Farah Khan-Sourav Joshi: ব্যক্তিগত জিম থেকে শুরু করে লিফট ও বিলাসবহুল গাড়ি, ইউটিউবার সৌরভ জোশীর বাড়ি দেখালেন ফারাহ খান
ফারাহ খান সম্প্রতি ২৭ বছর বয়সী সৌরভ জোশীর হলদওয়ানির বাড়িতে গিয়েছিলেন, যেখানে ইউটিউবার বাড়িটি ঘুরিয়ে দেখান। ইউটিউবে যার প্রায় ৪২ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে।
Farah Khan-Sourav Joshi: ফারাহ খান তাঁর সাম্প্রতিক ভ্লগে ইউটিউবার সৌরভ জোশীর বাড়ির প্রশংসা করেছেন
হাইলাইটস:
- ইউটিউবার সৌরভ জোশীর হলদওয়ানির বাড়িটি বেশ বিলাসবহুল
- তাঁর বাড়িতে একটি ব্যক্তিগত জিম থেকে লিফট এবং পার্কিংও রয়েছে
- ফারাহ খানের সাম্প্রতিক ভ্লগে তাঁর এই বাড়ির এক ঝলক দেখা গেছে
Farah Khan-Sourav Joshi: চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান সম্প্রতি ভারতের সবচেয়ে বড় ইউটিউবার সৌরভ জোশীর বাড়িতে গিয়েছিলেন। ফারাহ তাঁর বাড়ির প্রশংসা করেছেন। ভারতের অন্যতম সেরা ইউটিউবার সৌরভ জোশী। এদিন তাঁর হলদওয়ানির বিলাসবহুল বাড়িটিটি দেখান, চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান তাঁর সঙ্গে দেখা করতে এবং তাঁর বাড়িটি ঘুরে দেখতে যান। সৌরভ জোশীর হলদওয়ানির বাড়িটি বেশ বিলাসবহুল। চলুন ভেতরের ছবিগুলো দেখে নেওয়া যাক।
We’re now on WhatsApp- Click to join
ফারাহ খান সম্প্রতি ২৭ বছর বয়সী সৌরভ জোশীর হলদওয়ানির বাড়িতে গিয়েছিলেন, যেখানে ইউটিউবার বাড়িটি ঘুরিয়ে দেখান। ইউটিউবে যার প্রায় ৪২ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এই ইউটিউবারটির বাড়ি বেশ বিলাসবহুল। সৌরভ জোশী হলদওয়ানির এই বাড়িতে তাঁর পুরো পরিবারের সঙ্গে থাকেন। এদিকে, ফারাহ যখন তাঁকে জিজ্ঞেস করেন যে তিনি একদিন চলচ্চিত্রে কাজ করতে চান কিনা, সৌরভ বলেন যে ইউটিউব থেকে তিনি অনেক ভালো আয় করেন।
We’re now on Telegram- Click to join
বাড়িটির বসার ঘর দেখে ফারাহ খান বিস্মিত হয়েছিলেন। তিনি বাড়িটির ভূয়সী প্রশংসা করেন। বসার ঘরটিতে সোফা ও একটি বড় টিভি রয়েছে। বসার ঘরের বিপরীতে একটি আধুনিক রান্নাঘর রয়েছে। সৌরভ জানালেন যে তাঁর বাড়িতে তিনটি রান্নাঘর আছে।
এরপর সৌরভ ও তার স্ত্রী অবন্তিকা তাদের শোবার ঘরটি দেখালেন, যা ছিল বেশ বিলাসবহুল। ঘরটির বাইরে একটি বারান্দাও ছিল। দম্পতিটি ফারাহকে তাদের ওয়াক-ইন ক্লোজেটটিও দেখান, যেখানে বেশ কয়েকটি বিলাসবহুল ব্যাগ ও পারফিউম রাখা আছে।
ইউটিউবার সৌরভ তার স্টুডিও রুমেরও এক ঝলক দেখিয়েছেন, যেটিকে ফারাহ তার প্রিয় ঘর বলে অভিহিত করেছেন। বেসমেন্টে সৌরভের ব্যক্তিগত জিম এবং তার বিলাসবহুল গাড়িগুলোর জন্য পার্কিংয়ের জায়গা রয়েছে।
Read More- রাখি বন্ধনের বিজ্ঞাপন বিতর্ক নিয়ে প্রতিক্রিয়ায় কি জানালেন অভিনেত্রী কৃতি শ্যানন? জেনে নিন
সৌরভ হলেন একজন গাড়িপ্রেমী। তার সংগ্রহে একটি ফেরারি, একটি থার, একটি মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস এবং আরও অনেক গাড়ি রয়েছে। ফারাহ খান তার গাড়ির সংগ্রহ দেখে মুগ্ধ হয়েছিলেন।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







