WB Assembly Election 2026: ১৫ই মার্চই নির্বাচনের ঘোষণা? বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশন কাজ শেষের নির্দেশ নির্বাচন কমিশনের!
নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের এদিন স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, ১৪ই মার্চের মধ্যেই বুথভিত্তিক এরিয়া ডমিনেশনের কাজ শেষ করতে হবে।
WB Assembly Election 2026: ছাব্বিশের নির্বাচন কবে হবে? তবে কী ১৫ই মার্চই ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন?
হাইলাইটস:
- আসন্ন নির্বাচনকে সামনে রেখেই নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে তৎপর কমিশন
- সেই প্রেক্ষিতেই ১৪ই মার্চের মধ্যেই বুথে কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশন সম্পূর্ণ করতে নির্দেশ
- এরপরই রাজ্যে ভোট ঘোষণার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিস্তর জল্পনা
WB Assembly Election 2026: রাজ্য সফর ইতিমধ্যেই শেষ করেছে নির্বাচন কমিশন। এবার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। খবর সূত্রে, ইতিমধ্যে ভোট ঘোষণার প্রস্তুতি এবার সেরে ফেলেছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে তবে কবে ঘোষণা হতে পারে রাজ্যে ভোট? আসুন জেনে নিই। এদিকে, বুথে বুথে দ্রুত কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশনের কাজ শেষ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। এদিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ই মার্চের মধ্যেই সম্পূর্ণ করতে হবে এই কাজ। এর জেরেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে—তাহলে ১৫ই মার্চেই কি নির্বাচন ঘোষণা করতে পারে কমিশন?
We’re now on WhatsApp- Click to join
নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের এদিন স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, ১৪ই মার্চের মধ্যেই বুথভিত্তিক এরিয়া ডমিনেশনের কাজ শেষ করতে হবে। ইতিমধ্যেই সেই লক্ষ্যে রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে।
We’re now on Telegram- Click to join
ইতিমধ্যেই রাজ্যে প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে এবং তাদের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি দ্বিতীয় দফায় আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, যার মধ্যে বেশিরভাগ বাহিনী ইতিমধ্যে রাজ্যে এসে উপস্থিত হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, এই বাহিনীকে ব্যবহার করেই বুথে বুথে সম্পূর্ণ করতে হবে এরিয়া ডমিনেশনের কাজ। এবং মূল লক্ষ্য, নির্বাচনের আগে এলাকাভিত্তিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করা।
Read More- কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বরে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের দেখানো হল কালো পতাকা!
এরিয়া ডমিনেশনের কাজ আগামী ১৪ই মার্চের মধ্যে শেষ করার নির্দেশকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই মনে করছেন যে, এর পরদিন অর্থাৎ ১৫ই মার্চেই বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। যদিও এ বিষয়ে এখনও অবধি কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







