Aryan Khan Girlfriend: লন্ডনের রাস্তায় প্রেমে মজলেন শাহরুখপুত্র আরিয়ান! সাথে এই রহস্যময়ী তরুণীটি কে?
আরিয়ান খান পাপারাজ্জিদেরও অনেক পছন্দের একজন সেলিব্রিটি বলে জানা যায়। তা তিনি যে জায়গায় যান না কেন, পাপারাজ্জিরা তাঁকে ক্যামেরাবন্দী করার কোনও সুযোগই মিস করেন না।
Aryan Khan Girlfriend: এই রহস্যময়ী মেয়েটির সঙ্গে আরিয়ানের বেশ কিছু ছবি এবং ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে
হাইলাইটস:
- আরিয়ান খান এবং রহস্যময়ী মেয়েটি ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করেন
- এদিন লন্ডনের রাস্তায় এই রহস্যময়ী মেয়েটির সঙ্গে দেখা মিলেছে আরিয়ানের
- তবে, কী সত্যি ওই রহস্যময়ী মেয়েটির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান খান?
Aryan Khan Girlfriend: জনপ্রিয় অভিনেতা তথা বলিউড কিং শাহরুখ খানের ভক্ত সংখ্যা কেবল দেশে নয়সীমাবদ্ধ নয়, তা বিদেশের মাটিতেও ব্যাপক পরিমাণে রয়েছে। শাহরুখ খান তাঁর কেরিয়ারে অনেক ব্লকবাস্টার সিনেমা আমাদের উপহার দিয়েছেন এবং অসংখ্য পুরস্কার এবং ভালোবাসা অর্জন করেছেন। অভিনেতা শাহরুখের মতো তার ছেলে আরিয়ান খানও সর্বদা কোনও না কোনও কারণে সমাজ মাধ্যমে খবরের শিরোনামে থাকেন।
We’re now on WhatsApp- Click to join
আরিয়ান খান পাপারাজ্জিদেরও অনেক পছন্দের একজন সেলিব্রিটি বলে জানা যায়। তা তিনি যে জায়গায় যান না কেন, পাপারাজ্জিরা তাঁকে ক্যামেরাবন্দী করার কোনও সুযোগই মিস করেন না। তবে এবার আরিয়ান খান কোনও ছবি বা সিরিজ নিয়ে নয় বরং এবার তাঁর লাভ লাইফ নিয়ে আলোচনায় এসেছেন।
We’re now on Telegram- Click to join
সম্প্রতি, আরিয়ানের বেশ কিছু ছবি ও ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে একটি মেয়ের সাথে দেখা গিয়েছে। লন্ডনের রাস্তায় আরিয়ানের এই ছবিগুলি ভাইরাল হয়েছে। এই ছবি ছড়িয়ে পড়তেই সবাই জানতে প্রচণ্ড আগ্রহী যে আরিয়ানের সঙ্গে এই রহস্যময়ী মেয়েটি আসলে কে, যিনি তাঁর মন জয় করেছেন।
উল্লেখ্য, বর্তমানে বিদেশে নিজেদের ছুটি কাটাচ্ছেন আরিয়ান খান। তবে, তার পরিবারের সঙ্গে নয়, বরং তিনি তাঁর বন্ধুদের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন। আরিয়ানের এই লন্ডনে ছুটি কাটানোরই কিছু ছবি এবং ভিডিও ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
[EXCLUSIVE] Tipster who wants to remain anonymous sent us the video of Aryan and Vinnie at the casino! #AryanKhan#AryanKhanThoughts https://t.co/7uvMS4WOux pic.twitter.com/VunM4AEHx2
— Aryan Khan Thoughts (@AryanKhanThots) July 30, 2026
ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যায়, তিনি একটি মেয়ের সঙ্গে লন্ডন ক্যাসিনোতে যান, যেখানে থেকে উভয়েরই বেশ কিছু ছবি এবং ভিডিও বেরিয়ে এসেছে। এই ছবি আর ভিডিওগুলিই তার ভক্তদের অবাক করে দিয়েছে যে এবং সকলেরই একটা প্রশ্ন যে, কার সঙ্গে ঘুরছেন আরিয়ান? এই রহস্যময়ী মেয়েটি তবে কে? তবে সে আদেও আরিয়ানের গার্লফ্রেন্ড কিনা তা এখনও অবধি স্পষ্ট নয়।
ভাইরাল হওয়া ছবি এবং ভিডিওগুলিতে আরিয়ানকে দেখা গিয়েছে ব্ল্যাক টি-শার্ট, ট্রাউজার ও স্নিকার্সে ক্যাজুয়াল লুকে বেশ হ্যান্ডসাম দেখতে লাগছে। তাঁর সঙ্গের ওই মেয়েটিকেও সম্পূর্ণ কালো পোশাকে দেখা মিলেছে। সবথেকে বড় খবর হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তাঁরা দুজন একে অপরকে ফলো করেন।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







