Ahaan-Aneet New Movie: ‘সাইয়ারা’-এর পর ফের জুটি বাঁধছেন আহান-অনীত, মোহিত সুরির প্রেমের ছবিতে আবারও দেখা যাবে তাদের
ছবির বিষয়বস্তু প্রসঙ্গে ‘সাইয়ারা’ খ্যাত পরিচালক মোহিত সুরি এক বিবৃতিতে বলেন, ‘আমার কাছে সব সময়ই মূল বিষয় হল প্রেমের গল্প। ভালোবাসা গভীর হওয়া উচিত, আর সে কারণেই একজন গল্পকার হিসেবে আমি এমন গল্পই বলার চেষ্টা করি।’
Ahaan-Aneet New Movie: ‘সাইয়ারা’-র সাফল্যের পর ফের জুটি বাঁধছেন আহান-অনীত
হাইলাইটস:
- গত বছর আহান পান্ডে এবং অনীত পাড্ডার ছবি ‘সাইয়ারা’ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল
- আহান ও অনীতের জুটি বেশ প্রশংসিতও হয়েছিল
- এখন এই জুটি আবারও মোহিত সুরির সঙ্গে কাজ করতে চলেছে
Ahaan-Aneet New Movie: ২০২৫ সালে আহান পান্ডে এবং অনীত পড্ডার ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। মোহিত সুরি পরিচালিত এই ছবি ছিল এই জনপ্রিয় জুটির প্রথম ছবি। সে সময় আহান ও অনীতের জুটি সব মহলেই প্রশংসিত হয়েছিল। এখন এই রোম্যান্টিক জুটি আবারও মোহিত সুরির সঙ্গে কাজ করবে। শোনা যাচ্ছে, তাদের ফের একসঙ্গে একটি রোম্যান্টিক ছবিতে দেখা যাবে।
We’re now on WhatsApp – Click to join
এই রিইউনিয়ন প্রসঙ্গে যশ রাজ ফিল্মস একটি বিবৃতি প্রকাশ করেছে। যদিও ছবিটির নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
The Saiyaara team is back! Filmmaker Mohit Suri joins forces again with Akshaye Widhani and stars Ahaan Panday & Aneet Padda for a new untitled romance under Yash Raj Films. The film, set for a 2027 worldwide release, promises an intense love story with soul-stirring music and… pic.twitter.com/yLNqdBigrv
— IIFA (@IIFA) April 15, 2026
ছবির বিষয়বস্তু কী হবে?
ছবির বিষয়বস্তু প্রসঙ্গে ‘সাইয়ারা’ খ্যাত পরিচালক মোহিত সুরি এক বিবৃতিতে বলেন, ‘আমার কাছে সব সময়ই মূল বিষয় হল প্রেমের গল্প। ভালোবাসা গভীর হওয়া উচিত, আর সে কারণেই একজন গল্পকার হিসেবে আমি এমন গল্পই বলার চেষ্টা করি।’
এই রিইউনিয়ন প্রসঙ্গে মোহিত বলেন, ‘হয়তো এই সব কিছু আগে থেকেই লেখা ছিল। আমরা আবার একত্রিত হয়েছি, কিন্তু এক নতুন সৃজনশীল খিদে নিয়ে। এবার নিজেকে একজন নবাগত মনে হচ্ছে, তাই আমি একই সাথে উত্তেজিত এবং উদ্বিগ্ন। আশা করি আমার সুর আবারও মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’
Read more:- আহান পান্ডের পরবর্তী রোম্যান্টিক অ্যাকশন ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এল, দেখে নিন
আহান ও অনীতের আসন্ন চলচ্চিত্র
‘সাইয়ারা’-র সাফল্যের পর আহান এবং অনীত দু’জনেই বেশ কিছু বড় প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন। আহান আলী আব্বাস জাফরের একটি ছবিতে কাজ করছেন, যার নাম এখনও চূড়ান্ত হয়নি। অনীতকে আগামীতে দেখা যাবে হরর কমেডি ‘শক্তি শালিনী’-তে। এই ছবিতে অনীতের সাথে অভিনয় করবেন নানা পাটেকর, বিশাল জেঠওয়া এবং বিনীত কুমার সিং।
‘সাইয়ারা’ বক্স অফিস কালেকশন
‘সাইয়ারা’ ছবিটি ভারতে ৩৩৮ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ৫৮০ কোটি টাকা আয় করেছে। এছাড়া ২০২৫ সালের ভারতে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় এটি চতুর্থ স্থানে ছিল।
এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







