Bangla NewsEntertainment

Prosenjit-Suvendu Meet: শাহী সাক্ষাতের পরই এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করলেন প্রসেনজিৎ, যা বললেন…

এদিকে ওয়াকিবহালমহলের প্রশ্ন, বিজেপির শীর্ষ নেতাদের সাথে প্রসেনজিতের এরকম ঘন ঘন সাক্ষাৎ আদতেই কী সৌজন্যমূলক নাকি এর নেপথ্যে রাজ্যসভার আসন তত্ত্ব?

Prosenjit-Suvendu Meet: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎয়ের এবার খোলসা করে নেপথ্যর কারণ জানালেন প্রসেনজিৎ

হাইলাইটস:

  • তবে গেরুয়া শিবিরের পথে পা বাড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
  • সকলের মনে একাধিক প্রশ্ন দানা বাঁধতেই মুখ খুললেন প্রসেনজিৎ
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎয়ের কাহিনি খোলসা করলেন অভিনেতা

Prosenjit-Suvendu Meet: গতকাল বিকেল। নবান্নে এসে থামল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গাড়ি। নবান্ন চত্ত্বরে প্রসেনজিতের উপস্থিতি ঘিরে রাজ্য-রাজনীতি থেকে শুরু করে সিনেমহল রীতিমতো সরগরম। এদিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়ি ‘উৎসব’-এ আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই এই সাক্ষাতের ঠিক দু’দিন পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠকে স্বাভাবিকভাবেই কৌতুহলের পারদ চড়েছে চরমে।

We’re now on Telegram- Click to join

এদিকে ওয়াকিবহালমহলের প্রশ্ন, বিজেপির শীর্ষ নেতাদের সাথে প্রসেনজিতের এরকম ঘন ঘন সাক্ষাৎ আদতেই কী সৌজন্যমূলক নাকি এর নেপথ্যে রাজ্যসভার আসন তত্ত্ব? পদ্ম শিবিরের পথে কী তবে পা বাড়ালেন প্রসেনজিৎ? সকলের মনে যখন দানা বাঁধছে একাধিক প্রশ্ন ঠিক তখনই নিজেই সাক্ষাতের নেপথ্য কাহিনি এবার সকলের কাছে খোলসা করে জানালেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

নব্বান্ন থেকে বেরতেই এদিন সাংবাদিকদের মুখোমুখি অভিনেতা প্রসেনজিৎ। প্রত্যেকের মুখেই ছিল একই প্রশ্ন, এই বৈঠক কী কারণে? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি বলেন, “নবান্নে আসা ঘিরে যে চর্চা হচ্ছে সেটি একেবারে ভিত্তিহীন। আমার ইন্ডাস্ট্রির ভালোমন্দ নিয়েই আলোচনা করতে এসেছি আমি। কীভাবে বাংলাইন্ডাস্ট্রির উন্নতি হবে সেটা নিয়েই মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে এসেছিলাম। মহানায়ক উত্তমকুমারের মৃত্যুদিনের বিশেষ সম্মান নিয়েও এদিন আলোচনা হয়েছে। আমি আবারও বলছি আমার নবান্নে আসার সাথে কোনও রাজনৈতিক যোগ নেই।”

Prosenjit-Suvendu Meet

মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে সাক্ষাৎ প্রসেনজিতের

এই বৈঠকে টলি স্টুডিওপাড়ায় ইঙ্গিতও মিলেছে আগামীদিনে নয়া কমিটি গঠনের। যদি ইন্ডাস্ট্রির প্রয়োজনে কোনও কমিটির সদস্যপদ তাঁকে দেওয়া হয় তাহলে সেটা গ্রহণ করবেন? এই বৈঠকে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই ইন্ডাস্ট্রির অংশ আমি। দীর্ঘদিন ধরে যুক্ত বাংলা সিনেমার সঙ্গে। যদি আমাকে ওঁরা কোনও পদ দেন তাহলে আমি নিশ্চয়ই ইন্ডাস্ট্রির স্বার্থে গ্রহণ করব। আমাদের প্রত্যেকেরই একটাই লক্ষ্য রয়েছে, তা হল টলিউডের উন্নতি।”

Read More- আচমকা প্রসেনজিতের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন গিয়েছিলেন? এদিন কারণ জানালেন অমিত শাহ নিজেই

এরপরই সাংবাদমাধ্যম তাঁকে মোক্ষম প্রশ্ন ছুড়ে দিল। এবার কী তাহলে রাজ্যসভার আসন পেতে চলেছেন? এক মুহূর্তও চুপ না থেকে প্রসেনজিৎ সপাটে জবাব দেন, “দয়া করে রাজনীতি নিয়ে কোনও প্রশ্ন করবেন না। ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে আমি এখানে কথা বলতে এসেছি। ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় আমি টিম নিয়ে শুটিংয়ে যাই। অনেকরকম সেখানে সুবিধা-অসুবাধার সম্মুখীন হই। সেগুলো নিয়েও এবার আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতে নেই কোনও রাজনৈতিক যোগ।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button