One World News Political: রাজনৈতিক দুনিয়া আজ কোন কোন খবর নিয়ে সরগরম, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
রাজনীতির ময়দানে এবার টেনিসের ছোঁয়া! আজ কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিলেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ। বিধানসভা নির্বাচনের ঠিক আগে লিয়েন্ডারের এই যোগদান বঙ্গ বিজেপির জন্য বড় চমক বলেই মনে করছে রাজনৈতিক মহল।
One World News Political: রাজ্য রাজনীতির বাছাই করা খবরগুলি দেখে নিন এক নজরে
হাইলাইটস:
- বিজেপিতে লিয়েন্ডার পেজ— কলকাতার রাজনীতিতে নতুন ‘সার্ভ’
- মমতার তোপ— ‘বহিরাগত ভোটার’ বিতর্ক
- মনোনয়ন পর্বের শুরু— বাংলায় ভোটের দামামা
One World News Political: নমস্কার, আমি অরিন্দম। ভোটের উত্তাপে ফুটছে বাংলা থেকে দিল্লি। দিনভর রাজনীতির ময়দানে ঠিক কী কী ঘটল? চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা পলিটিক্যাল রাউন্ডআপ—
We’re now on WhatsApp – Click to join
১: বিজেপিতে লিয়েন্ডার পেজ— কলকাতার রাজনীতিতে নতুন ‘সার্ভ’
রাজনীতির ময়দানে এবার টেনিসের ছোঁয়া! আজ কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিলেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ। বিধানসভা নির্বাচনের ঠিক আগে লিয়েন্ডারের এই যোগদান বঙ্গ বিজেপির জন্য বড় চমক বলেই মনে করছে রাজনৈতিক মহল।
২: মমতার তোপ— ‘বহিরাগত ভোটার’ বিতর্ক
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আজ নির্বাচনী প্রচার সভা থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিহার, রাজস্থান ও উত্তরপ্রদেশ থেকে ‘বেআইনি ভোটার’ এনে বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। একইসঙ্গে তাঁর ঘোষণা— ‘২৯৪টি আসনেই আমিই প্রার্থী’, ভোটারদের কেবল জোড়াফুলে আস্থা রাখার আর্জি তৃণমূল নেত্রীর।
৩: মনোনয়ন পর্বের শুরু— বাংলায় ভোটের দামামা
রাজ্যে শুরু হলো প্রথম দফার বিধানসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমার কাজ। প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ৭৮ জন প্রার্থী তাঁদের নথিপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে কড়া নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে প্রতিটি বুথে।
৪: রাহুল গান্ধীর নিশানায় পিএম মোদী ও এলডিএফ
শুধু বাংলা নয়, ভোটমুখী কেরালাতেও পারদ চড়ছে। আজ কান্নুরে প্রচার সভায় দাঁড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ তোলেন যে, কেরালায় বিজেপি ও এলডিএফ-এর মধ্যে গোপন আঁতাত রয়েছে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদী চাইছেন কেরালায় যেন বর্তমান বাম সরকারই ক্ষমতায় ফেরে।
Read more:- বাংলায় ভোটের রণদামামা থেকে বিহারে রাজনীতিতে বড়সড় রদবদল! দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৫: অসমে বিজেপির ‘সংকল্প পত্র’
আজ অসমে বিধানসভা নির্বাচনের ইস্তাহার বা ‘সংকল্প পত্র’ প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যেখানে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করা এবং ৫ লক্ষ কোটি টাকার পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির।
আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল, চোখ রাখুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায়।





