Municipal Corporation Election: পুজোর পরেই হবে পুরভোট! কলকাতা ও হাওড়ার ‘ইনচার্জ’ ঘোষণা করল রাজ্য বিজেপি
এদিন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করা হল কলকাতা পুরসভার ‘ইনচার্জ’ হিসেবে। অন্যদিকে, প্রবীণ বিজেপি নেতা রাহুল সিনহার নাম ঘোষণা হল হাওড়ায়।
Municipal Corporation Election: কে, কোন দায়িত্বে? দেখে নিন সেই তালিকা
হাইলাইটস:
- এদিন পুরভোটকে পাখির চোখ রেখেই বিশেষ বৈঠক বিজেপির
- এবং পুরসভা ভোটকে মাথায় রেখেই ঘোষণা করা হল ইনচার্জ
- তবে কারা পেলে কোন দায়িত্ব? এখনই তা দেখে নিন
Municipal Corporation Election: এই পুজোর পরেই কলকাতা এবং হাওড়া পুরসভার এবার নির্বাচন হতে চলেছে। তাই আগাম পুরভোট নিয়ে এবার জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি সরকার। সাংগঠনিক বৈঠক দফায় দফায় চলছে। মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বৈঠকে এবার ঘোষণা করা হল কলকাতা পুরসভা এবার হাওড়া পুরসভার ‘ইনচার্জ’।
We’re now on Telegram- Click to join
এদিন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করা হল কলকাতা পুরসভার ‘ইনচার্জ’ হিসেবে। অন্যদিকে, প্রবীণ বিজেপি নেতা রাহুল সিনহার নাম ঘোষণা হল হাওড়ায়। কেবল ইনচার্জ নয়, এরইসঙ্গে পুরভোটের আগে কো ইনচার্জ এবং কনভেনর-এর নামও এবার চূড়ান্ত করল রাজ্য বিজেপি সরকার।
We’re now on WhatsApp- Click to join
এবার কে, কোন দায়িত্ব পেলেন?
কলকাতা পুরসভা—
- কলকাতা পুরসভার ইনচার্জ হচ্ছেন সুকান্ত মজুমদার।
- কলকাতা পুরসভার আহ্বায়ক হলেন তাপস রায়।
- কলকাতা পুরসভার কো ইনচার্জ হচ্ছেন রাজু বন্দ্যোপাধ্যায়।
- কলকাতা পুরসভার যুগ্ম আহ্বায়ক হলেন রীতেশ তিওয়ারি।
হাওড়া পুরসভা—
- হাওড়া পুরসভার ইনচার্জ হচ্ছেন রাহুল সিনহা।
- হাওড়া পুরসভার আহ্বায়ক হলেন সঞ্জয় কুমার সিং।
Ahead of the upcoming Municipal Corporation Elections 2026, State President @SamikBJP has announced the names of the In-Charges, Convenors, and Co-Convenors for the respective Municipal Corporations.
Heartfelt congratulations and best wishes to everyone entrusted with these new… pic.twitter.com/svULeHtFc5
— BJP West Bengal (@BJP4Bengal) August 25, 2026
জানা গিয়েছে, এদিন এই কলকাতা পুরভোটকে পাখির চোখ রেখেই এবার বিশেষ কমিটি গঠন করল রাজ্য বিজেপি। আর এর শীর্ষে রয়েছেন তাপস রায়। এছাড়াও, সদস্য হিসেবে রয়েছেন সজল ঘোষ, স্বপন দাশগুপ্ত, রীতেশ তিওয়ারি-সহ বিজেপির আরও একাধিক নেতৃত্ব ও কার্যকর্তা।
আর কলকাতার পৌর এলাকা হাতের তালুর মতো যারা চেনেন, এবার তাঁদেরই মূলত এই কমিটিতে রাখা হয়েছে। কীভাবে এই ভোট প্রচার হবে, মানুষের সাথে নিবিড় জনসংযোগের জন্য আর কী কী পদক্ষেপ নেওয়া হবে, সেই সব বিষয়েই সিদ্ধান্ত নেবে এই বিশেষ কমিটি।
Read More- অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কি এখনও আন্ডার প্রসেস-এই রয়েছে? তাহলে এখন কী করবেন? এখনই জেনে নিন
অন্যদিকে, এদিন সীমানা নির্ধারণ বিষয়ক সর্বদল বৈঠক ছিল কলকাতা পুরসভাতে। জাভেদ খান, সন্দিপন সাহা, বৈশ্বানর চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ছাড়াও, পুর কমিশনার স্মিতা পাণ্ডের উপস্থিতিতে চলে এই বৈঠক। বিজেপি-সহ কংগ্রেসের তরফে হাজির ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। কৌস্তুভ চট্টোপাধ্যায়রা হাজির ছিলেন বামেদের তরফে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







