Mamata Banerjee: ‘আমাদেরকে অপমান করা হয়েছে’, দিল্লিতে কমিশনের সাথে বৈঠক বয়কট মুখ্যমন্ত্রীর!
কমিশন আগেই সময় দিয়েছিল। গতকাল এক ঘণ্টার বেশি কমিশনের ফুলবেঞ্চের সাথে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন ১৫ জন প্রতিনিধি এবং SIR আতঙ্কে মৃতদের পরিবারের সব লোকেরা।
Mamata Banerjee: SIR বিতর্কে এবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, কমিশনের বৈঠক বয়কট করে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী
হাইলাইটস:
- এবার দিল্লিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- SIR বিতর্কে ফের গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা
- দিল্লিতে কমিশনের সাথে বৈঠক বয়কট করলেন তিনি
Mamata Banerjee: ‘এত দাম্ভিক নির্বাচন কমিশনার আগে কখনও দেখিনি’। কমিশনের ফুলবেঞ্চের সাথে বৈঠক বয়কট করে বেরিয়ে এলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সংযোজন, ‘আমাদেরকে অপমান করা হয়েছে, অসম্মান করা হয়েছে। তাই বৈঠক বয়কট করে চলে এসেছি আমরা। পরবর্তী পদক্ষেপ কি হবে তা জানাব। এই নির্বাচন কমিশনের কাছে কোনওরকম প্রত্যাশা নেই। সবাইকে নোটিশ দিয়েছে আর জনতা ওদেরকে নোটিশ দেবে’।
We’re now on WhatsApp- Click to join
SIR বিতর্কে দিল্লিতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কমিশন আগেই সময় দিয়েছিল। গতকাল এক ঘণ্টার বেশি কমিশনের ফুলবেঞ্চের সাথে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন ১৫ জন প্রতিনিধি এবং SIR আতঙ্কে মৃতদের পরিবারের সব লোকেরা। নির্বাচন সদন থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার দুঃখ হয়েছে। অসুবিধা হয়েছে। অনেক দিন আমি রাজনীতি করছি। মন্ত্রী ছিলাম চারবার। সাতবার ছিলাম এমপি। এত দাম্ভিক নির্বাচন কমিশনার আমি আগে কখনও দেখিনি। নির্বাচন কমিশনার মিথ্যাবাদী’।
We’re now on Telegram- Click to join
মুখ্যমন্ত্রী মমতার কথায়, ‘আমি বলেছিলাম যে আমি আপনার চেয়ারকে সম্মান করি। কুর্সি কারও জন্য চিরন্তন নয়। কিন্তু আপনারা কী করলেন? ৫৮ লাখ নাম বাদ দিয়ে দিলেন। সওয়াল করার সুযোগটাও দিলেন না। কেন টার্গেট করছে বাংলাকে’? তিনি বলেন, ‘কে সীমা খান্না? আইটি সেলের লোক বিজেপির। এত মানুষের মৃত্যু হয়েছে তার দায় এবার কে নেবে? নির্বাচন কমিশনকেই নিতে হবে। নির্বাচনের আগেই সরকার নির্বাচন করবে কমিশন’।
বাংলাকে টার্গেট করা হয়েছে। বাংলার মানুষকে SIR হয়রানি নিয়ে দিল্লিতে দিদির গর্জন 🔥
কাঁপছে বিজেপি!#MamataBanerjee #AbhishekBanerjee #AbarJitbeBangla pic.twitter.com/kzLyKUFx2f— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) February 3, 2026
মুখ্যমন্ত্রীর প্রশ্ন যে, ‘নির্বাচনের তিন মাস আগেই কেন এসআইআর করতে হল? কেন করা হল নাঅসমে? এখানে ৫৮ লক্ষের নাম বাদ দিল’। অভিযোগ, ‘এআই দিয়ে এই কাজ করেছেন সীমা খান্না’। বলেন, ‘প্রধানমন্ত্রীকে আপনারা জিজ্ঞাসা করুন। ওনার বাবা-মায়ের জন্মের সব কুন্ডলী বার করতে বলুন’।
মমতা জানান, ‘নির্বাচন কমিশনারকে বলেছি, আপনার অবস্থাও ধনখড়ের মতো হবে। বিজেপির ভয়েতে কাজ করছেন। হরিয়ানা, বিহার, মহারাষ্ট্রে প্রভাবিত করে জিতে গিয়েছে। তবে বাংলা হবে না’। সাথে হুঁশিয়ারি, ‘প্রয়োজনে এক লক্ষ মানুষ নিয়ে আমি দিল্লি আসব। প্যারেড করাব এখানে। বাইরে থেকে অবজার্ভার নিয়ে এসেছে। এত লোকের মৃত্যু হল তার দায়ভার কে নেবে? এই সব মৃত্যুর জন্য দায়ী কমিশনই। কমিশন বিজেপির কথায় কাজ করছে। এমনই করেছিলেন ধনখড়জিও। তিনি আমাদের রাজ্যে রাজ্যপাল ছিলেন। আমাদের বিরুদ্ধেই বলতেন। আমরা তাও সম্মান দেখাতাম। তবে সম্মান দেখানোরও এবার একটা লক্ষ্মণরেখা থাকে। এখানে তো দেখছি লক্ষ্মণরেখাই নেই’।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







