Strait of Hormuz: হরমুজে দু’টি UAE-এর জাহাজে ফের মিসাইল হামলা ইরানের, প্রাণ গেল ভারতীয় নাবিকের, আহত আরও ৮ জন
জানা যাচ্ছে, এই ঘটনায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের মধ্যে ৬ জন ভারতীয় এবং ২ জন ইউক্রেনের নাগরিক বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
Strait of Hormuz: ইরানের করা এই হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে দাবি করে সংযুক্ত আরব আমিরশাহি
হাইলাইটস:
- আমিরশাহির দুই তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান
- একটি জাহাজে কর্মরত ছিলেন ভারতীয় নাবিক, যিনি নিহত হয়েছেন
- হামলার পর দুই জাহাজেই আগুন লেগে যায় তবে পরে তা নিয়ন্ত্রণে আনা হয়
Strait of Hormuz: যত দিন গড়াচ্ছে, নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। আমেরিকা-ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি, হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জানা যাচ্ছে, এই ঘটনায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের মধ্যে ৬ জন ভারতীয় এবং ২ জন ইউক্রেনের নাগরিক বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
We’re now on WhatsApp – Click to join
জানা গিয়েছে, ওমানের জলসীমায় হরমুজ প্রণালীর দক্ষিণ দিকে যাওয়ার সময় ‘মোমবাসা’ এবং ‘আল বাহিয়াহ’ নামে দুটি আমিরশাহির তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জানা গেছে, ‘মোমবাসা’ জাহাজেই নিহত ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। মিসাইল হামলার পর দুই জাহাজেই আগুন লাগলেও পরে অবশ্য তা নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার খোঁজখবর নিচ্ছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। এমনকি যোগাযোগ করা হচ্ছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও।
STRAIT OF HORMUZ BLOCKADE BACK, AND AN INDIAN SAILOR IS DEAD
One Indian crew member killed and six others wounded when Iranian missiles hit two Emirati oil tankers in the Strait of Hormuz, the UAE said
Attack came as the US struck Iran for a third straight night and President… pic.twitter.com/DbtUGHz572
— Nabila Jamal (@nabilajamal_) July 14, 2026
প্রতিক্রিয়া জানিয়েছে আরব আমিরশাহি
আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের করা এই হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করার অধিকার রয়েছে সংযুক্ত আরব আমিরশাহির।
হামলার কারণ ব্যাখ্যা করেছে ইরান
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস করেছে, দু’টি ট্যাঙ্কার তাদের সতর্কবার্তা অগ্রাহ্য করেছিল। এই জাহাজগুলি নাকি নিজেদের নেভিগেশন সিস্টেম বন্ধ করে ‘মাইন পাতা রুট’ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই কারণেই ওই জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে স্পষ্ট দাবি করেছে তেহরান।
আইআরজিসি-র আরও অভিযোগ, আমেরিকা বাণিজ্যিক জাহাজগুলিকে একটি ভুল রুট ব্যবহার করতে উৎসাহ দিচ্ছে। এর ফলে দাবি করা হয়েছে যে, হরমুজ প্রণালী পুনরায় চালু হতে আরও দেরি হবে এবং বিশ্ব জ্বালানি সংকট আরও বাড়তে পারে।
ফের ইরানে মার্কিন হামলা
পরপর তিনদিন ইরানের উপর হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ড্রোন পরিকাঠামো এবং ক্ষেপণাস্ত্র পরিকাঠামোতে মার্কিন হামলা চালানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের কথা উল্লেখ করে বলেন, “আমরা খুব জোরালোভাবে আঘাত করেছি। ইরানের আক্রমণ করার ক্ষমতা ধ্বংস করে দিচ্ছি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে এবং অবরোধও ফের কার্যকর করা হচ্ছে।” অন্যদিকে হরমুজে যাতায়াতকারী জাহাজের উপর করও আরোপ করেছে আমেরিকা।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







