Farooq Abdullah: বিয়ে বাড়ির অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাকে লক্ষ্য করে চলল গুলি, ইতিমধ্যেই গ্রেফতার অভিযুক্ত
জানা যাচ্ছে যে, গতকাল রাতে জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়েবাড়ি অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুখ আবদুল্লা। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরীও। সেইসময় খুব কাছ থেকেই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে উঠছে অভিযোগ।
Farooq Abdullah: ‘২০ বছর ধরে ফারুখ আবদুল্লাকে হত্যার চেষ্টা করছি’, পুলিশি জেরায় বিস্ফোরক দাবি অভিযুক্তের
হাইলাইটস:
- বুধবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
- এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রীও
- সেইসময়ই খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয় বলে ওঠে অভিযোগ
- ইতিমধ্যেই হামলার সিসিটিভি ফুটেজও এবার প্রকাশ্যে এসেছে
Farooq Abdullah: এদিন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাকে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে। অভিযোগ উঠছে যে, NSG নিরাপত্তা পেরিয়ে তাঁকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে করা হয় গুলি। অল্পের জন্যই এবার প্রাণে রক্ষা পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা। ইতিমধ্যেই অভিযুক্তকে জম্মু-কাশ্মীর পুলিশ গ্রেফতার করেছে। ওই অভিযুক্তের দাবি যে, ২০ বছর ধরে নাকি তিনি ফারুখ আবদুল্লাকে হত্যার চেষ্টা করে আসছেন। এদিকে, এত কড়া নিরাপত্তা ভেদ করেও কীভাবে বাবার কাছে পৌঁছে গেল হামলাকারী, সেই বিষয়েই এবার প্রশ্ন তুলেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
We’re now on WhatsApp- Click to join
জানা যাচ্ছে যে, গতকাল রাতে জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়েবাড়ি অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুখ আবদুল্লা। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরীও। সেইসময় খুব কাছ থেকেই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে উঠছে অভিযোগ। ইতিমধ্যেই হামলার সিসিটিভি ফুটেজও এবার প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা যাচ্ছে যে, নিরাপত্তার ঘেরাটোপে বিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা। ঠিক সেসময় পিছন দিক থেকে ওই নিরাপত্তার ঘেরাটোপে ঢুকে পড়েন অভিযুক্ত। ফারুখ আবদুল্লাকে লক্ষ্য করে সে গুলি চালায়। তবে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি-র কমান্ডোরা ধাক্কা দিয়ে তাঁকে সরিয়ে দেয়। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় এদিন অল্পের জন্য প্রাণে বাঁচেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর কান ঘেঁষে গুলি বেরিয়ে যায়। তারপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।
Allah is kind. My father had a very close shave. The details are sketchy at the moment but what is known is that a man with a loaded pistol was able to get within point blank range & discharge a shot. It was only the close protection team that deflected the shot & ensured that… https://t.co/hYBe64Eigl
— Omar Abdullah (@OmarAbdullah) March 11, 2026
ঘটনার পরই অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, এনএসজি কম্যান্ডোরা আটক করেন তাঁকে। পরে পুলিশ এসে গ্রেফতার করে তাঁকে। অভিযুক্তর নাম কমল সিং জমওয়াল। পুলিশ জানিয়েছে যে, ওই ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন। অভিযুক্ত জেরায় জানিয়েছে, পুরনো জম্মুর কিছু অংশে রয়েছে তাঁর কয়েকটি দোকান। ওই দোকান ভাড়া দিয়েই পেট চলে তাঁর।
We’re now on Telegram- Click to join
কেন ফারুখ আবদুল্লার উপর তিনি হামলা চালান? এই বিষয়ে তিনি বলেন,”আমি গত ২০ বছর ধরে তাঁকে হত্যা করার চেষ্টা করছি। এটি আমার ব্যক্তিগত এজেন্ডা। বন্দুকটিও আমার। লাইসেন্সধারী বন্দুকটি। তিনি আজ সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাগ্যবান যে, সে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন।” এই ঘটনার সাথে আর কোনও বড় চক্র জড়িত রয়েছে কিনা, এবার সেটাই তদন্ত করে দেখছে জম্মু-কাশ্মীর পুলিশ।
Read More- তেল ডিপোতে হামলার পর ‘কালো বৃষ্টির’ মুখোমুখি ইরান, বিপজ্জনক প্রভাব পড়তে পারে স্বাস্থ্য ও পরিবেশে
এই প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, “আল্লাহ দয়ালু। অল্পের জন্য বেঁচে গিয়েছেন আমার বাবার। বিস্তারিত তথ্য এখনও অবধি জানা যায়নি। তবে যা জানা গিয়েছে যা তা হল, লোডেড পিস্তল নিয়ে এক ব্যক্তি খুব কাছ থেকেই গুলি চালাতে সক্ষম হয়েছে।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







