Bangla NewsFoods

Expired Food: ফ্রিজ খুলতেই রক্ত জমাট মাংস, মেয়াদ উত্তীর্ণ পনির, এটাই খাচ্ছেন লোকজনরা? দেখেই আঁতকে উঠলেন খাদ্য দফতরের আধিকারিকরা

এদিন বর্ধমান পৌরসভার সামনের একটি মিষ্টির দোকানে অভিযান চালায় ‘খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা’। তাঁদের সাথে ছিল বর্ধমান থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।

Expired Food: পচা ললিপপ-ড্রামস্টিকে ভর্তি, নামী-দামি রেস্তোরাঁয় অভিযান চালাতেই গা গুলিয়ে উঠল খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের

হাইলাইটস:

  • এদিন একাধিক জায়গায় অভিযান চালানো হয় খাদ্য দফতরের তরফে
  • আর এই অভিযানের পরই সেখান থেকে উঠে এল এক ভয়ানক ছবি
  • এহেন ভয়ানক ছবি দেখার পরই হতবাক খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা

Expired Food: লোকেরা রেস্তোরাঁ থেকে দাম দিয়ে খাবার কিনছেন। দোকানদারদের বিশ্বাস করে সেই খাবার খাচ্ছেন, তবে জানেন কী এর ভিতরে কী থাকছে? নামী দামি রেস্তোরাঁ থেকে মিষ্টির দোকান পর্যন্ত এবার যেখানেই অভিযান চালাতেই উঠে এল এক ভয়ানক ছবি। কোথাও ফ্রিজ থেকে পাওয়া গেল পচা মাংস, আবার কোথাও রাখা মেয়াদ উত্তীর্ণ পনির।

We’re now on Telegram- Click to join

এদিন বর্ধমান পৌরসভার সামনের একটি মিষ্টির দোকানে অভিযান চালায় ‘খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা’। তাঁদের সাথে ছিল বর্ধমান থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেই দোকান থেকেই উদ্ধার হয়েছে কেজি কেজি মেয়াদ উত্তীর্ণ পনির। এবং এই একই অভিযোগে বি বি ঘোষ রোডের আরও একটি মিষ্টির দোকানেও। উদ্ধার হওয়া মেয়াদ উত্তীর্ণ পনির নষ্ট করে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত পনির বিক্রি বন্ধ রাখারই নির্দেশ প্রশাসনের এর পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কসও করা হয়েছে বাজেয়াপ্ত।

We’re now on WhatsApp- Click to join

এছাড়া একটি দোকান থেকে ঘিয়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। পরীক্ষায় ঘি-তে কোনও গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট ওই দোকানের বিরুদ্ধে করা হবে আইনানুগ ব্যবস্থা বলেই সতর্ক করা হয়েছে খাদ্য সুরক্ষা দফতরের তরফে।

গত মঙ্গলবার শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতেও অভিযান চালানো হয়। এবং আগামিদিনেও জেলায় জেলায় বিভিন্ন মিষ্টির দোকান এবং খাবারের দোকানগুলোয় এই অভিযান চলবে বলেই জানানো হয় প্রশাসনের তরফে।

এবার এই একইভাবে হুগলিতেও একাধিক জায়গায় অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। আর সেখান থেকে উঠে আসে আরও ভয়ঙ্কর ছবি। যতগুলো ফ্রিজ রয়েছে সবেতেই ডাঁই করা মাংস। কোনওটায় ছাতা পরে গিয়েছে, কোনওটায় আবার রক্ত জমাট বেঁধে আছে। অস্বাস্থ্যকর মাংসের যেন সম্ভার হুগলির ওই দাদপুরের হোটেলে। ফুড সেফটি সপ্তাহে যেখানেই খাদ্য দফতরের আধিকারিকরা যাচ্ছেন, আর সেখানেই দেখছেন খাদ্যর এই সুরক্ষা ব্যাপারটা না মানাটাই যেন তাঁদের কাছে নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

Read More- FSSAI পরীক্ষায় নমুনা ব্যর্থ হওয়ায় অবিলম্বে নিষিদ্ধ করা হল এভারেস্টের হিং বিক্রি

এদিন হুগলির দাদপুর থানার মহেশ্বরপুরে জাতীয় সড়কের পাশের কয়েকটি হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। কোনও হোটেলে দেখা গিয়েছে দুধের ওপর মাছি পরে থাকতে। আবার কোথাও দেখা গেল ফ্রিজ খুলতেই থরে থরে প্লাস্টিকের প্যাকেটে ভরা রয়েছে মাংস। হোটেল কর্তৃপক্ষ এই মাংস দু’দিন আগেই কেনা হয়েছে বলে দাবি করলেও, এর স্বপক্ষে কোনওরকম বিল দেখাতে পারেনি। এরকম খারাপ মাংস বিক্রি করতে নিষেধ করে যান খাদ্য দফতরের আধিকারিকরা। এছাড়া, কাসুন্দি সস যে খাওয়া হয়, সেটিও স্বাস্থ্যকর কিনা, তা নিয়েও পরীক্ষা করে দেখতে স্যাম্পেল নিয়ে যান খাদ্য দফতরের আধিকারিকরা।

এইরকম আরও খাদ্য সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button