Arijit Singh-BJP: সত্যিই কী বিজেপিতে যোগ দিতে চলেছেন গায়ক অরিজিৎ সিং? এবার নিজের মুখেই সত্যটা প্রকাশ করলেন গায়ক
এদিকে, অরিজিৎ প্লেব্যাক ছাড়ার ঘোষণা করতেই, সমাজ মাধ্যমে একটা খবর ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে কয়েকটি সংবাদমাধ্যমের তরফে লেখা হয়, তিনি নাকি যোগদান করতে চলেছেন বিজেপিতে, নামতে চলেছেন রাজনীতির ময়দানে।
Arijit Singh-BJP: বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার পারদ চড়তেই এদিন সত্যিটা খোলসা করলেন গায়ক অরিজিৎ নিজেই
হাইলাইটস:
- অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করার পরই আরেকটি খবরও বেশ ভাইরাল হয়
- তিনি নাকি ২০২৬ বিধানসভা ভোটের আগে বিজেপি দলেতে যোগ দিতে চলেছেন
- সত্যিই কি তাই? এবার নিজ মুখেই সবটা নিজেই জানালেন গায়ক অরিজিৎ সিং
Arijit Singh-BJP: গত ২৭শে জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং জানিয়েছিলেন, তিনি আর প্লেব্যাক করবেন না। কেরিয়ারের মধ্যগগণে থাকাকালীন গায়কের এহেন সিদ্ধান্তই হতবাক করেছিল সবাইকে। এর কারণও গায়ক জানিয়েছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলে যে, স্বাধীনভাবে তিনি গান তৈরি করবেন। অনেকের মত, প্লেব্যাকের যে বানিজ্যিক চাপ, তার থেকে ছুটি নিয়ে এখন নিজেকে শ্রোতাভক্তদের কাছে নতুনভাবে মেলে ধরতে পারবেন জিয়াগঞ্জের ভূমি-পুত্র অরিজিৎ সিং।
We’re now on WhatsApp- Click to join
এদিকে, অরিজিৎ প্লেব্যাক ছাড়ার ঘোষণা করতেই, সমাজ মাধ্যমে একটা খবর ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে কয়েকটি সংবাদমাধ্যমের তরফে লেখা হয়, তিনি নাকি যোগদান করতে চলেছেন বিজেপিতে, নামতে চলেছেন রাজনীতির ময়দানে। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই এই খবরে নড়েচড়ে বসে অনেকেই। তবে গায়কের ভক্তরা মনেপ্রাণে চেয়েছিলেন এই খবর যেন ভুল হয়। কোনো বিশেষ দলের রং যেন না লাগুক তাঁদের পছন্দের মানুষের গায়ে।
We’re now on Telegram- Click to join
এক্সে তাঁর নিজের নামের কোনো অ্যাকাউন্ট নেই। তবে তিনি আছে ‘WhoamI’ নামে। সেখান থেকে মাঝেমধ্যে পোস্ট আসে। আবার প্রয়োজনে খেয়ালখুশি মতো সেটিকে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভও করে রাখেন। তো সেই অ্যাকাউন্টে ট্যাগ করেই এক ভক্ত তাঁকে প্রশ্ন করে বসেন যে, ‘দাদা আপনি কী সত্যিই রাজনীতিতে আসছেন?’
আর এই প্রশ্নের জবাবও দেন ‘WhoamI’। তিনি লেখেন, ‘শুধু খবর বানিয়ে দেওয়া লোকের কাজ।’ সাথে আরও লেখেন, ‘আরে না রে বাবা, যা ইচ্ছে বলে দেয় লোকে’।
He clarified.. He is not joining politics!!!! #ArijitSingh pic.twitter.com/hFdsHsynPR
— Banajit Das/বনজিৎ দাস (@bana111das) February 9, 2026
২৭শে জানুয়ারি আচমকাই ফেসবুকে পোস্ট করে অরিজিৎ সিং লিখেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরেই শ্রোতা হিসেবে আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি চির কৃতজ্ঞ। আজ আমি জানাচ্ছি যে, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর কোনো কাজ গ্রহণ করব না। আমি এখানেই শেষ করছি। এটা এক অসাধারণ সফর ছিল।’
Read More- ১৫ বছরের সাফল্যময় ক্যারিয়ারের ইতি টানলেন গায়ক অরিজিৎ সিং, প্লেব্যাক গান থেকে অবসর নিলেন তিনি
অরিজিৎ সিং তাঁর প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কারণও হিসাবে জানিয়েছিলেন ওই এক্স অ্যাকাউন্ট ‘WhoamI’ থেকেই। এবং লিখেছিলেন, তিনি খুবই দ্রুত একঘেয়েমিতে ভোগেন। একই ধরনের গান কিংবা একই ধাঁচের কাজ করতে করতে তিনি এখন ক্লান্ত। গায়কের কথায়, ‘আমি বোর হয়ে গিয়েছি। বেঁচে থাকার জন্য অন্য ধরনের সঙ্গীত নিয়ে আমাকে কাজ করতে হবে’।
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







