Hoichoi New Web Series: ‘তানসেনের তানপুরা’ নিয়ে ফিরছেন বিক্রম চট্টোপাধ্যায়, দেবীর পাশে এবার মুখোমুখি অপরাজিতা-উষসী
দেবীপক্ষ — সাহানা দত্তের কলমে এবং সুমন দাসের পরিচালনায় আসছে এবার নয়া ওয়েব সিরিজ তা হল - 'দেবীপক্ষ'। 'দেবীপক্ষ'র গল্প হল এক রাজবাড়ির, যেখানে বহু বছর থেকে মা কালীর পুজো হয়ে আসছে।
Hoichoi New Web Series: আর কী কী চমক ছিল, ‘হইচই’ -এর ১০ বছর পূর্তিতে? জেনে নিন আরও বিস্তারিত
হাইলাইটস:
- ‘তানসেনের তানপুরা’ নিয়ে কামব্যাক বিক্রমের
- দেবীপক্ষে এবার মুখোমুখি অপরাজিতা-উষসী
- ‘হইচই’ -এর ১০ বছর পূর্তিতে আর কি চমক?
Hoichoi New Web Series: এবার পায়ে পায়ে ১০টা বছর পার করে ফেলল ‘হইচই’। আর প্রতি বছরের মতো, এবারেও সারা বছরে দর্শকদের জন্য আর কী কী চমক আনতে চলেছে ‘হইচই’, এবার তারই এক ঝলক প্রকাশ্যে আনল ‘হইচই’ সংস্থা। বিষ্ণু মোহতা, শ্রীকান্ত মোহতা থেকে শুরু করে মহেন্দ্র সোনি আর সৌম্য মুখোপাধ্যায়ের উপস্থিতিতে, এবার তারকাখচিত সন্ধ্যায় ঘোষণা হল ‘হইচই’-এর একাধিক নয়া সিনেমা এবং সিরিজের। এবারের এই সংস্থার অন্যতম চমক ছিল অ্যানিমেটেড সিরিজ। এছাড়া ‘হইচই’ -এর এবার ১০ বছর পূর্তিতে আর কী কী চমক ছিল?
We’re now on Telegram- Click to join
দেবীপক্ষ — সাহানা দত্তের কলমে এবং সুমন দাসের পরিচালনায় আসছে এবার নয়া ওয়েব সিরিজ তা হল – ‘দেবীপক্ষ’। ‘দেবীপক্ষ’র গল্প হল এক রাজবাড়ির, যেখানে বহু বছর থেকে মা কালীর পুজো হয়ে আসছে। তবে হঠাৎ সেই প্রতিমার সোনার জিভ চুরি হয়ে যায়। সেই সোনার জিভ চুরির অভিযোগ বাড়িরই এক সদস্যের ওপর পড়ে! এই সিরিজে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, অপরাজিতা আঢ্য এবং উষসী রায়-কে। কেবলই কি সোনার জিভ চুরি নাকি এই রাজ বাড়িতে লুকিয়ে আছে আরও নানা সব রহস্য? সেই সব রহস্যই এবার উদঘাটন হবে এই সিরিজেই।
We’re now on WhatsApp- Click to join
ইতিমধ্যেই এই সিরিজ সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে। এই সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকাতেও রয়েছেন, বিমল চক্রবর্তী, শ্রীমা ভট্টাচার্য, সুস্মিত মুখোপাধ্যায়, রাইমা সেনগুপ্ত, নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা।
তানসেনের তানপুরা (মোহনবাঁশি) — দীর্ঘদিন পরে, ফিরছে ‘হইচই’-তে ‘তানসেনের তানপুরা’। সুরে সুরে এবার রহস্য সমাধানের এই সিরিজের এবারের রহস্যের নাম হল মোহনবাঁশি। এবারেও সিরিজের মুখ্য ভূমিকায় থাকছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। জয়দীপ মুখোপাধ্যায় এই সিরিজটির পরিচালনা করছেন। আবার ফিরবে এবার হইচই-এর পর্দায় আলাপ এবং শ্রুতি। এর আগের ওয়েব সিরিজ হিসেবে ২টি সিরিজ যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। আর এবার, নতুন রহস্য নিয়ে ফিরছে আলাপ এবং শ্রুতি।
Read More- প্রেমিকা থাকা সত্ত্বেও ‘বোন’ লাভ গিলের প্রতি অনুভূতির কথা স্বীকার করলেন স্কাউটওপি
এদিকে, রহস্যের পাশাপাশি, এই সিরিজে সুরের বাঁধন ও থাকবে আগের মতোই। এর পাশাপাশি, বিক্রম অরিন্দম শীলের এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







