SIR Supplementary List: মধ্যরাতে প্রকাশ হল প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট! কীভাবে দেখবেন আপনার নাম? জানুন
অবশেষে এবার সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরল গতকাল। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট রাত প্রায় পৌনে বারোটা নাগাদ প্রকাশ করেছে নির্বাচন কমিশন বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
SIR Supplementary List: প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল কমিশন, কি জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক?
হাইলাইটস:
- সোমবার অবশেষে সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরল
- রাত ঠিক পৌনে বারোটা নাগাদ লিস্ট প্রকাশ হয়েছে
- কোথায়, কীভাবে দেখবেন নাম? জেনে নিন এখনই
SIR Supplementary List: এবার অবশেষে প্রকাশ পেল SIR-এর সাপ্লিমেন্টারি লিস্ট। ২৮শে ফেব্রুয়ারি SIR-এর চূড়ান্ত তালিকা বেরিয়েছিল। তবে প্রায় ৬০ লক্ষ নাম ছিল ‘বিচারাধীন’ তালিকায়। কত নাম বাদ পড়বে, তা নিয়ে জল্পনার রেশ ছিল তুঙ্গে। মামলা মোকদ্দমাও চলেছে।
We’re now on WhatsApp- Click to join
অবশেষে এবার সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরল গতকাল। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট রাত প্রায় পৌনে বারোটা নাগাদ প্রকাশ করেছে নির্বাচন কমিশন বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তাঁর বক্তব্য, ECI-এর ওয়েব সাইটে ইতিমধ্যেই আপলোড হয়েছে। এবং নাম দেখা যাবে ECI অ্যাপেও।
We’re now on Telegram- Click to join
সুপ্রিম কোর্টের নির্দেশে, ওই নামগুলি খতিয়ে দেখছেন ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার। সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সোমবার সন্ধ্যায় জানিয়েছিলেন, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট রাত ৯টায় প্রকাশ হবে। তবে, তা হয়নি। সাপ্লিমেন্টারি লিস্টের তালিকা মধ্যরাতে প্রকাশ পায়।

কীভাবে দেখবেন নাম?
কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং ECI অ্যাপে দেখা যাবে নাম।
এছাড়া, voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন এই তালিকা। প্রথমে ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে পশ্চিমবঙ্গ এবং ২০২৬ অপশনে। এরপর ক্লিক করতে হবে SIR সাপ্লিমেন্টারি অপশনে। এপিক নম্বর দিয়ে খুঁজতে হবে নাম।
Read More- আজ প্রকাশ হবে প্রথম ‘সাপ্লিমেন্টারি’ ভোটার তালিকা! কখন, কোথায়, কীভাবে দেখবেন? বিশদ জানুন
ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম দেখা যাবে এবং ECI নেট অ্যাপে দেখা যাবে তালিকা
আর যাঁরা অনলাইনে দেখতে পারবেন না, অফলাইনেও দেখা যাবে নামের তালিকা। এই তালিকা দেখতে পারেন জেলাশাসকের অফিসে গিয়ে। এর পাশাপাশি এসিডও এবং এডিএম-এর অফিসে গিয়েও এই তালিকা দেখতে পারবেন। তাছাড়া, প্রত্যেক বুথে বুথেই টাঙিয়ে দেওয়া হবে এই তালিকা।
এদিকে, কমিশন সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধে অবধি ২৮ লক্ষের বেশি ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। বিবেচনাধীনের তালিকায় এখনও অবধি ৩২ লক্ষ ভোটারের নাম বাকি থাকবে। কমিশন সূত্রের খবর, প্রায় ৪০ শতাংশ নাম বাদ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে, প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারেন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







