Raj Chakraborty: ‘সেই সাদা চটি’ বলে ধেয়ে এল মন্তব্য! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই রাজ চক্রবর্তীকে ‘কাদা ম্যান’ বলে কটাক্ষ নেটিজেনদের
অভিনেত্রী শুভশ্রী যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে বসে এই তারকা জুটি একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। দুজনেই কালো রঙের পোশাক পরে রয়েছেন।
Raj Chakraborty: ফের কটাক্ষের শিকার রাজ! এদিন শুভশ্রীর সঙ্গে ছবি দেখে রাজকে ফের ‘চোর’ বলে স্লোগান নেটপাড়ার
হাইলাইটস:
- ২৬-শের বিধানসভা নির্বাচনে হেরে যান ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী
- ৪ঠা মে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় রাজকে দেখে ওঠে ‘চোর’ স্লোগান
- এর পরই রাজনীতি ছাড়ার বড় ঘোষণা দিয়ে বসেন পরিচালক রাজ চক্রবর্তী
- এবার ৮ বছরের বিবাহবার্ষিকী উপলক্ষে ছবি পোস্ট করতে ফের কটাক্ষের শিকার রাজ
Raj Chakraborty: নির্বাচনের ফলের পরই রাজের পাশে দাঁড়িয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটি পোস্ট করেন যেখানে তিনি তাঁর স্বামী রাজ চক্রবর্তীকে ‘সুপারহিরো’ বলে অভিহিত করেন। কেবল তাই নয়, ৮ বছরের বিবাহ বার্ষিকী উপলক্ষে তাঁরা থাইল্যান্ডে উড়ে যান। এবার থাইল্যান্ড থেকেই এদিন সোশ্যাল মিডিয়ায় বেশ একগুচ্ছ ছবি পোস্ট করতে দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে, কিন্তু তারই মধ্যে একটি ছবি দেখে ফের রাজকে নিয়ে করা হয় কটাক্ষ।
We’re now on WhatsApp- Click to join
অভিনেত্রী শুভশ্রী যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে বসে এই তারকা জুটি একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। দুজনেই কালো রঙের পোশাক পরে রয়েছেন। কিন্তু যেটি সবথেকে বেশি নজর কাড়ে সেটি হল রাজ চক্রবর্তীর পায়ের চটি। সমুদ্র সৈকতে একটি সাদা রঙের চটি পরেছিলেন রাজ চক্রবর্তী, যা দেখে আবারও তাঁকে উদ্দেশ্য করে ধেয়ে আসে কটাক্ষের ঝড়।
We’re now on Telegram- Click to join
এই ছবি দেখে একজন নেটিজেন লিখেছেন, ‘সেই সাদা চটি’, আরেকজন লিখেছেন, ‘একটা কাদা কাদা ব্যাপার রয়েছে কিন্তু।’ অন্য একজন লিখেছেন,’ টাকা চুরি করে ভোটে হেরে এবার ঘুরতে গিয়েছে।’ অপর আরেকজন লিখেছেন, ‘কাদাখেকো’! আবার একজন ‘কাদা ম্যান’ বলেও কটাক্ষ করেছেন।
কেউ কেউ আবার রাজ চক্রবর্তীর সম্প্রতি করা মন্তব্যকে টেনে নিয়েও লিখেছেন, ‘দাদা হেরে গিয়েছেন বলে এলাকায় আর যাচ্ছেন না কেন? আপনার তো এখন মানুষের পাশে থাকার কথা! হার-জিত তো লেগেই থাকে। মুড হল আর রাজনীতি করতে চলে এলাম, রাজনীতি কোনও ছেলেখেলা নয়।’
উল্লেখ্য, নির্বাচনে হারার পরই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন রাজ চক্রবর্তী। তিনি এদিন স্পষ্ট করেছেন যে, এখন থেকে সম্পূর্ণভাবে তিনি নিজের পুরনো ক্ষেত্র অর্থাৎ সিনেমার জগতেই এবার মনোনিবেশ করতে চান। তিনি লেখেন, ‘সিনেমা পরিচালনা করেই মানুষকে আমি আনন্দ দিতে চাই, রাজনীতি আমার জন্য নয়।’ এর সঙ্গে রাজ্যে আসা বিজেপি সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন রাজ।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







