Bangla NewsDurga Puja

Durga Puja 2026: বাবুঘাট থেকে শুরু করে আহিরীটোলা, মহালয়ার ভোরে গঙ্গাপাড়ে শোনা যাবে ‘মহিষাসুরমর্দিনী’

আগামী ১০ই অক্টোবরে মহালয়ার ভোরে শহর কলকাতার ৫টি গঙ্গার ঘাটে মাইকে বাজানো হবে ‘মহিষাসুরমর্দিনী’ এমনটাই এবার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

Durga Puja 2026: মহালয়ায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে বাজবে চণ্ডীপাঠ! এবং ইডেনে থাকছে মেগা শোয়ের আয়োজনও

হাইলাইটস:

  • মাইকে ‘মহিষাসুরমর্দিনী’ বাজানোই নয়, যোগ করা হচ্ছে বিশেষ আকর্ষণও
  • এদিন এই ঘাটগুলিতে তৈরি করা হবে বড় আকারের রেডিওর প্রতিকৃতি
  • এর পাশাপাশি ওই ঘাট চত্বরগুলিকে সাজিয়ে তোলা হবে বিশেষ আলোয়

Durga Puja 2026: রাজ্যে নয়া সরকারের আমলে এইবার প্রথম দুর্গাপুজো। এবারের পুজোয় নতুন কিছু চমক থাকছে। যেমন, মহালয়ায় ইডেনে মেগা শো-এর আয়োজন করা হয়েছে। মহালয়ায় এবার আরও একটি বিশেষ আয়োজন করা হয়েছে। মহালয়ার ভোরে গঙ্গার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে হাজার হাজার মানুষ তর্পণ করতে ভিড় জমান। আর সেই সময়ই এদিন গঙ্গার পাড় জুড়ে শোনা যাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ।

We’re now on Telegram- Click to join

আগামী ১০ই অক্টোবরে মহালয়ার ভোরে শহর কলকাতার ৫টি গঙ্গার ঘাটে মাইকে বাজানো হবে ‘মহিষাসুরমর্দিনী’ এমনটাই এবার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। কেবল তাই নয়, বিশেষ আলোয় ঘাট চত্বরকে সাজিয়ে তোলা হবে। তৈরি করা হবে বিরাট রেডিওর প্রতিকৃতিও।

We’re now on WhatsApp- Click to join

মহালয়ায় কোন কোন ঘাটে ‘মহিষাসুরমর্দিনী’ বাজবে?

জানা গিয়েছে, প্রাথমিকভাবে কলকাতার ৫ টি ঘাটকে বেছে নেওয়া হয়েছে এই বিশেষ আয়োজনের জন্য। তালিকায় রয়েছে বাবুঘাট, জাজেস ঘাট, বাজে কদমতলা ঘাট, নিমতলা ঘাট এবং আহিরীটোলা ঘাট।

Durga Puja 2026

ঘাটে থাকবে বিরাট বড় রেডিওর প্রতিকৃতিও 

কেবল মাইকে ‘মহিষাসুরমর্দিনী’ বাজানোই নয়, এর সাথে যোগ করা হচ্ছে বিশেষ আকর্ষণও। সংশ্লিষ্ট ঘাটগুলিতে বড় আকারের রেডিওর প্রতিকৃতিও তৈরি করা হবে। মহালয়ার ভোরে রেডিওতে ‘মহিষাসুরমর্দিনী’ শোনার যে দীর্ঘদিনের বাঙালিদের ঐতিহ্য, সেই আবহকেই এবার গঙ্গার ঘাটে তুলে ধরার বিশেষ পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি ৫টি ঘাটের চত্বরও বিশেষভাবে আলোক সজ্জায় সাজিয়ে তোলা হবে।

Read More- ৩০০০ ঢাক থেকে ৬০০০ শিল্পী, মহালয়ায় মেগা শো, হাজির থাকবেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, ১০ই অক্টোবর মহালয়ার এই মেগা অনুষ্ঠানে ইডেনে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি কলকাতার ৫টি বড় পুজোর উদ্বোধন করবেন তিনি। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ২০ অবধি ইডেনেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাথমিক পরিকল্পনা অনুসারে, ইডেনে আসার আগে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী রেড রোডে শো করবেন। রোড শো করে তারপর ইডেনে পৌঁছনোর পরই তাঁদের উলুধ্বনিতে বরণ করে নেওয়া হবে। বিকেল ঠিক ৫টা থেকে শুরু হবে ইডেনের এই মেগা অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ৬০০০ জন শিল্পী। হাজির থাকবেন শান্তনু মৈত্র, লগ্নজিতা (সম্ভবত), অন্তরা মিত্র, শান, কৌশিকী চক্রবর্তী এবং বাংলা ব্যান্ড ‘দোহার’। এছাড়া পারফর্ম করবেন ওই অনুষ্ঠানে ৩০০০ ঢাকি।

এইরকম আরও দুর্গা পুজো সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button