নিৰ্বাচনPolitics

Election Commission-TMC Split: ‘তৃণমূল এবার কার?’ মমতা এবং ঋতব্রত এই দুই শিবিরকেই এবার তলব নির্বাচন কমিশনের

আগামী ৬ই অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে হবে উপনির্বাচন। কোন কোন দল এই দুই আসনে প্রার্থী দেবে, তা নিয়েই এবার জোর কদমে চলছে চর্চা। তৃণমূলের তরফে কে বা কারা প্রার্থী হবে, তা নিয়েই রয়েছে ধোঁয়াশা।

Election Commission-TMC Split: ১২ই সেপ্টেম্বর হবে তৃণমূলের ভাগ্য নির্ধারণ? দুই শিবিরকেই ডেকে পাঠানো হল কমিশনের দরবারে

হাইলাইটস:

  • মমতা ও ঋতব্রত এই দুই শিবিরকেই চিঠি পাঠানো হয়েছে
  • ১২ই সেপ্টেম্বরই দিল্লিতে দুই শিবিরকেই যেতে বলা হয়েছে
  • কে পাবে তৃণমূলের প্রতীক? তা জানা যাবে ১২ই সেপ্টেম্বরই

Election Commission-TMC Split: বিভক্ত তৃণমূলকে তলব করল জাতীয় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে তলব করেছে নির্বাচন কমিশন। একইদিনে দুই শিবিরকেই যেতে বলা হয়েছে। নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচনের আগেই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক এবার কার হাতে যাবে, তা নিয়েই সিদ্ধান্ত নিতে তৃণমূলের এই দুই শিবিরকেই আগামী ১২ই সেপ্টেম্বর ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

We’re now on Telegram- Click to join

তৃণমূলের দুই শিবিরকেই ডাক কমিশনের

আগামী ৬ই অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে হবে উপনির্বাচন। কোন কোন দল এই দুই আসনে প্রার্থী দেবে, তা নিয়েই এবার জোর কদমে চলছে চর্চা। তৃণমূলের তরফে কে বা কারা প্রার্থী হবে, তা নিয়েই রয়েছে ধোঁয়াশা। এরই মাঝে জাতীয় নির্বাচন কমিশনের তলব। তৃণমূলের জোড়াফুল প্রতীক এবার কে পাবে, তা নিয়েই সিদ্ধান্ত নিতেই দুই পক্ষকেই এবার ডেকে পাঠাল কমিশন।

We’re now on WhatsApp- Click to join

মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই দুই শিবিরকেই চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। একদিকে, ঋতব্রতপন্থীদের ১২ই সেপ্টেম্বর দিল্লিতে সকাল ১১টার সময় যেতে বলা হয়েছে। এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে ওই দিনই দুপুর ১২টা নাগাদ সময় দেওয়া হয়েছে। এই দুই শিবিরের পক্ষেই ৫ জন করে প্রতিনিধি হাজির থাকতে পারবেন।

কেন এই তলব গুরুত্বপূর্ণ জানেন?

জাতীয় নির্বাচন কমিশনের এই তলবকে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে। যদিও সংখ্যাগরিষ্ঠতার বিচারে ঋতব্রতপন্থীদের জোড়াফুল প্রতীক দেওয়া হয়, তবে দ্বিতীয় অপশন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে কী প্রতীক দেওয়া হবে, তারই দিকে এবার বিশেষ নজর থাকবে। অন্যদিকে, কালীঘাট শিবিরের হাতে যদি জোড়াফুল প্রতীক যায়, তবে অস্তিত্ব সঙ্কটে পড়বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির।

Read More- ৬ই অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন, কবে হবে ফল ঘোষণা? জানাল নির্বাচন কমিশন

এবার আরও একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব তুলে ধরেছেন ওয়াকিবহাল মহল। তাদের মতে, এই দুই শিবিরের কাউকে জোড়াফুল প্রতীক না দিয়ে, এই প্রতীককে ডিজলভ করে দিতে পারে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে আলাদা আলাদা প্রতীক দেওয়া হবে এই দুই শিবিরকেই।

তবে এগুলি সবই এখনও রয়েছে জল্পনার স্তরেই। ১২ তারিখ কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত-পন্থী শিবির উপস্থিত হওয়ার পরই এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে জাতীয় নির্বাচন কমিশন।

এইরকম আরও রাজনৈতিক ও নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button