Entertainment

Dadagiri 10: দাদাগিরির মঞ্চে এবার ধামাকা! একসঙ্গে মিলল বাংলার রাজনীতির সব রঙ, হাজির মদন মিত্র থেকে সজল ঘোষ

এদিকে, ভোটের রাজনীতির জোরদার তরজা আর মতপার্থক্য ভুলে দেবের সঞ্চালিত 'দাদাগিরি'-র মঞ্চে এবার একসূত্রে বাঁধা পড়লেন এ রাজ্যের নানা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

Dadagiri 10: গেরুয়া-সবুজ-লাল, মিলে ‘দাদাগিরি’ দেখালেন জি বাংলার জনপ্রিয় গেম শো-তে

হাইলাইটস:

  • দেবের দাদাগিরির মঞ্চে এবার রাজনীতির সব রঙ মিশে একাকার
  • সিপিএম থেকে শুরু করে তৃণমূল, বিজেপি-র বিধায়করা
  • থাকছেন মদন-কৌস্তব-কুণাল-সজল-নওশাদ-মোস্তাফিজুর

Dadagiri 10: জি বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র নতুন সিজনে এসেছে বিরাট বড় পরিবর্তনের ছোঁয়া। দীর্ঘদিনের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে এবার নতুন দাদা হিসেবে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন টলিউড মেগাস্টার দেব (দীপক অধিকারী)। এদিকে দাদাগিরিতে নতুন সঞ্চালকের পাশাপাশি শোয়ের বিশেষ পর্বে সম্প্রতি, ঘটে গেল এবার এক নজিরবিহীন ঘটনা।

We’re now on Telegram- Click to join

এদিকে, ভোটের রাজনীতির জোরদার তরজা আর মতপার্থক্য ভুলে দেবের সঞ্চালিত ‘দাদাগিরি’-র মঞ্চে এবার একসূত্রে বাঁধা পড়লেন এ রাজ্যের নানা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সম্প্রতি, প্রকাশিত এক প্রোমোর ঝলকে দেখা গিয়েছে যে রাজনীতির বাইরে এসে একেবারে ভিন্ন এবং হালকা মেজাজে মেতেছেন শাসক দলের বিধায়ক থেকে শুরু করে দুই তৃণমূল সংগঠন-সহ বাম নেতারাও।

We’re now on WhatsApp- Click to join

একই মঞ্চে মিলে গেল এবার রাজনীতির সব রঙ

প্রোমোর ঝলকে দেবের মুখোমুখি হতে দেখা মিলল রাজনীতির ময়দানের হেভিওয়েট এবং চর্চিত ব্যক্তিত্বদের।

এদিন ঋতব্রতর শিবিরের কামারহাটির বিধায়ক মদন মিত্র আর মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ পৌঁছেছিলেন এই শো-তে। এদিন লাল পাঞ্জাবি এবং ধুতিতে ‘ওহ লাভলি’ লুকে ধরা দিয়েছেন তৃণমূলের মদন মিত্র।

এদিকে বিজেপির বরাহনগরের বিধায়ক সজল ঘোষ এবং এই শো-তে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীরও দেখা মিলবে।

আইএসএফ- ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীরও দেখা মিলবে।

বিধানসভায় সিপিআইএম-এর একমাত্র প্রতিনিধি পৌঁছেছিলেন শো-তে মোস্তাফিজুর রহমানও।

এবার দেবের মুখোমুখি সব রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা

এদিকে রাজনৈতিক ময়দানের তর্কাতর্কি এবং কাদা ছোঁড়াছুঁড়ি সরিয়ে রেখে এবার দেবের মঞ্চে দাদাগিরির ট্রফি জয়ে এই নেতারা একে অপরের মুখোমুখি হয়েছেন। মদন মিত্রের নিজস্ব রসবোধ, কুণাল ঘোষ এবং সজল ঘোষের মিষ্টি বাক্যবাণ আর নওশাদ সিদ্দিকীর উপস্থিতি— সব মিলিয়ে যেন দেবের সঞ্চালনায় এই বিশেষ পর্বটি এক জমজমাট আড্ডার রূপ নিতে চলেছে।

Read More- বালি থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের? ছবি পোস্ট দিয়ে কীসের ইঙ্গিত এই কনটেন্ট ক্রিয়েটারের?

অন্যদিকে, রাজনৈতিক সীমানা পেরিয়ে ‘দাদাগিরি’-র মঞ্চে এবার নয়া সঞ্চালক দেবের এই বিশেষ উদ্যোগ আর এই বিশেষ পর্বটি নিয়ে নেটিজেন এবং দর্শক মহলে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।

প্রতি শনি এবং রবিবার রাত ৯.৩০টায় জি বাংলায় সম্প্রচারিত হয় ‘দাদাগিরি’। তবে এই বিশেষ পর্ব কবে সম্প্রচারিত হবে, তা এখনও অবশ্য ঘোষণা করা হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফে।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button