞ্জিত মল্লিককে। এই বর্ষীয়ান অভিনেতাকে এদিন হাত ধরেই নিয়ে আসতে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তবে এদিন বিশেষ করে নজর কেড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
Rituparna Sengupta: ঋতুপর্ণার শাড়ি দেখে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী, উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান শুভেন্দু অধিকারীর
হাইলাইটস:
- গতকাল উত্তমকুমারের সদ্য নির্মিত মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক টলিপাড়ার তারকা
- এসবের মাঝেই বিশেষভাবে নজর কাড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর শাড়ি
Rituparna Sengupta: ৩রা সেপ্টেম্বর সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে আয়োজিত অত্যন্ত বিশেষ উত্তমকুমারের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয়েছিল এহেন ঐতিহাসিক উৎসবের। গতকাল উত্তমকুমারের জন্মশতবর্ষের উদযাপনের শুরুটা বেশ ধুমধাম করেই হয়েছে। এতে সামিল হয়েছিলেন টলিপাড়ার একঝাঁক তারকারা। এদিন উত্তমকুমারের মূর্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাল্যদান করেন। এ দিনের এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার সুপারস্টার তিন নায়ক প্রসেনজিৎ, জিৎ এবং দেব।
We’re now on Telegram- Click to join
এছাড়াও এদিন দেখা মিলেছে রঞ্জিত মল্লিককে। এই বর্ষীয়ান অভিনেতাকে এদিন হাত ধরেই নিয়ে আসতে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তবে এদিন বিশেষ করে নজর কেড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বলাই ভালো যে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের শাড়ি ছিল বেশ নজরকাড়া।
We’re now on WhatsApp- Click to join
এদিন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের পরনে ছিল মেরুন রঙের লম্বাহাতা ব্লাউজের সাথে ঘিয়ে রঙা শাড়ি। যদিও এই ছবির মূল আকর্ষণ হল এতে থাকা ‘সপ্তপদী’ ছবির সেই বিখ্যাত আইকনিক দৃশ্য। বাইকের উপর উত্তম কুমার এবং সুচিত্রা সেন। শাড়ির আঁচলে ‘এই পথ যদি না শেষ হয়’ লাইনটিও লেখা ছিল।
টালিগঞ্জে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উদযাপনে এক অভিনব শাড়ি পড়ে হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত #RituparnaSengupta #mahanayokuttamkumar #100thyearbirthanniversary pic.twitter.com/qsBclTPtBb
— স্পর্শ গিরি (@CineBuff2003) September 3, 2026
আর ঋতুপর্ণা সেনগুপ্তর এই সাজই এদিন মুগ্ধ করল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। অভিনেত্রী ঋতুপর্ণার শাড়ি দেখে রীতিমতো অভিভূত হয়ে পড়েন তিনি। অভিনেত্রীও তাঁর শাড়ির আঁচল সামনে এনে দেখান শুভেন্দু অধিকারীকে। আর তা দেখে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীর মুখেচোখে ফুটে উঠেছিল প্রশংসা।
Read More- দেব যখন শুভশ্রীতে মজে তখনই এবার বলিউডে বড় ব্রেক পেলেন রুক্মিণী মৈত্র, দেখা যাবে অক্ষয়ের বিপরীতে
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এও বলতে শোনা যায় যে,‘কেবল পশ্চিমবঙ্গের জন্যই নয়, গোটা দেশের চলচ্চিত্র এবং সাংস্কৃতিক জগতের কাছেই আজ অত্যন্তই আনন্দের এবং বিশেষ গর্বের দিন। উত্তম কুমারের এই জন্মশতবর্ষের মতো বিশেষ সময়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়েছেন রাজ্যবাসী—এ জন্যই নিজেও তিনি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বলেই এদিন জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।’
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







