Dev-Desu 7: পুজোর বাকি ৩ মাস, এরই মাঝে ‘ডিরেক্টর’ মুডে মেগাস্টার, ‘দেশু ৭’-এর শুটিং নিয়ে এবার কতটা ব্যস্ত দেব?
এদিকে তবে এই জুটির ৭ নম্বর সিনেমা হিসেবে যদিও 'দেশু ৭' বলেই তাঁদের ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছেন, তবে ছবির গল্প থেকেই চরিত্র নিয়ে কৌতূহলের পারদ বাড়ছে ভক্ত ও দর্শকমহলে।
Dev-Desu 7: এদিন সেটের এক ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ‘ডিরেক্টর’ দেব, কতদূর এগোল ‘দেশু ৭’ ছবির কাজ?
হাইলাইটস:
- দুর্গাপুজো আসতে আর বাকি মাত্র তিন মাস
- ‘দেশু ৭’-এর শুটিংয়ে ব্যস্ততা কেমন দেবের?
- সেট থেকে ঝলক দেখালেন ‘পরিচালক’ দেব
Dev-Desu 7: দেশু জুটির ৭ নম্বর ছবি ঘোষণার পরই দর্শক এবং অনুরাগীমহলের উন্মাদনার পারদ যেন চরমে পৌঁছেছে। এবার পুজোর মরশুমে পর্দায় এই ব্লকবাস্টার জুটির প্রেম ও রোম্যান্স, মান ও অভিমান থেকে শুরু করে তুখড় অ্যাকশন দেখার অপেক্ষায় এবার দিন গুনছে সকলেই। পুজো আসতে আর মাত্র তিন মাস বাকি। দশ মাস আগে থেকেই অগ্রিম বুকিংয়ের ঘোষণা করলেও এখনও অবধি দেব-শুভশ্রী তাঁদের নিজেদের সিনেমার নাম প্রকাশ্যে আনেননি।
We’re now on WhatsApp- Click to join
এদিকে তবে এই জুটির ৭ নম্বর সিনেমা হিসেবে যদিও ‘দেশু ৭’ বলেই তাঁদের ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছেন, তবে ছবির গল্প থেকেই চরিত্র নিয়ে কৌতূহলের পারদ বাড়ছে ভক্ত ও দর্শকমহলে। কতদূর এগোল দেব-শুভশ্রীর ছবির কাজ? তা জানার অপেক্ষায় যখন ভক্তদের চাতক পাখির দশা, ঠিক তখনই সেট থেকে ভক্তদেরকে এবার এক ঝলক দেখালেন ‘ডিরেক্টর’ দেব।
We’re now on Telegram- Click to join
শুক্রবার ‘বিগ ফ্রাইডে’ চমক মেগাস্টার দেবের
এবার অভিনয় এবং প্রযোজনার পাশাপাশি ‘দেশু ৭’-এর পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দেব। এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে হাতেখড়ি দিচ্ছেন দেব। এর আগে যদিও দেব ‘খাদান’-সহ আরও একাধিক সিনেমায় নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি ‘ছায়া-পরিচালক’ হিসেবে তিনি সিনেব্যকরণের পাঠও নিয়েছেন।

এবার তবে পুরোদস্তুর পরিচালক হিসেবেই এই প্রথমবার ‘দেশু ৭’-এর সুবাদে আত্মপ্রকাশ করতে চলেছেন দেব। গতকাল অর্থাৎ শুক্রবার দেশু ৭-এর সেট থেকেই এবার ‘বিগ ফ্রাইডে’ চমক দিলেন মেগাস্টার দেব। এদিন শুটিং থেকেই নেপথ্য ক্যামেরার বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন দেব। সেখানেই ধরা পড়ে ‘ডিরেক্টর’ মুডে দেবের ব্যস্ততা।
Read More- রক্তাক্ত অ্যাকশনে দেব-শুভশ্রীর রোম্যান্স! প্রকাশ্যে দেশু ৭-এর প্রথম পোস্টার
অন্যদিকে, দেখা গিয়েছে পরিচালকের সিটে বসে দেবকে মাইক হাতে রীতিমতো ‘অ্যাকশন-কাট’ আওড়াতে। এবং এদিন দেবের পরনে ছিল কালো পোশাক। আর তাঁর এহেন ছোট্ট এক ঝলকেই সমাজ মাধ্যম ভরে উঠেছে শুভেচ্ছার জোয়ার। এ থেকেই বোঝা যাচ্ছে যে বক্স অফিসে আগুন ধরাতে চলেছেন দেব।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






