Meghalaya Coal Mine Blast: মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে বিধ্বংসী বিস্ফোরণ, ঘটনায় কমপক্ষে মৃত্যু হয়েছে ১৮ জন শ্রমিকের
এ প্রসঙ্গে মেঘালয় পুলিশের ডিজি আই নংরাং আরও জানিয়েছেন, গতকাল সকালে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে থাংসকু এলাকায় বেআইনি কয়লা খনির ভিতরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে৷
Meghalaya Coal Mine Blast: কয়লা খনির ভিতরে আটকে থাকার আশঙ্কা বেশ কয়েকজনের, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে
হাইলাইটস:
- বৃহস্পতিবার সকালে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে থাংসকু এলাকায় ঘটে বিস্ফোরণ
- এই বেআইনি কয়লা খনির ভিতরে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে বহু শ্রমিকের
- ঘটনায় শোকপ্রকাশ মেঘালয়ের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Meghalaya Coal Mine Blast: এদিন আচমকাই মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের বেআইনি কয়লা খনির ভিতরে মর্মান্তিক বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জন শ্রমিকের। খনির ভিতরে আরও বেশ কিছুজন শ্রমিক আটকে রয়েছেন বলেই এখনও আশঙ্কা করা হচ্ছে৷ এর ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই এদিন জানিয়েছেন মেঘালয়ের পুলিশের ডিজি আই নংরাং৷
We’re now on WhatsApp- Click to join
এ প্রসঙ্গে মেঘালয় পুলিশের ডিজি আই নংরাং আরও জানিয়েছেন, গতকাল সকালে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে থাংসকু এলাকায় বেআইনি কয়লা খনির ভিতরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে৷ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ইতিমধ্যেই শুরু করেছে৷
We’re now on Telegram- Click to join
মেঘালয় পুলিশের ডিজি আই নংরাং-র কথায়, ‘আমরা এখনও অবধি ১৬টি মৃতদেহ উদ্ধার করেছি৷ বিস্ফোরণের সময় খনির ভিতরে ঠিক কতজন শ্রমিক ছিলেন, তা এখনও অবধি স্পষ্ট নয়৷ ভিতরে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলেই মনে করা হচ্ছে৷’
This is so painful😰
Many poor labourers lost their lives, and several were injured in a dynamite blast at an illegal coal mine in #MeghalayaThey were the sole breadwinners for their families
Please keep the injured in your thoughts and prayers. 🙏
#TragicIncident #Sensex pic.twitter.com/AwJPx38n7R
— Daphi (@Dafi_syiemz) February 5, 2026
পূর্ব জয়ন্তিয়া পার্বত্য এলাকার পুলিশ সুপার এ বিষয়ে জানিয়েছেন, ওই কয়লা খনির ভিতরে বেআইনি ভাবে কয়লা সংগ্রহ করার সময়ই ঘটে এই বিস্ফোরণ। কীভাবে ঘটল এই বিস্ফোরণ, তা এবার তদন্ত করে দেখবে পুলিশ৷
এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে এদিন সমবেদনা জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড এস সাংমা৷ যে বা যাদের গাফলতিতে এত বড় দুর্ঘটনাটি ঘটেছে তাঁদের কাউকেই রেয়াত করা হবে না বলেও আশ্বস্ত করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড এস সাংমা৷
মেঘালয়ের এহেন মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েই পরিস্থিতির অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড এস সাংমার সাথেও কথা বলেছেন অমিত শাহ৷ ভয়ঙ্কর এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এহেন ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







