Bangla News

R N Ravi New Governor: আজই কলকাতায় আসছেন আর এন রবি! শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থাৎ ১২ই মার্চ রাজভবনে শপথগ্রহণ করবেন রাজ্যের নয়া রাজ্যপাল আর এন রবি। আজই তিলোত্তমায় পা রাখবেন তিনি। এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তিনি শপথ গ্রহণ করবেন।

R N Ravi New Governor: বৃহস্পতিবার রাজভবনে শপথগ্রহণ করবেন বাংলার নতুন রাজ্যপাল আর এন রবি!

হাইলাইটস:

  • ১২ই মার্চ শপথগ্রহণ হতে চলেছে আর এন রবি-র
  • পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন আর এন রবি
  • আজ মঙ্গলবার কলকাতায় আসবেন আর এন রবি
  • শপথ অনুষ্ঠানে কি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

R N Ravi New Governor: আজই পশ্চিমবঙ্গে আসছেন নতুন রাজ্যপাল আর এন রবি। বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন তিনি। এদিকে, ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসে শাসকদল তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত ধর্না অবস্থান প্রত্যাহার করার ইঙ্গিত নেই। শীঘ্রই তা উঠবে এমন ধারণাও কেউ দিতে পারছে না। এই অবস্থায় নয়া রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে।

We’re now on WhatsApp- Click to join

উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থাৎ ১২ই মার্চ রাজভবনে শপথগ্রহণ করবেন রাজ্যের নয়া রাজ্যপাল আর এন রবি। আজই তিলোত্তমায় পা রাখবেন তিনি। এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তিনি শপথ গ্রহণ করবেন। কিন্তু সেই শপথে কি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

We’re now on Telegram- Click to join

কার্যত, আগের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কেন সরানো হল তা নিয়ে রোজই তোপ দাগছেন তিনি। এর যাবতীয় তথ্য উদঘাটন করবেন বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি নয়া রাজ্যপালের নিয়োগের ব্যাপারে তাঁর সাথে কেন্দ্র আলোচনা করেনি বলেও আগেই জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ যে তামিলনাড়ু নয় সে কথাও তিনি নানান মন্তব্যে বুঝিয়ে দিয়েছেন।

এদিকে গত বৃহস্পতিবার, আগের রাজ্যপাল সিভি আনন্দ বোসের ইস্তফার পরই পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে ঘোষিত হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল পদে থাকা আর এন রবির নাম। এদিকে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, “রাজ্যের রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোসের পদত্যাগের খবরে স্তম্ভিত আমি এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ জানা নেই আমার। তবে, এই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য যদি রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে অবাক হব না আমি।”

Read More- এবার ‘খেলা শেষ’! এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করে ‘খেলা শেষের’ বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, সরকারি প্রোটোকল অনুসারে রাজ্যপালের শপথ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির থাকার কথা। কিন্তু এই অবস্থায় প্রথা মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের শপথে আদৌ উপস্থিত থাকেন কিনা সেই প্রশ্নেই উঠছে বারবার। কারণ এসআইআর ইস্যুতে কেন্দ্রকে লাগাতার আক্রমণ শানাচ্ছেন তিনি। এটাই যে, এই মুহূর্তে তার প্রধান রাজনৈতিক কর্মসূচী নানা ভাবে সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। তাই ভোটমুখী বাংলায় এবার রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে নজর থাকবে রাজনৈতিক মহলেরও।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button