Actor Dev: শ্যুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! টেকনিশিয়ানের অকাল প্রয়াণে স্ত্রী এবং ছেলের পাশে দেব
দেবের এই বিশেষ উদ্যোগে এবং তাঁরই নির্দেশে ‘সিনে প্রোডাকশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে রাজুর পরিবারের হাতে এদিন তুলে দেওয়া হয়েছে ২ লক্ষ ৩০ হাজার টাকা।
Actor Dev: পর্দায় নয়, এবার বাস্তবেও তিনি ‘মসিহা’! এবার মৃত টেকনিশিয়ানের স্ত্রী-ছেলের পাশে দাঁড়ালেন দেব
হাইলাইটস:
পর্দায় তিনি সুপারস্টার, কিন্তু বাস্তবে তিনি এক বড় মাপের ‘মানুষ’
২০২১ সালে শুটিং চলাকালীন প্রাণ হারিয়েছিলেন টেকনিশিয়ান রাজু মন্ডল
এবার তাঁরই পরিবাবের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন অভিনেতা দেব
Actor Dev: গ্ল্যামার এবং আলোর দুনিয়ার নেপথ্যে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করেন, সেই টেকনিশিয়ানদের বিপদে পাশে দাঁড়াতেই সব সময় এক ধাপ এগিয়ে দেব। ২০২১ সালের ৩০শে জুলাই শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে প্রাণ হারিয়েছিলেন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ডের সদস্য রাজু মন্ডল। রাজুর এহেন অকাল প্রয়াণে সবচেয়ে বড় আঘাত নেমে এসেছিল তাঁর ৪ বছরের ছেলে রিশানের ওপর। পৃথিবীর আলো ভালোভাবে দেখার আগেই বাবাকে হারিয়েছিল সে। এবার সেই রিশানের অভিভাবক হয়েই পাশে দাঁড়ালেন মেগাস্টার দেব।
We’re now on WhatsApp-
https://whatsapp.com/channel/0029VaveRry1iUxbuDHrpy3K
আর্থিক সহায়তা আর পড়াশোনার অঙ্গীকার
দেবের এই বিশেষ উদ্যোগে এবং তাঁরই নির্দেশে ‘সিনে প্রোডাকশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে রাজুর পরিবারের হাতে এদিন তুলে দেওয়া হয়েছে ২ লক্ষ ৩০ হাজার টাকা।
We’re now on Telegram-
https://t.me/c/1816732824/1
তবে, এখানেই সাহায্য শেষ নয়। দেবের নির্দেশানুসারে সংস্থা প্রতিশ্রুতি দিয়েছে যে, ছোট্ট রিশানের পড়াশোনার যাবতীয় খরচ বহন করবে তারাই। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এ ছাড়াও তার সারা বছরের জন্য বই, খাতা আর স্কুলের পুনর্ভর্তি বা রি-অ্যাডমিশন ফি-র দায়িত্বও হাতে তুলে নিয়েছে এই সংস্থা।
দেবের বিশেষ বার্তা
এই উদ্যোগের পরই নিজের মানবিক অবস্থান স্পষ্ট করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন দেব। দেব লেখেন—’আমি সবসময় আমার টেকনিশিয়ান ভাইদের পাশে আছি। ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক এই কামনা করি। শুভ নববর্ষ।’
Read More-
মানুষ হিসেবে দেবের জয়জয়কার
সিনে ইন্ডাস্ট্রির অনেক বড় বড় প্রতিশ্রুতি যখন সময়ের সাথে মিলিয়ে যায়, তখনই দেবের এই দীর্ঘমেয়াদী পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছে টলিপাড়া। টেকনিশিয়ানদের কাছে দেব কেবল একজন অভিনেতাই নন, বরং এক নির্ভরযোগ্য ভরসার নামও। রাজু মন্ডলের মৃত্যু ঘিরে অনেক জলঘোলা হলেও, এবার কাজের কাজ করে দেখালেন দেব এবং তাঁর এই সহযোগী সংস্থা। রিশানের চোখে নতুন স্বপ্ন যেন আজ দেবের মানবিকতায় আরও উজ্জ্বল হয়ে উঠল তা বলাই বাহুল্য।
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






