Entertainment

Prosenjit Chatterjee: ভ্রাতৃসম রাহুলের অকাল প্রয়াণে শোকবিহ্বল টলিউড! এরই মাঝে শুটিং বাতিল করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

আজ অর্থাৎ ৯ই এপ্রিল যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থা 'হোয়াই সো সিরিয়াস'-এর ব্যানারে 'অভিমান' ছবির শুটিং শুরু করার কথা ছিল প্রসেনজিতের।

Prosenjit Chatterjee: এদিন বড় সিদ্ধান্ত নিলেন বুম্বাদা! আপাতত স্থগিত রাখলেন আসন্ন ছবি ‘অভিমান’-ছবির শ্যুটিং

হাইলাইটস:

  • আজ ‘অভিমান’ সিনেমার শুটিং শুরু করার কথা ছিল প্রসেনজিতের
  • তবে এই কঠিন সময়ে শুটিং করতে মন সায় দেয়নি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্রর
  • তাই এই সবকিছুর মাঝে শুট বাতিল করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Prosenjit Chatterjee: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকবিহ্বল গোটা সিনেদুনিয়া। তবে এই কঠিন সময়ে যেভাবে যৌথ পরিবারের মতো প্রয়াত অভিনেতার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন ইন্ডাস্ট্রির তারকা এবং টেকনিশিয়ানরা আর নিরাপত্তার দাবিতে ভবিষ্যতের কথা ভেবে সব একজোট হয়েছেন, তা বেশ লক্ষণীয়। শিল্পীদের সমস্যা সমাধানে আর্টিস্ট ফোরামকে দফায় দফায় বৈঠক করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার শুটিং বাতিল করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

আজ অর্থাৎ ৯ই এপ্রিল যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’-এর ব্যানারে ‘অভিমান’ ছবির শুটিং শুরু করার কথা ছিল প্রসেনজিতের। কিন্তু রাহুলের এহেন মৃত্যুতে বাংলা ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে যে শূন্যতার সৃষ্টি হয়েছে বা শিল্পীদের জীবন আর জীবিকার নিরাপত্তা নিয়ে যে, আশঙ্কা তৈরি হয়েছে, সেজন্য উদ্বেগের মধ্য দিয়ে কাটাচ্ছেন। শুরু থেকেই ‘বুম্বাদা’কে ঢাল হিসেবে পাশে পেয়েছেন সব শিল্পীরা।

We’re now on Telegram- Click to join

এদিকে, যেমন নিষিদ্ধ শিল্পীদের ফেরাতে প্রসেনজিতের শরণাপন্ন হয়েছেন দেব, ঠিক তেমনই ম্যাজিক মোমেন্টস প্রযোজিত বন্ধ হওয়ায় একাধিক সিরিয়ালের তারকারা সমস্যার সুরাহার জন্যই বুধবার দ্বারস্থ হয়েছেন তাঁর। এমতাবস্থায় ভ্রাতৃসম রাহুলের অকাল প্রয়াণের শোক সামলে অভিনেতার পক্ষে শুটিং করা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে। এবার সেই প্রেক্ষিতে যিশু প্রযোজিত ‘অভিমান’-এর শুটিং আপাতত বাতিল করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

খবর সূত্রে, আজ মহাজাতি সদনে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত সিনেমার শুটিংও করার কথা ছিল অভিনেতার। কিন্তু টলিপাড়ার এই কঠিন সময়ে আগাম ভেন্যু বুক করেও শুটিং আপাতত পিছোতে হল প্রযোজনা সংস্থাকে। জানা গিয়েছে যে, প্রসেনজিৎ, যিশু এবং সৌরভরা সম্মিলিতভাবেই এখন শুটিং বাতিলের বড় সিদ্ধান্ত নিয়েছেন।

Read More- অনির্বাণ-সহ নিষিদ্ধ তারকাদের কাজে ফেরানোর দাবিতে অনড় দেব! ৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন বুম্বাদাকে

এদিন প্রযোজক সৌরভ দাস এ প্রসঙ্গে জানিয়েছেন, রাহুল বন্দ‍্যোপাধ‍্যায়ের মৃত‍্যুশোক থেকে এখনও বেরোতে পারেননি প্রসেনজিৎ, যিশু এবং তিনি। কাজে ফেরার মতো তাঁদের এখন এই মুহূর্তে মানসিক অবস্থাও নেই। তাই পরবর্তীতে আবারও ঠিক করা হবে শুটিং শিডিউল, এমনটাই জানালেন তিনি।

এইরকম আরও বিনোদন জগতের গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button