Bangla News

Crude Oil Reaches In India: ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছল তৈলবাহী জাহাজ! কোথা থেকে এল এই জাহাজ? জেনে নিন

বুধবার অবশেষে ভারতে এসে পৌঁছে গেল এই অপরিশোধিত তেলবাহী ভেসেলটি৷ এদিকে এর একদিন আগেই প্রায় ৪৫,০০০ মেট্রিক টন গ্যাস বহনকারী আরেকটি ভারতীয় LPG জাহাজ মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রম করে পৌঁছেছে গুজরাতে।

Crude Oil Reaches In India: অবশেষে অপরিশুদ্ধ খনিজ তৈলবাহী জাহাজ এসে পৌঁছল গুজরাত উপকূলে

হাইলাইটস:

  • তেল বোঝাই করার সময় আক্রমণের কবলে পড়ে ট্যাঙ্কারটি
  • অবশেষে ভারতে এসে পৌঁছল খনিজ তৈলবাহী জাহাজটি
  • জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করে গুজরাতে পৌঁছেছে

Crude Oil Reaches In India: বুধবার সকালেই বড় সুখবর। বুধবারই গুজরাতের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছে ৮০,৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী ভারতীয় জাহাজ ‘জাগ লড়কি’। হামলা হয়েছিল উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ বন্দরে৷ এই হামলার পরই সাময়িকভাবে স্থগিত ছিল সেখানকার কিছু তেল উত্তোলন কার্যক্রম৷ সেই স্থিতাবস্থা অবশেষে কেটে গিয়ে, রবিবার এই ভারতীয় পতাকাবাহী অপরিশোধিত তেলের ট্যাঙ্কারটি নিরাপদে যাত্রা শুরু করেছিল।

We’re now on WhatsApp- Click to join

বুধবার অবশেষে ভারতে এসে পৌঁছে গেল এই অপরিশোধিত তেলবাহী ভেসেলটি৷ এদিকে এর একদিন আগেই প্রায় ৪৫,০০০ মেট্রিক টন গ্যাস বহনকারী আরেকটি ভারতীয় LPG জাহাজ মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রম করে পৌঁছেছে গুজরাতে।

We’re now on Telegram- Click to join

সরকারি কর্মকর্তারা এ প্রসঙ্গে জানিয়েছেন, ২০২৬ সালের ১৪ই মার্চ ফুজাইরার সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ অপরিশোধিত তেল বোঝাই করার সময় আক্রমণের মুখে পড়ে ট্যাঙ্কারটি। ভারত সরকার জানিয়েছে, “২০২৬ সালের ১৪ই মার্চ, ভারতীয় পতাকাবাহী জাহাজ ‘জাগ লড়কি’ যখন ফুজাইরা সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ বোঝাই করছিল অপরিশোধিত তেল, তখনই হামলা চালানো হয় ফুজাইরা তেল টার্মিনালে। রবিবার জাহাজটি ভারতীয় সময় সকাল ১০:৩০ মিনিটে প্রায় ৮০,৮০০ টন মুরবান অপরিশোধিত তেল নিয়ে ফুজাইরা থেকে নিরাপদে যাত্রা করেছে এবং এটি রওনা হয়েছে ভারতের উদ্দেশে।”

গুজরাতের ভাদিনার বন্দরে জাহাজটি এসে পৌঁছেছে। প্রাথমিকভাবে যদিও এটির কান্দলা বন্দরে যাওয়ার কথা ছিল, ভাদিনারে পাঠানো হয়েছে এটিকে। ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার ‘শিবালিক’ মুন্দ্রা বন্দরে পৌঁছেছিল একদিন আগেই। জাহাজটি প্রায় ৪৫,০০০–৪৬,০০০ টন LPG সরবরাহ করেছে।

Read More- রুশ থেকে এবার তেল কিনতে পারবে ভারত, সাময়িক ছাড়পত্র দিল আমেরিকা

সরকারি তথ্য অনুযায়ী, গতকাল অবধি মোট ৬১১ জন ভারতীয় নাবিকসহ বর্তমানে ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ হরমুজ প্রণালীর পশ্চিমে অবস্থান করছে। আরেকটি জাহাজ, জাগ লড়কি, মুন্দ্রা বন্দরের দিকে আসছে সংযুক্ত আরব আমিরশাহি থেকে প্রায় ৮১,০০০ টন অপরিশোধিত তেল নিয়ে। কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজ এবং এর নাবিকরা নিরাপদ আছেন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button