Bangla News

Restaurants License Cancelled: খাবারে ভেজাল, দেখা মিলেছে পোকা-মাকড়েরও! এই ৫ নামী রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড করল খাদ্য সুরক্ষা দফতর

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, এই অভিযান চালানো হয়েছে মোট ১৭৩০টি ফুড সেন্টারে। এরই মধ্যে কমপক্ষে প্রায় ১৫২৫টি-তে বেনিয়ম ধরা পড়েছে।

Restaurants License Cancelled: অনিয়মের অভিযোগে বাতিল লাইসেন্স, তালিকায় রয়েছে কোন রেস্তোরাঁগুলি? জেনে নিন বিস্তারিত

হাইলাইটস:

  • এই ৫টি নামী রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড
  • বেনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে
  • তালিকায় কোনগুলি? জেনে নিন বিস্তারিত

Restaurants License Cancelled: রাজ্যের একাধিক জেলার বিভিন্ন রেস্তোরাঁ এবং দোকানগুলিতে জোরদার অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। আর অভিযান চালাতেই সামনে উঠে এল এবার বেনিয়মের অভিযোগ। কোথাও মিলছে ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ সামগ্রী আবার কোথাও মিলছে পচা মাংস। এই আবহেই পচা খাবার এবং জলেও ভেজাল রুখতেই বিরাট বড় পদক্ষেপ করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এ প্রসঙ্গে জানিয়েছেন, বাতিল করা হয়েছে ১৩টি ফুড প্রসেসিং ইউনিটের লাইসেন্স। এবং এর জেরে ৫টি নামী রেস্তোরাঁর লাইসেন্সও সাসপেন্ড করা হয়েছে।

We’re now on Telegram- Click to join

এদিন কোন কোন রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হয়েছে?

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, এই অভিযান চালানো হয়েছে মোট ১৭৩০টি ফুড সেন্টারে। এরই মধ্যে কমপক্ষে প্রায় ১৫২৫টি-তে বেনিয়ম ধরা পড়েছে। ডায়মন্ডহারবারে সবথেকে বেশি অনিয়ম ধরা পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে জানাচ্ছেন, ৫টি নামী রেস্তোরাঁর লাইসেন্সও সাসপেন্ড করা হয়েছে।

We’re now on WhatsApp- Click to join

এখানে দেওয়া হল সেই তালিকা—

এই তালিকায় নাম রয়েছে, সেক্টর ফাইভের আরডিবি মলের ‘অ‌্যাবসিলিউট বারবিকিউ নেশন’, মধ্যমগ্রামের রঙ দে বসন্তি ধাবা, মধ‌্যমগ্রামের জাস্ট বাঙালি, সেক্টর থ্রি-র ‘চৌরাসিয়া চাটস’ সোদপুরের ‘বারবিকিউ নেশন। এবং বন্ধ করা হয়েছে ১৩টি ফুড প্রসেসিং ইউনিট। এরই মধ্যে ৬টি জলের কারখানাও বন্ধের জন্য নির্দেশ জারি করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে আর কী বলেছেন স্বাস্থ্যমন্ত্রী?

স্বাস্থ্যমন্ত্রী বলছেন, “ঠিক করে নেওয়ার সময় দেওয়া হয়েছে। এরকম নয় যে, গেলাম আর ঝাঁপ বন্ধ করে দিলাম, অনেক লোকের রুজি-রুটি চলে, সবাই ব্যবসা করছে। এই ব্যবসার জন্যই অনেকের উনুন চলে।”

Read More- ফ্রিজ খুলতেই রক্ত জমাট মাংস, মেয়াদ উত্তীর্ণ পনির, এটাই খাচ্ছেন লোকজনরা? দেখেই আঁতকে উঠলেন খাদ্য দফতরের আধিকারিকরা

কোন কোন জেলায় কীরকম পরিস্থিতি?

এবার কোন কোন জেলায় কীরকম পরিস্থিতি তারও রিপোর্ট দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। যেমন, উত্তর ২৪ পরগনায় ১২৮, পূর্ব বর্ধমানে ১২৯টি, দক্ষিণ ২৪ পরগনার ২১৫টি দোকান, কলকাতায় ৯৬টি,পশ্চিম বর্ধমানে ৬৫টি, নদিয়ায় ৬০টি, কোচবিহারে ৮৩টি, পশ্চিম মেদিনীপুরে ৫১টি দোকান, বসিরহাটে ৭৭টি দোকানে বেনিয়ম ধরা পড়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button