Bangla News

Iran-Israel conflict: মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ! ইরানের সাথে যুদ্ধবিরতি নাকচ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

এদিকে এক দৃঢ় বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে পরাজিত হয়েছে শত্রু।

Iran-Israel conflict: আমেরিকা এবং ইজরায়েল ‘বিজয়’ চায়, অতএব যুদ্ধ চলবে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

হাইলাইটস:

  • ইরানের সাথে যুদ্ধবিরতির সম্ভাবনা না করে দিলেন ট্রাম্প
  • যুদ্ধবিরতি নাকচের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
  • এবার ন্যাটো বন্ধুদের একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট

Iran-Israel conflict: ইরানের সাথে যুদ্ধবিরতি না করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকা অবস্থায় তার সামরিক অভিযান ওয়াশিংটন বন্ধ করতে প্রস্তুত নয়। তাঁর কথায় “আমরা আলোচনা করতে পারি, তবে যুদ্ধবিরতি করতে চাই না আমি। আপনি যখন আক্ষরিক অর্থেই নিশ্চিহ্ন করে দিচ্ছেন অপর পক্ষকে, যুদ্ধবিরতি তখন করা যায় না… তেমনটা আমরা করতে চাই না।”

We’re now on WhatsApp- Click to join

এদিকে এক দৃঢ় বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে পরাজিত হয়েছে শত্রু। তিনি অঙ্গীকার করেছেন তার বাবার মিশন চালিয়ে যাওয়ার, যার মধ্যে হরমুজ প্রণালী বন্ধ রাখা ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোতে হতে পারে হামলা চালানোও।

We’re now on Telegram- Click to join

ন্যাটো বন্ধুদের (NATO) এবার একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট তেল ট্যাঙ্কার চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ন্যাটো অন্তর্ভুক্ত দেশদের সামরিক সহায়তার দাবি না মানায় ‘কাপুরুষ’ বলে দাবি করেছেন৷ তাঁর দাবি সারা বিশ্ব জুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য এরাই দায়ি৷

Iran-Israel conflict

এদিকে, ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে মাঝেমধ্যেই অবস্থান বদল করছেন৷ একবার তিনি বলেছেন ওয়াশিংটনের কারোরই সাহায্য প্রয়োজন নেই জলপথটি সুরক্ষিত করতে৷ আবার কখনও পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সমালোচনা করেছেন অন্যান্য দেশের৷ তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, “যুক্তরাষ্ট্র ছাড়া একটি কাগুজে বাঘ ন্যাটো!”

Read More- এলপিজির নতুন নিয়ম! আধার ই-কেওয়াইসি এখন বাধ্যতামূলক, কীভাবে সহজে এটি সম্পন্ন করবেন?

এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তার উদ্দেশ্য পরিবর্তন করছে তাই, বিশেষজ্ঞরা মনে করেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন মোজতবা। কিন্তু দেখা গেল যুদ্ধবিরতি চাইছেনই না ডোনাল্ড ট্রাম্প। তবে, পিট হেগসেথ তারঁ বিবৃতিতে এও বলেছেন যে, ইরানের প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ভিন্ন উদ্দেশ্য। এর অর্থ হতে পারে যে, মোজতবাকে যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু না করলেও, যে কোনও সময় নেতানিয়াহুর দৃষ্টি তাঁর উপর পড়তে পারে! ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাতের সূত্রপাত। এর জেরে ভূ-রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল ঠিকই, কিন্তু তা সঙ্কটের রূপ নেয়নি। যাতে তা না নেয়, সে জন্যই এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশ। ফলাফল তবে অপ্রত্যাশিত! এখন ২০ দিন ধরে চলছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ। যুক্তরাষ্ট্র কখনও কল্পনাও করেনি যে, ইরানের সর্বোচ্চ নেতাকে প্রথম দিনেই হত্যা করার পর দেশটি এত দিন টিকে থাকবে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button