Entertainment

Alia Bhatt Brand Value: দীপিকাকে টপকে মেয়েদের তালিকায় শীর্ষে আলিয়া, তাঁর ব্র্যান্ড ভ্যালু ৮৯২ কোটি টাকা

এই তালিকার সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট-এর (Alia Bhatt) নাম। দীপিকা পাড়ুকোনকে পেছনে ফেলে ভারতের সবচেয়ে দামি মহিলা তারকা ব্র্যান্ড হিসেবে শীর্ষস্থান দখল করেছেন কাপুর পরিবারের পুত্রবধূ।

Alia Bhatt Brand Value: দীপিকা পাড়ুকোনকে পেছনে ফেলে ভারতের সবচেয়ে দামি মহিলা তারকা ব্র্যান্ড হিসেবে শীর্ষস্থান দখল করেছেন কাপুর পরিবারের পুত্রবধূ

হাইলাইটস:

  • আলিয়া ভাটের সাফল্যের মুকুটে নয়া পালক
  • মহিলা সেলেবদের তালিকায় দীপিকাকে টপকে এক নম্বরে এখন আলিয়া
  • বক্স অফিসে ধাক্কা সত্ত্বেও তাঁর ব্ল্যান্ড ভ্যালু প্রায় ৮৯২ কোটি টাকা

Alia Bhatt Brand Value: কেবল সিনেমার পর্দাতে অভিনয় নয়, বাণিজ্যিক বিশ্বেও বলিউড তারকাদের দাপট অক্ষুণ্ণ রয়েছে। সম্প্রতি প্রকাশিত ক্রোল (Kroll)-এর ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫’-এ শীর্ষ স্থান ধরে রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে এই তালিকার সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট-এর (Alia Bhatt) নাম। দীপিকা পাড়ুকোনকে পেছনে ফেলে ভারতের সবচেয়ে দামি মহিলা তারকা ব্র্যান্ড হিসেবে শীর্ষস্থান দখল করেছেন কাপুর পরিবারের পুত্রবধূ।

We’re now on WhatsApp – Click to join

ক্রোল রিপোর্ট ২০২৫: শীর্ষ তালিকায় কে কোথায় রয়েছে জেনে নিন – 

ক্রোল-এর রিপোর্ট অনুযায়ী, ব্র্যান্ড ভ্যালুয়েশনের নিরিখে সেরা ১০ তারকাদের তালিকায় স্থান পাওয়া দুই মহিলা তারকা হলেন আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন।

আলিয়া ভাট (৬ষ্ঠ স্থান)-এর ব্র্যান্ড ভ্যালু প্রায় ৯৩.৯ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯২ কোটি টাকা। তিনি তাঁর স্বামী রণবীর কাপুরকেও পেছনে ফেলে দিয়েছেন। রণবীর ১০ম স্থানে রয়েছেন, ব্র্যান্ড ভ্যালু ৮০ মিলিয়ন ডলার।

দীপিকা পাডুকোন রয়েছেন ৭ম স্থানে, তাঁর ব্র্যান্ড ভ্যালু ৮৯.২ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪৯.৩৫ কোটি টাকা।

রশ্মিকা মন্দানা রয়েছেন ১২তম স্থানে। তাঁর ব্র্যান্ড ভ্যালু ৭৫.২ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭১৫.৯১ কোটি টাকা। আন্তর্জাতিক ব্র্যান্ড স্বারোভস্কি (Swarovski)-র সাথে পার্টনারশিপ ও প্যান-ইন্ডিয়া ছবির সাফল্যের ওপর ভর করে তিনি বর্তমানে ১৫ নম্বর থেকে ১২ নম্বর স্থানে উঠে এসেছেন।

Read more:- সোহম শাহের ‘তুম্বাড ২’-এ আলিয়া ভাটের এন্ট্রি, কবে মুক্তি পাবে ছবিটি?

বক্স অফিসে ধাক্কা সত্ত্বেও কেন আলিয়া ভাটের ব্র্যান্ড ভ্যালু মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি?

সাম্প্রতিক অতীতে আলিয়ার শেষ দুটি ছবি – ‘জিগরা’ এবং ‘আলফা’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তা সত্ত্বেও ব্র্যান্ড দুনিয়ায় আলিয়ার এই উত্থানের পেছনে রয়েছে তাঁর সোশাল মিডিয়া প্রভাব। ইনস্টাগ্রামে তাঁর ৮৫ মিলিয়নেরও বেশি ফলোয়ার্স রয়েছে। এছাড়া বিগত কয়েক বছরে বিশ্বসেরা ব্র্যান্ডের প্রচারের পাশাপাশি নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতিও বৃদ্ধি পেয়েছে আলিয়ার।

এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button