Entertainment

Bigg Boss Bangla: ঝিলম-অনুষ্কার বিদায়ের পর হবে জোড়া এন্ট্রি, বিগ বসের ওয়াইল্ড কার্ডে এবার জলসার এই নায়িকার সঙ্গে সঙ্গী সৌরভ দাস

টেলিপাড়ায় এবার জোরদার গুঞ্জন, এই সপ্তাহতেই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে এন্ট্রি নিতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস।

Bigg Boss Bangla: বিগ বসে এবার ডবল চমক! টিআরপি বাড়াতে ওয়াইল্ড কার্ডে সৌরভ দাসের সঙ্গে ঘরে ঢুকছেন এই নায়িকা

হাইলাইটস:

  • বিগ বস বাংলায় এবার জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি
  • শোয়ের টিআরপি বাড়াতে এবার হবে ডবল ধামাকা
  • অভিনেতা সৌরভের সঙ্গে এন্ট্রি নেবেন এই নায়িকা

Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’ নিয়ে এখন দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। যেমন একদিকে তীব্র প্রতিযোগিতা, তেমনই অন্যদিকে আচমকাই বিদায়ের ঝড়! মাত্র দুই সপ্তাহের মাথাতেই দুর্গ থেকে ছিটকে গেছেন স্প্লিটসভিলা খ্যাত কুইন অনুষ্কা ঘোষ। এবং শারীরিক অসুস্থতার জেরে শো থেকে বিদায় নিয়েছেন ঝিলম গুপ্ত। ঘরে এখন নতুন ক্যাপ্টেন নিরঞ্জন। তবে অনুষ্কা এবং ঝিলমের এই বিদায়ের পরই এবার শো-এর টিআরপি বাড়াতে এবং নতুন ধামাকা তৈরি করতেই মাস্টারস্ট্রোক দিতে চলেছেন ‘বিগ বস বাংলা’-র মেকাররা!

We’re now on Telegram- Click to join

এবার বিগ বসে এন্ট্রি নেবেন ‘মন্টু পাইলট’ সৌরভ দাস

টেলিপাড়ায় এবার জোরদার গুঞ্জন, এই সপ্তাহতেই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে এন্ট্রি নিতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। আসলে বিগ বস শো শুরু হওয়ার সময় থেকেই সৌরভের যুক্ত হওয়া নিয়ে চলছিল ব্যাপক চর্চা। কিন্তু শেষ মুহূর্তে তিনি তাঁর মায়ের শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি এবং তাঁর জায়গায় দেখা গিয়েছিল অনুষ্কাকে।

We’re now on WhatsApp- Click to join

এবার বর্তমানে সৌরভের এই দুর্গে এন্ট্রি বিগ বস বাংলার হাইভোল্টেজ পরিবেশকে যে আরও কতটা উত্তপ্ত করে তুলবে, তা নিয়েই অপেক্ষায় মুখিয়ে দর্শকরা।

একই সঙ্গে ‘ইষ্টি কুটুম’-এর বাহামণি রনিতা দাসেরও কী এন্ট্রি?

তবে চমকের এখানই শেষ নয়! সৌরভ দাসের সাথে অত্যন্ত জনপ্রিয় মুখ, ‘ইষ্টি কুটুম’ খ্যাত ‘বাহামণি’ তথা রনিতা দাসের নাম নিয়েও বেড়েছে জল্পনা। জানা গিয়েছে, চলতি সপ্তাহে তিনিও নাকি দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে পা রাখতে পারেন বিগ বসের ঘরে।

এদিকে, শেষবার রণিতাকে দেখা গিয়েছে ছোটপর্দায় অর্থাৎ স্টার জলসারই সদ্য শেষ হওয়া একটি মেগা সিরিয়াল ‘ও মোর দরদিয়া’তে। সিরিয়াল শেষ হতে না হতেই এবার বিগ বসের ঘরে ঢুকবে রণিতা? চারিদিকে এবার চলছে এমনই চর্চা।

Read More- অনুষ্কার পর এবার মাঝপথেই বিগ বস থেকে ঘরছাড়া ঝিলম! আর শোনা যাবে না ঝিলমের ‘ইঁদুর’ র‌্যাপ

এদিকে, সৃজলা গুহ, সোনামণি সাহা-র মতো জলসা কন্যারা ইতিমধ্যেই মাতিয়ে রেখেছেন বিগ বসের ঘর। এবার রণিতার আগমনে দুর্গের অন্দরে সম্পর্কের সমীকরণ এবার কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখবার বিষয়। এই নতুন টুইস্ট দেখার জন্য এবার মুখিয়ে রয়েছেন দর্শক-অনুরাগীরা।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button