Entertainment

Ritabhari Chakraborty: কখনও সুইমিং পুলে, তো কখনও হোটেলের রুমে, নীল বিকিনিতে উত্তাপ বাড়িয়েছেন ঋতাভরী চক্রবর্তী

এবার রবিবারের দুপুরে আবহাওয়াকে আরও একটু গরম করে তুলতে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সপ্তাহের শেষে নিজের সাথে সময় কাটানোর জন্য বেছে নেন একটি বিলাসবহুল রিসোর্ট, যেখানে তাঁকে কখনও সুইমিংপুলে জলকেলি করতে দেখা মিলেছে

Ritabhari Chakraborty: নীল বিকিনিতে লাস্যময়ী অবতারে ঋতাভরী চক্রবর্তী, অভিনেত্রীর লুক দেখে ঘাম ঝড়ছে ভক্তদের

হাইলাইটস:

  • এদিন লাস্যময়ী রূপে নজর কেড়েছেন ঋতাভরী চক্রবর্তী
  • সম্প্রতি নীল বিকিনি লুকে ধরা দিয়ে তাক লাগিয়েছেন অভিনেত্রী
  • অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর লুক দেখে মুগ্ধ সোশ্যাল পাড়া

Ritabhari Chakraborty: একদিকে যেমন তিনি গুণী অভিনেত্রী, তেমনই ঠিক অন্যদিকে তিনি লাস্যময়ী। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর রূপে মুগ্ধ হন না এমন খুব কম মানুষই হয়তো পাওয়া যাবে। সমাজ মাধ্যমে তিনি মাঝেমধ্যেই নিজের ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে কখনও বাড়ির বিছানায় বসে থাকতে দেখা যায় তো আবার কখনও শ্যুট করতে দেখা যায়। তবে এবার তিনি একেবারে ভিন্ন সাজে ধরা দিয়েছেন, এদিন পারফেক্ট উইকেন্ড কাটাতে দেখা গেল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে।

We’re now on WhatsApp- Click to join

এবার রবিবারের দুপুরে আবহাওয়াকে আরও একটু গরম করে তুলতে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সপ্তাহের শেষে নিজের সাথে সময় কাটানোর জন্য বেছে নেন একটি বিলাসবহুল রিসোর্ট, যেখানে তাঁকে কখনও সুইমিংপুলে জলকেলি করতে দেখা মিলেছে, তো আবার কখনও আরাম কেদারায় বসে সময় কাটাতেও দেখা যাচ্ছে নিজের সাথেই।

We’re now on Telegram- Click to join

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এদিন সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে সবথেকে বেশি নজর কেড়েছে তা হচ্ছে তাঁর নীল বিকিনি লুক। এদিন নীল রঙের বিকিনিতে কখনও সুইমিংপুলে সময় কাটাতে আবার কখনও রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। প্রতিবারের মতো অভিনেত্রী এই বারেও অসাধারণ দেখাচ্ছেন সুইমিং শ্যুটে।

এদিন সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করে তিনি লিখেছেন, ‘উইকেন্ড যখন ডাকল আমি তখন হ্যাঁ বললাম। জীবন যখন ডাক দিল আমি তখনও হ্যাঁ বললাম।’ সত্যি তো, কাজের ফাঁকে এমন একটু ছুটি মাঝেমধ্যে সবাই-ই ডিজার্ভ করে। পোষ্টের মন্তব্য বক্সে অভিনেত্রীকে ভালোবাসায় ভরিয়েছেন নেটবাসীরা।

Read More- বিয়ের দু’বছরের মাথায় কী ঘরে নতুন অতিথি? মা-বাবা হওয়ার গুঞ্জন সোহিনী-শোভনের!

প্রসঙ্গত, সম্প্রতি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী মাসি হয়েছেন। গত ২৭শে মার্চ দিদি চিত্রাঙ্গদার কোল আলো করে এক পুত্র সন্তান জন্ম নেয়। যদিও ছেলে জন্মের পরই সেই খবর সোশ্যাল মিডিয়ায় তিনি জানাননি। মা হওয়ার প্রায় একমাস পর ভক্ত-অনুরাগীদের সাথে ছেলের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রীর দিদি।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button