Puja Banerjee Second Pregnancy: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী! এখন ছেলের বয়স ৫ বছর হতেই ২য় সন্তানের মা হতে চলেছেন পূজা
২০২০ সালে লকডাউনের সময় তড়িঘড়ি আইনি বিয়ে করেন কুণাল এবং পূজা। আর বিয়ের কয়েকমাসের মধ্যেই কোলে আসে প্রথম পুত্র সন্তান। শোনা যায় ২০১৭ সালই নাকি হয়ে গিয়েছিল তাঁদের বাদগান।
Puja Banerjee Second Pregnancy: ২য় সন্তানের মা হতে চলেছেন পূজা বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর
হাইলাইটস:
- ২০২০ সালে প্রথমবার মা হয়েছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়
- আর এবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন পূজা বন্দ্যোপাধ্যায়
- এদিন নেট দুনিয়ায় ভিডিও শেয়ার করে সবাইকে সুখবর দিলেন পূজা
Puja Banerjee Second Pregnancy: বলিউড বা টলিউড— দু জায়গাতেই ফাটিয়ে কাজ করছেন পূজা বন্দ্যোপাধ্যায়। খোলামেলা ছোট্ট পোশাকে প্রায়শই নেট নাগরিকদের রাতের ঘুম কেড়েছেন তিনি। হট মাম্মা কথাটা যেন তাঁর সাথে বেশ ওতোপ্রতোভাবে খাপ খায়। ২০২০ সালে করোনার সময় লকডাউন চলাকালীন প্রথমবার মা হয়েছিলেন তিনি। আর এবার দ্বিতীয়বার মা হওয়ার পালা পূজার।
We’re now on WhatsApp- Click to join
২০২০ সালে লকডাউনের সময় তড়িঘড়ি আইনি বিয়ে করেন কুণাল এবং পূজা। আর বিয়ের কয়েকমাসের মধ্যেই কোলে আসে প্রথম পুত্র সন্তান। শোনা যায় ২০১৭ সালই নাকি হয়ে গিয়েছিল তাঁদের বাদগান। মঙ্গলবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী।
We’re now on Telegram- Click to join
ভিডিওতে প্রথমেই দেখা মেলে একটি প্রেগন্যান্সি কিট। যার রিপোর্ট হল পজিটিভ। এরপরই দেখা যায়, অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় বেশ কিছু শারীরিক সমস্যা, ক্লান্তি, দুর্বলতা। যেন মনমরা হয়ে শুয়ে আছেন। আর ঠিক তখনই তাঁকে চাঙ্গা করতে আসরে নামে কৃষিভ। হামিতে ভরিয়ে দেয় তাঁর অভিনেত্রী মা-কে। এদিন নিজের বেবিবাম্পও দেখিয়েছেন পূজা। ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘প্রেগন্যান্সির সমস্যা এবং সমাধান।’
Kunal Verma and Puja Banerjee are all set to welcome their second child. The couple shared the happy news, marking another beautiful chapter in their family journey. Fans are showering love and blessings as they prepare to embrace parenthood .#KunalVerma #PujaBanerjee pic.twitter.com/SAQJgQPcJV
— Shreya (@Shreyawayz) April 21, 2026
এদিন পূজা এই সুখবর দিতেই তাঁকে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দেয় নেটপাড়া। যদিও কবে কোলে আসছে দ্বিতীয় সন্তান, তা এখনও জানাননি অভিনেত্রী।
Read More- সাত পাকে বাঁধা পড়লেন ভোজপুরি অভিনেত্রী যামিনী সিং, নেটপাড়ায় ভাইরাল ছবি
উল্লেখ্য, শোনা যায় যে কুণালের আগে সম্পর্কে জড়িয়েছিলেন পূজা। তাও আবার মাত্র ১৫ বছর বয়সে। ২০০৪ সালে নাকি বিয়েও করেছিলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে পরিবারের অমতেই বিয়েটা হয়েছিল অভিনেত্রীর। তবে ভালোবাসার সেই সম্পর্ক টেকেনি। কিছুদিন পরই শুরু হয়েছিল ঝামেলা। ২০১৩ সালে আইনত বিবাহ-বিচ্ছেদ হয় তাঁদের। যদিও এই বিয়ের কথা সত্যি কিনা তা এখনও অবধি জানা যায় নি। তবে শোনা গিয়েছে যে, একসময় প্রথম বরের বসু পদবিই পূজা ব্যবহার করতেন। বিচ্ছেদের পর ফের তিনি হয়ে যান বন্দ্যোপাধ্যায়। তবে এখন অতীত ভুলে কুণালের snge ছেলেকে নিয়ে সুখের সংসার করছেন পূজা। এবার খালি তিন থেকে চার হওয়ার পালা।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






