Entertainment

Dhurandhar 2 The Revenge: ২১টি দৃশ্যে কাটছাঁট! সেন্ট্রাল বোর্ডের ছাড়পত্র পেল ধুরন্ধর ২, কোন কোন দৃশ্য বাদ পড়ল?

ছবির মুক্তির আগেই একাধিক পরিবর্তনের নির্দেশ দিল সেন্সর বোর্ড। রিপোর্ট অনুসারে, এই ছবিটি মুক্তির উপযুক্ত করতে মোট ২১টি কাট এবং সংশোধন করতে হয়েছে ছবির নির্মাতাদের।

Dhurandhar 2 The Revenge: সেন্সর বোর্ড থেকে সবুজ সংকেত পেয়েছে ধুরন্ধর ২, তবে ২১টি দৃশ্যে পড়েছে কাঁচি!\

হাইলইটস:

  • এবার মুক্তির জন্য প্রস্তুত ধুরন্ধর ২ ছবিটি
  • CBFC-র ছাড়পত্র পেল রণবীরের ধুরন্ধর ২
  • তবে ছবির অনেকগুলি দৃশ্যে চলেছে কাঁচি

Dhurandhar 2 The Revenge: বলিউড অভিনেতা রণবীর সিং-এর আসন্ন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির জন্য ইতিমধ্যেই প্রস্তুত। সম্প্রতি ছবিটিকে ছাড়পত্র দিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। তবে ছবির তীব্র সহিংসতা এবং কঠোর ভাষার কারণে এটিকে দেওয়া হয়েছে ‘এ’ সার্টিফিকেট। ফলে এই ছবি ১৮ বছরের নিচের দর্শকদের জন্য দেখা নিষিদ্ধ করা হয়েছে প্রেক্ষাগৃহে।

We’re now on WhatsApp- Click to join

ছবির মুক্তির আগেই একাধিক পরিবর্তনের নির্দেশ দিল সেন্সর বোর্ড। রিপোর্ট অনুসারে, এই ছবিটি মুক্তির উপযুক্ত করতে মোট ২১টি কাট এবং সংশোধন করতে হয়েছে ছবির নির্মাতাদের। ছবি থেকে প্রায় ১ মিনিট ৩৪ সেকেন্ডের ফুটেজ বাদ দেওয়া হয়েছে, যা ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যকে প্রভাবিত করেছে।

We’re now on Telegram- Click to join

বিশেষ করে ছবির চারটি দৃশ্যে বাদ পড়েছে। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার দৃশ্য থেকে কয়েকটি অংশ বাদ দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে সিমেন্ট ব্লক দিয়ে হামলার দৃশ্যও। চোখে নির্মম আঘাতের এক দৃশ্যেও করা হয়েছে কাটছাঁট। সবচেয়ে বেশি বদল এসেছে শিরশ্ছেদ আর লাথি মারার দৃশ্যে, যেখানে একটি উল্লেখযোগ্য অংশ বাদ দেওয়া হয়েছে। এছাড়াও ছবির শুরুতেও ‘ডিস্টার্বিং কনটেন্ট’ এবং মাদক সংক্রান্ত সতর্কীকরণ বার্তাও যোগ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

কেবল দৃশ্য নয়, ছবির ভাষা নিয়েও বোর্ড আপত্তি তুলেছে। বেশ কিছু অশালীন শব্দ এবং গালাগালিকে মিউট অথবা পরিবর্তন করতে হয়েছে। এমনকি বদলাতে বলা হয়েছে দু’টি চরিত্রের নামও। সাবটাইটেলে ঐতিহাসিক ঘটনার উল্লেখ আর একটি শহরের নামও সংশোধনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী সম্পর্কিত উল্লেখ এবং সংবাদচিত্র ব্যবহারের জন্য জমা দিতে হয়েছে প্রয়োজনীয় অনুমতিপত্রও। প্রাণী সংক্রান্ত দৃশ্যের জন্য দিতে হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শংসাপত্রও।

Read More- নোরা ফাতেহির গান নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন আরমান মালিক! বিতর্কের কবলে ‘সরকে চুনার তেরি সরকে’

এত কাটছাঁটের পরও কিন্তু কমেনি ছবির দৈর্ঘ্য, বরং আগের পর্বের তুলনায় এখনও অনেকটাই বেশি। এই ছবি প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিট দৈর্ঘ্যে র প্রথম পর্বের থেকে প্রায় ১৫ মিনিট বেশি দীর্ঘ। এখন দেখার বিষয় যে, এত বিতর্ক এবং প্রত্যাশার মাঝে ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে কতটা সাফল্য অর্জন করে।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button