Entertainment

Rukmini Maitra: দেব যখন শুভশ্রীতে মজে তখনই এবার বলিউডে বড় ব্রেক পেলেন রুক্মিণী মৈত্র, দেখা যাবে অক্ষয়ের বিপরীতে

এর আগে অবশ্য বলিউডে পা রেখে ফেলেছেন রুক্মিণী মৈত্র। বিদ্যুৎ জামালের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে ‘সনক’ ছবিতে। যদিও এই ছবিতে সেভাবে বলিউডের পরিচিতি গড়তে পারেনি রুক্মিণী।

Rukmini Maitra: এবার বলিউডে বড় সুযোগ রুক্মিণীর, মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব গেল নায়িকার কাছে

হাইলাইটস:

  • বলিউডে বড় সুযোগ হাঁকালেন রুক্মিণী মৈত্র
  • রুক্মিণী এবার কাজ করবেন অক্ষয়ের সঙ্গে
  • কোন ছবিতে দেখা মিলবে নায়িকা রুক্মিণীর?

Rukmini Maitra: আপাতত সামাজিক মাধ্যমে ঝড় উঠছে দেব-শুভশ্রীকে নিয়ে! বিশেষ করে গত সোমবার দেশু ৭-এর টিজার লঞ্চের আগেই ফেসবুক লাইভে দুজনের কেমিস্ট্রি দেখে নস্টালজিক এই জুটির ভক্তরা। যদিও এবার টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে যে, নিজের প্রাক্তন মিমির সাথে সিনেমা করতে চলেছেন রাজ চক্রবর্তী। আর এদিকে, কোনোভাবে পিছিয়ে নেই রুক্মিণী মৈত্রও। সূত্রের খবর, রুক্মিণী নাকি বলিউডে বড় সুযোগ হাঁকিয়েছেন। অক্ষয় কুমারের ছবিতে দেখা যাবে রুক্মিণীকে।

We’re now on Telegram- Click to join

এর আগে অবশ্য বলিউডে পা রেখে ফেলেছেন রুক্মিণী মৈত্র। বিদ্যুৎ জামালের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে ‘সনক’ ছবিতে। যদিও এই ছবিতে সেভাবে বলিউডের পরিচিতি গড়তে পারেনি রুক্মিণী। আর সেই অঙ্কে এবার হিসেব করলে, অক্ষয় কুমারের বিপরীতে রুক্মিণীর এই কাজ নিঃসন্দেহে এবার এক মাইলস্টোন হতে চলেছে।

We’re now on WhatsApp- Click to join

এবার বর্তমানে, মুম্বইয়ের পাকাপাকি বাসিন্দা হলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এমনকী, দেব নিজেও সেখানে একটি ফ্ল্যাট কিনেছেন বলেও জানা গিয়েছে। খবর রয়েছে যে, খিলাড়ির পরবর্তী সায়েন্স ফিকশন ছবি ‘সামুক’-এর মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য রুক্মিণী মৈত্রর কাছে প্রস্তাব গিয়েছে। অর্থাৎ বেশ বড় স্কেলেই বলি পর্দায় আসতে চলেছেন বং বিউটি। জানা গিয়েছে যে, ‘সামুক’-এর জন্য নির্মাতারা এমন কাউকে খুঁজছিলেন যে পর্দায় যিনি বলিষ্ঠ উপস্থিতির পাশাপাশিও তীব্র আবেগঘন দৃশ্যেও সাবলীল। এর সঙ্গে ‘ফ্রেশ ফেস’-ও তাঁরা চাইছিলেন। সব মিলিয়ে ‘সনক’ নায়িকাকেই তাঁরা এই চরিত্রের জন্য বেছে নিয়েছেন।

এদিকে অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবির প্রযোজনায় সানশাইন পিকচার্স-এর বিপুল শাহ ও যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন ‘আশিন শাহ’। উল্লেখ্য, এর আগে ‘সনক’ ছবিও প্রযোজনা করেছিলেন বিপুল শাহ। এই কানেকশনও কাজে এসেছে রুক্মিণী মৈত্রর। রুক্মিণী যে জাতীয় স্তরের অভিনেত্রী, এ কথা আগেই বলেছিলেন মেগাস্টার দেব। এমনকী, তিনি জানিয়েছিলেন, একজন শুভানুধ্যায়ী হিসেবে, বন্ধু হিসেবে তাই তিনি ক্রমাগত রুক্মিণীকে বলিউড নিয়ে উৎসাহ দেন।

Read More- দেব মজে শুভশ্রীতে, প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্যাশনেট ফটোশ্যুট নায়কের!

প্রসঙ্গত, ‘সামুক’ ছবির মাধ্যমে দীর্ঘ ১২-১৩ বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা অক্ষয় কুমার ও প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। এটি ভারতের প্রথম এলিয়ান-থ্রিলার হতে চলেছে তা বেশ টের পাওয়া যাচ্ছে। এই ছবিতে অক্ষয়ের ফার্স্ট লুক দেখে অনেকেরই হলিউডের ‘মেন ইন ব্ল্যাক’ ছবির কথাও মনে এসেছে। আর সেই ছবিতেই রুক্মিণী থাকার কথা শুনে আনন্দে মেতে উঠেছেন ভক্তরা। এখন কেবল এই খবরে এবার অফিসিয়াল সিলমোহর আসারই অপেক্ষা।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button