Abhishek on BJP: ‘অমিত শাহ আপনি ৪ এবং ৫ মে বাংলায় থাকুন…’, IPAC-এর কর্ণধার গ্রেফতার হতেই হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বাংলায় বিধানসভা হতে আর মাত্র ১০ দিন বাকি। এর আগেই আইপ্যাকের অন্যতম কর্ণধারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। এদিন, এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ” ভিনেশ চন্দেলের গ্রেফতারি শুধু উদ্বেগজনকই নয়, বরং এটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ধারণাকে নাড়িয়ে দিচ্ছে।
Abhishek on BJP: IPAC কর্ণধারের গ্রেফতারিতে এবার গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস:
- ভোটের আবহে চারিদিকে যখন প্রচারের উন্মাদনা তুঙ্গে
- এরই মাঝে আইপ্যাকের অন্যতম কর্ণধারকে গ্রেফতার
- রেগে লাল হয়ে এক্স হ্যান্ডেলে কি লিখলেন অভিষেক?
Abhishek on BJP: ‘বাংলা কখনও ভয় পায়না আর বাংলা মাথা নত করে না….এর যোগ্য জবাব পাবেন’, আইপ্যাকের অন্যতম কর্ণধার ভিনেশ চন্দেলের গ্রেফতারির পরই গর্জে উঠলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
We’re now on WhatsApp- Click to join
বাংলায় বিধানসভা হতে আর মাত্র ১০ দিন বাকি। এর আগেই আইপ্যাকের অন্যতম কর্ণধারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। এদিন, এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ” ভিনেশ চন্দেলের গ্রেফতারি শুধু উদ্বেগজনকই নয়, বরং এটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ধারণাকে নাড়িয়ে দিচ্ছে। যেখানে বাংলার সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে কথা ছিল একটি সুস্থ গণতন্ত্রের ছবি ফুটে ওঠার, সেখানে এই ধরনের পদক্ষেপ এক অত্যন্ত ভয়েরই বার্তা দিচ্ছে। অভিষেক আরও লিখেছেন যে, “ভয়ের রাজনীতি চলছে, এটা গণতন্ত্রের লক্ষণ নয়।”
We’re now on Telegram- Click to join
বরাবরই তৃণমূল সহ বাকি বিজেপি বিরোধীরা অভিযোগ করে এসেছে যে, বিজেপির হয়ে কাজ করে কেন্দ্রীয় এজেন্সি গুলি। তারা পক্ষপাতিত্বের অভিযোগ তোলে। এবার সেই নিয়েই ফের একবার সরব হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তিনি লেখেন, “গণতন্ত্র রক্ষার দায়িত্ব যে সকল প্রতিষ্ঠানের কাঁধেই, তারাই চাপের কাছে যখন নতি স্বীকার করে, তখন শুরু করে মানুষের আস্থা ক্ষয় হতে।
The arrest of Vinesh Chandel, co-founder of I-PAC, barely 10 days before the Bengal elections, is not just alarming- It shakes the very idea of a level playing field.
At a time when WB should be moving toward free and fair elections, this kind of action sends a chilling message:…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 13, 2026
একদিকে, যখন নির্বাচন কমিশন, অন্যদিকে তখন এনআইএ (NIA), ইডি (ED) এবং সিবিআই (CBI)-এর মতো সংস্থাগুলির সাহায্য ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।” তাঁর প্রশ্ন, “এটি কেবল একটি গ্রেপ্তারের বিষয় নয়। এটি আমাদের প্রতিষ্ঠানগুলি স্বাধীন রয়েছে কি না।”
এরপরই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “অমিত শাহ আপনি ৪ এবং ৫ মে বাংলায় থাকুন। সাথে জ্ঞানেশ কুমার এবং এজেন্সিকেও রাখুন। বাংলা কখনও ভয় পায় না, আর কখনও নীরবও থাকে না এবং কখনও মাথা নতও করে না। এটি এমন একটি ভূমি, যা ভয়ের জবাব দেয় প্রতিরোধের মাধ্যমে—আর তা স্পষ্টভাবে দেখিয়ে দেবে আপনাদের।”
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







