Bangla News

CM Suvendu Adhikari: এবার আর ভার্চুয়ালি নয় জেলায় জেলায় সশরীরে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী! কোন কোন জেলায় যাবেন?

আজ থেকেই জেলায় জেলায় দুর্গা পুজো উদ্বোধনের কর্মসূচি ইতিমধ্যেই শুরু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর অনুযায়ী, আজ রানাঘাট, নদিয়ার কল্যাণী, এবং উত্তর ২৪ পরগনার বনগাঁ মিলিয়ে মোট ৪টি দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

CM Suvendu Adhikari: আজ থেকেই জেলায় জেলায় সশরীরে পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাইলাইটস:

  • ভার্চুয়ালি নয় এবার সশরীরে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী
  • রাজ্যের একাধিক জেলায় পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
  • পুজোর উদ্বোধন সেরে দিল্লি যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari: পুজোর মরশুমে এবার আর ভার্চুয়ালি নয়, জেলায় জেলায় সশরীরে পুজো উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ দুর্গোৎসবের উদ্বোধনে এবার নতুন উদ্যোগ মুখ্য শুভেন্দু অধিকারীর। এতদিন জেলায় জেলায় কলকাতা থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন হত। কিন্তু এবার ভার্চুয়াল উদ্বোধনের বদলে সরাসরিই পুজো মণ্ডপে হাজির হয়ে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করবেন।

We’re now on Telegram- Click to join

আজ থেকেই জেলায় জেলায় দুর্গা পুজো উদ্বোধনের কর্মসূচি ইতিমধ্যেই শুরু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর অনুযায়ী, আজ রানাঘাট, নদিয়ার কল্যাণী, এবং উত্তর ২৪ পরগনার বনগাঁ মিলিয়ে মোট ৪টি দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

We’re now on WhatsApp- Click to join

তবে কেবল নদিয়াই বা উত্তর ২৪ পরগনার বনগাঁ নয়, পুজোর উদ্বোধনে এবার আরও একগুচ্ছ জেলায় সফরের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ-সহ উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলা এবং দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় উদ্বোধনে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিকে, এতদিন যে ভার্চুয়ালি ভাবে জেলার পুজোগুলি উদ্বোধনের রীতি থাকলেও তবে এবার সশরীরে উপস্থিত থেকে জেলার দুর্গোৎসবে সামিল হওয়ার এই উদ্যোগই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে প্রশাসনিক মহলেও। খবর সূত্রে, আজ নদিয়া এবং উত্তর ২৪ পরগনার বনগাঁয় পুজো উদ্বোধনের কর্মসূচি তাড়াতাড়ি শেষ করেই দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Read More- নবরাত্রির জন্য ১৫,০০০ বস্তা সিমেন্ট ব্যবহার করে দেবী দুর্গার এক বিশাল মূর্তি নির্মাণ করেছে আদানি সিমেন্ট

অন্যদিকে, গতকাল শহর কলকাতার বেশ কয়েকটি পুজোরই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ পুজো উদ্বোধনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “পুজোয় এবার কোনও রাজনীতি নয়। এখানে পুজো এবার পরিবারের মতো করেই হবে। পুজো মানেই এলাকার মানুষের একসাথে কাজ করে করবে মায়ের আরাধনা। এখানে সেই কাজ হবে। আগে যা সমস্যা ছিল এই মাঠ নিয়ে বা অন্যান্য কিছু বিষয় নিয়ে, সেগুলো এবার কিছু হবে না। কেবল নিজেকে বদল করলেই হবে না, তাহলেই অনেকদিন রাখবে মানুষ। পুজোয় সরকার ও দফতর একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আরও বলেন, “কাউকে কোর্টে যেতে হয়নি সরকার সহযোগিতা করেছে। ১২ হাজারেরও বেশি সংখ্যা বেড়েছে এবার পুজোর।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button